কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের রেসিপি

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে কয়েক দিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি। আর শত ব্যস্ত থাকলেও আমার বাংলা ব্লগের বন্ধুদের মাঝে না আসলে ভালো লাগে না। যাইহোক এখন চলছে ফলের মৌসুম।আসলে কাঁঠাল আমাদের জাতীয় ফল তবে কাঠাল আমি তেমন খায় না। তবে কাঠাল না খেলে কি কাঁঠালের বিচি আমার অনেক পছন্দ। তাই তো কয়েক দিন আগে দুটি কাঁঠাল এনেছিল।তাই বিচি গুলো আমি সংরক্ষণ করে রেখেছি।তবে আমাদের নদীর ছোট বড় মিলে বেশ কিছু টেংরা মাছ এনেছিল। আমি বড় মাছ গুলো কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল।আসলে এই গুলো অনেক মজার খাবার তারপর যদি অনেক দিন পরে খাওয়া হয় তাহলে তো কথায় নেই। সত্যি কাঁঠালের বিচি আমার প্রিয় খাবার। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারবেন বলে চলুন দেখে আসি আমি কিভাবে টেংরা মাছ কাঁঠাল দিয়ে রান্না করেছি।

1000000391.png

উপকরণপরিমাণ মতো
টেংরা মাছ৮টি
কাঁঠালের বিচিপরিমাণ মতো
পিঁয়াজ কুঁচি১ কাপ
হলুদ গুঁড়ো২চামচ
ধনের গুঁড়ো১ চামচ
আদাও রসুনবাটা১ চামচ করে
তেলপরিমাণ মতো
লবনস্বাদমতো
মরিচের গুঁড়োদের চামচ

1000000390.png

1000025867.jpg

1000025870.jpg

1000025869.jpg
প্রথমে আমি কয়েকটি কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর মাছ গুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর কিছু পিঁয়াজ কুঁচি করে কেটে নিয়েছি।

1000025874.jpg

1000025876.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000025877.jpg

1000025879.jpg
পিঁয়াজ কুঁচি দিয়ে একটু নেড়েচেড়ে কাঁঠালের বিচি গুলো দিয়ে দেব। তারপর কিছু আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব।

1000025880.jpg

1000025882.jpg
এখন সকল মসলা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। তারপর কেটে ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব। মাছ গুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেব।

1000025883.jpg

1000022210.jpg
মাছ গুলো কষিয়ে সিদ্ধের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব।

1000025885.jpg

1000025890.jpg
এখন জিরার গুঁড়ো দিয়ে দেব। তারপর আর ও কিছু সময় রান্না করে নেব। এভাবেই হয়ে আসলে নামিয়ে নেব।

1000025893.jpg
তারপর গরম গরম পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের রেসিপি। আপনার তৈরি করার রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমানভাবে মিশ্রণ করে রেসিপিটি সম্পন্ন করেছেন। বেশ দারুন হয়েছে আপু।

 last year 

1000025955.jpg

 last year 

কাঁঠালের বিচি দিয়ে খুব সুন্দর টেংরা মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। আমার কাছে টেংরা মাছ খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ডিমওয়ালা টেংরা মাছ খেতে খুব ভালো লাগে। আমি সব সময় টেংরা মাছের ঝোল খেতে একটু বেশি পছন্দ করি। আজকে আপনাদের রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

কাঁঠালের বীজ দিয়ে অনেক সুন্দর করে টেংরা মাছ আপনি রান্না করেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর সুস্বাদু হয়েছে খেতে। কাঁঠালের বীজ দিয়ে যে কোন জিনিস রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কাঁঠালের বিচি এবং টেংরা মাছ দুটোই আমার ভীষণ পছন্দের। আপনার রেসিপিটি একেবারে লোভনীয় হয়েছে আপু। সেই সাথে রেসিপির প্রতিটি ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। এক কথায় আপনার রেসিপিটি দুর্দান্ত হয়েছে।

 last year 

কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের রেসিপি শেয়ার করেছেন।অনেক দিন ধরে কাঁঠালের বিচি আর টেংরা মাছের কম্বিনেশন খাইনি! আপনার রেসিপিটি দেখে জিভে পানি চলে এসেছে।কাঁঠালের বিচি ভালো করে সিদ্ধ করে নিলে নরম হয় এবং স্বাদও বেশি আসে।এই কম্বিনেশনটা আগে কখনো চিন্তাই করিনি! আপনার পোস্টের জন্য ধন্যবাদ—নতুন একটা রেসিপি শিখলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার রেসিপিতে প্রথম এ বছর কাঁঠালের বিচি দিয়ে রেসিপি তৈরি করা দেখলাম। কাঁঠালের বিচি দিয়ে ভর্তা থেকে শুরু করে যেকোনো ধরনের রান্না করলে খেতে দারুন লাগে। কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করার চমৎকার রেসিপি শেয়ার করে নিয়েছেন। বেশ ভালো লাগলো রেসিপিটি। তবে বিচির কথা শুনে আমার এখন কাঁঠালের বিচি ভর্তা খেতে খুব ইচ্ছে করছে। দেখি কয়েকদিনের মধ্যেই বাড়ি থেকে নিয়ে এসে খাবো।চমৎকার রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 63096.27
ETH 1678.94
USDT 1.00
SBD 0.39