ক্লে দিয়ে কেক তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ক্লে দিয়ে কেক তৈরি

1000022264.jpg

1000022264.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। সপ্তাহে একটি করে ডাই পোস্ট করার চেষ্টা করি। ক্লের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে তাই তো সময় পেলে ক্লে নিয়ে বসে পড়ি।তবে আমার বাচ্চাদের জন্য ক্লে এনে রাখা মুশকিল। এখন তারা টুকিটাকি জিনিস গুলো তৈরি করার চেষ্টা করে।যাইহোক গতকাল আমার দুই মেয়ে তাদের পুতুলের জন্মদিন উপলক্ষে ক্লে দিয়ে কেক বানিয়েছে। তারপর আবার ফোন দিয়ে সুন্দর করে ফটোগ্রাফি করেছে। যদিও মাঝে মাঝে আমি তাদের হেল্প করেছি।সত্যি ক্লের তৈরি জিনিস এর তুলনা হয় না। কেকটি তৈরির পর দেখতে অনেক ভালো লেগেছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000022265.jpg

বিভিন্ন ধরনের ক্লে

প্রস্তুত প্রনালী

1000022251.jpg

1000022253.jpg
প্রথমে আমি নীল রঙের ক্লে নিয়েছি। তারপর এভাবে গোল করে কেক এর শেপে বানিয়ে নিয়েছি।

1000022254.jpg

1000022258.jpg
এখন নীল, হলুদ ও গোলাপি রঙের ক্লে নিয়েছি। তারপর চিত্রের মতো বানিয়ে নিয়েছি।

1000022259.jpg
এখন এগুলো কেকের পাশে ও ওপর দিয়ে লাগিয়ে দিয়েছি ঠিক ফটোগ্রাফির মতো করে।

1000022260.jpg

1000022261.jpg
এখন নীল ও হলুদ রঙের ক্লে দিয়ে মোম বানিয়ে নিয়েছি।

1000022262.jpg

1000022263.jpg

1000022264.jpg

তারপর হলুদ ও গোলাপি রঙের ক্লে এক সাথে লাগিয়ে মোম বানিয়ে নিয়েছি। এখন কেকের সাথে লাগিয়ে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে কেক তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

ক্লে দিয়ে কেক তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। ক্লে দিয়ে কেক দেখতে খুবই সুন্দর লাগছে। ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে ‌। আপনি আজ ক্লে দিয়ে বেশ সুন্দর কেক তৈরি করেছেন । কেক তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ডাই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000022272.jpg

1000022271.jpg

 last year 

ক্লে দিয়ে খুব সুন্দর একটি ছোট কেক তৈরি করলেন আপনি। ঠিক বলেছেন ক্লে দিয়ে খুব সহজে যে কোন জিনিস তৈরি করা যায় না। ধৈর্য ধরে যে কোন জিনিস তৈরি করলে সেটা দেখতে সুন্দর দেখায়। আমিও চেষ্টা করি কিছু ছোটখাটো জিনিস তৈরি করার জন্য। কিন্তু আপনার তৈরি করা এই কেকটি দেখে খেতে ইচ্ছে করলো।

 last year 

ক্লে দিয়ে চমৎকার একটি কেক তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা কেক টা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে কেক তৈরীর প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

ক্লে দিয়ে আপনি খুবই মিমি একটা কেক তৈরি করেছেন আজকে। আমার কাছে আপনার তৈরি করা এই কেক দেখতে অনেক সুন্দর লেগেছে। ক্লে দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করা হলে দেখতে ভালো লাগে। আপনি যদি প্রতিনিয়ত বিভিন্ন জিনিস তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন।

 last year 

ক্লে দিয়ে অনেক সময় অনেক কিছু তৈরি করা যায়। আর এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে ক্লে দিয়ে খুব চমৎকার ভাবে কেক তৈরি করেছেন। তৈরির ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

ছোট্ট অথচ ভীষণ কিউট দেখতে একটি কেক বানিয়েছেন আপনি ক্লে দিয়ে। রঙের কম্বিনেশনও খুব সুন্দর লাগছে দেখতে। ক্লে দিয়ে তৈরি জিনিসগুলো ভীষণ কিউট হয় কারণ এগুলো তো রঙিন তাই। আপনাদের ক্লের কাজ দেখে আমি মুগ্ধ হই প্রতিনিয়ত।

 last year 

আপনার মেয়েদের বানানো কেক দারুণ হয়েছে। পুতুলের জন্মদিনের কেকটি খুবই সুন্দরও আকর্ষণীয় লাগছে।ধাপে ধাপে কেক তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ক্ল কেকটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65824.46
ETH 1792.50
USDT 1.00
SBD 0.43