মেটে আলু ভর্তা রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

মেটে আলু ভর্তা রেসিপি

1000024697.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদি ও রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আসলে প্রতি দিন আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি।যদিও সব সময় রেসিপি করা হয় না। তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি।আসলে এই মেটে আলু গুলো আমার বোন দিয়েছে। যদিও আমি শোল মাছ দিয়ে রান্না করেছি। সেই রেসিপি হয়তো অন্য একদিন শেয়ার করবো। তবে এই আলুর ভর্তা খেতে অনেক ভালো লাগে। অনেক দিন পরে খেলাম তাই হয়তো একটু বেশি ভালো লেগেছে। আসলে গরম ভাতের সাথে খেতে একটু বেশি ভালো লাগে। আমরা সবাই মিলে খেয়েছি অনেক ভালো লেগেছে। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে মেটে আলু ভর্তা করেছি।

প্রয়োজনীয় উপকরণ

1000024698.jpg
উপকরণ
১.মেটে আলু
২.শুকনো মরিচ
৩.রসুন
৪.পিঁয়াজ
৫.লবন
৬. সরিষা তেল

প্রস্তুত প্রণালী

1000024609.jpg

1000024610.jpg
প্রথমে আমি আলু গুলো খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি।

1000024612.jpg

1000024614.jpg

এখন একটা কড়াই বসিয়ে কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি।

1000024615.jpg

1000024620.jpg
ঢাকনা খুলে এভাবে ছালির ভিতরে সিদ্ধ করে রাখা আলু গুলো ঢেলে দিয়েছি।

1000024617.jpg

1000024618.jpg
এখন একটা শিল পাটা নিয়েছি
1000024619.jpg
এখন রসুন পিঁয়াজ ও মরিচ ভেজে নিয়েছি।

1000024621.jpg

1000024622.jpg
এখন একটা শিল পাটা নিয়েছি। তারপর ভেজে রাখা মরিচ, রসুন ও পিঁয়াজ দিয়ে দিয়েছি।

1000024623.jpg

1000024624.jpg
মরিচ ও রসুন গুলো ভালো করে বেটে সিদ্ধ করে রাখা আলু গুলো দিয়ে দিয়েছি।

1000024625.jpg

1000024626.jpg
বেটে নেওয়া আলু গুলো তুলে নিয়েছি। তারপর চুলাই একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি।
1000024627.jpg

1000024697.jpg

এখন বেটে নেওয়া আলু গুলো দিয়ে ভেজে তুলে নিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার মেটে আলু ভর্তা রেসিপি।

1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

মেটে আলু ভর্তা রেসিপি দেখে প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ডাল ভর্তা রেসিপি। পরে দেখে বুঝতে পারলাম এটা মেটে আলু। মেটে আলু যেকোনোভাবে খেতে অনেক ভালো লাগে। চমৎকার মেটে আলু ভর্তা রেসিপি শেয়ার করলেন আপু। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে।

 last year 

1000024702.jpg

 last year 

এরকম মেটে আলুর ভর্তা আর ডাল দিয়ে গরম গরম ভাত খেতে মোটামুটি ভালোই লাগে। খুবই সুস্বাদু প্রক্রিয়ায় মেটে আলুর ভর্তা তৈরি করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার ভর্তা রেসিপি টি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

মেটে আলু রান্না করে খাওয়া হয়েছে তবে এরকম ভর্তা কখনো খাওয়া হয়নি। যে কোন ভর্তা রেসিপি আমার খুবই পছন্দ। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে এটা ও ভীষণ সুস্বাদু খেতে। আর মেটে আলু আমাদের শরীরের জন্য খুব উপকারী। নতুন একটা রেসিপি দেখে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আজকে আপনি আমাদের মাঝে চমৎকার আলু ভর্তা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি করা চমৎকার এই রেসিপি আমাকে মুগ্ধ করেছে। এই জাতীয় রেসিপিগুলো আমি সব সময় পছন্দ করি। এত সুন্দর রেসিপি তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

 last year 

মেটে আলু ভর্তা রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন এখন আপনি সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করে রেসিপিটি তৈরি করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

মেটে আলুটা আমাদের এদিকে হয় তবে খুব একটা বেশি পাওয়া যায় না

আপনার আজকে ভর্তা রেসিপি দেখে ভীষণ লোভ লাগলো। অনেকদিন সুন্দর করে ভর্তা বানিয়ে খাওয়া হয়না। খাবো একদিন।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60578.05
ETH 1558.21
USDT 1.00
SBD 0.50