জেনারেল রাইটিং :- অতিরিক্ত শাসনে সব শেষ

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

1000024903.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। বর্তমানে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে বলার মতো নয়। আসলে আমরা সব সময় বাচ্চাদের শাসন করি। আসলে বাচ্চাদের শাসন করা উচিত তবে শাসনের মাত্রা থাকাও উচিত। অনেক সময় দেখা যায় অতিরিক্ত শাসন করতে করতে বাচ্চারা আমাদের হাত থেকে বেরিয়ে পড়ে।তাই আমাদের সবার উচিত মাত্রা রেখে শাসন করা। আর বাবা মার উচিত সব সময় সন্তানদের সাথে বন্ধু সুলভ আচারণ করা।আর কোন সন্তান যদি তার বাবা মাকে ভয়ে কিছু বলতে পারে না তাহলে আমরা কিসের বাবা মা।

বর্তমান যুগে বেশির ভাগ বাবা মা চাই তার বাচ্চারা সব সময় ভালো হোক।ভালো বলতে সব দিকে ভালো হোক পড়াশোনা থেকে শুরু করে।আর প্রতিটি বাচ্চারা হয় তার উল্টো। আসলে সবাই বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক চাপ দেয় কিন্তু বাচ্চারা তেমন পড়তে চাই না।

আমাদের পাশের বাড়ির তিন ছেলেমেয়ে রয়েছে একজনের। তাদের দুই মেয়ে এক ছেলে। মেয়ে দুটি বড় আর ছেলেটা ছোট । যাইহোক তাদের অবস্থা মোটামুটি ভালোই ছিল। কিন্তু মহিলাটি বাচ্চাদের অতিরিক্ত শাসন করত।এভাবে শাসন করার জন্য বড় মেয়েটা কোন রকম এসএসসি পাস করেছে।তারপর একদিন মেয়েকে মার দিয়েছে পরে মেয়েটি একা গিয়ে বিয়ে করেছে।

আর ছোট ছেলেটি কোন রকম পড়াশোনা করছে।আসলে মহিলাটি বাচ্চাদের অতিরিক্ত মারধর করত।তারজন্য বাচ্চারা কোন কথা শোনত না। এভাবে বড়জনের ক্ষেত্রে করেছে আবার ছোট মেয়ের ক্ষেত্রে একই অবস্থা। ছোট মেয়েটি যখন টেস্ট পরীক্ষা দেবে তখন তেমন পড়াশোনা করে না।তারপর একদিন মহিলাটি ও স্বামী দুজনে মিলে মেয়েকে অনেক মার দিয়েছে। এতোটা মার দিয়েছে বলার মতো নয়।

মার দিতে দিতে মেয়েটি অজ্ঞান হয়ে গিয়েছে। তারপর সারাদিন কোন রকম শুয়ে আছে। হাত পা নাড়াতে পারছে না। এভাবে কয়েক দিন চলে গিয়েছে। তারপর হঠাৎ একদিন শোনাতে পেলাম মেয়েটি মারা গিয়েছে।আসলে মেয়েটি তার বাবা মায়ের অতিরিক্ত শাসনে আত্মাহত্যা করতে বাধ্য হয়েছে।তাই আমাদের সবার উচিত বাচ্চাদের মন বুঝে চলা।আর তাদের সাথে বন্ধু সুলভ আচারণ করা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60866.94
ETH 1568.75
USDT 1.00
SBD 0.50