স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
আমি মানবতা আমি সবার,
আমি মানবতা অনাহারির মুখে দুমুঠো খাবার।
আমি মানবতা আমি সাবলীল,
আমি মানবতা আমি সুখ, শান্তি,অনাবিল।
অনু কবিতা-২
স্বাধীনতা দিন দিন হচ্ছে হরণ।
অমানবিকতাকে মানুষ করছে বরণ।
যার ফলাফল দিন দিন খারাপ হতে যাচ্ছে,
এসব বিষয় কে টের পাচ্ছে।
সবাইতো সবাইকে নিয়েই চলছে।
অনু কবিতা-৩
বিষন্ন মন আজ শুধু তোমায় খোঁজে,
অলিতে গলিতে সকাল সাঁজে।
ব্যাকুল হৃদয়ে তোমার তৃষ্ণা
খানিকেই যেন যায় বেড়ে।
অনু কবিতা-৪
কোন অজানা মোহে আছো তুমি,
কেন শিক্ষার এই অপব্যবহার।
কেন স্বার্থপর এই দিন দুনিয়া।
কেন অচেনা আপন,পর।
অনু কবিতা-৫
আমি ঠকে যাওয়া এক বোকা মানুষ,
তাই ঠকার আর নেই ভয়।
আমার শূন্যতায় বিচরণ সদায়,
তাই একেলা পথের ছায়া ও আমার আপন নয়।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোস্টের ধরণ | অনু কবিতা |
ভাইয়া আপনি ভিন্ন আঙ্গিকে আজকে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে সত্যি আমার কাছে খুব ভালো লাগলো। আসলে মনের ছোট ছোট অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। তবে আপনার সবগুলো অনু কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর অনুভূতি এবং সুন্দর ভাষা দিয়ে অনু কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে ধন্যবাদ মতামত প্রদানের জন্য।
https://x.com/Nevlu123/status/1886258366760288730
আসলে ভাইয়া কবিতা চাইলে লেখা যায় না তার জন্য চাই সময় ও সুন্দর পরিবেশ। সত্যি ভাইয়া আজও আপনার বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। প্রতিটি কবিতা ও কবিতার লাইন আর ভাষাগুলো যেন মনের অনুভূতি মিশিয়ে চিরন্তন লেখে তুলেছেন। আর আমিও পড়ে অনেক মুগ্ধ হয়ে গেছি।
ধন্যবাদ আপু সবসময় পাশে থেকে সুন্দর মতামত প্রদান করে জাওয়ার জন্য
আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকেও খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা সবগুলো অনু কবিতা। তবে আমার কাছে আপনার প্রথম দুইটা অনু কবিতা পড়তে সব থেকে বেশি ভালো লেগেছে।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামত প্রধানের জন্য,।
একদম ঠিক বলেছেন ভাইয়া কবিতা চাইলেই লেখা যায় না। কবিতা লেখার জন্য কিছুটা সময় দিতে হয়। আমি অবশ্য সময় দিয়েও কবিতা লিখতে পারি না। যাই হোক আপনার আজকের অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।
সবসময় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ তানিয়া আপু।
আজকে আপনার লেখা পাঁচটি অণু কবিতা করে আমার খুবই ভালো লেগেছে। আপনার লেখা পাঁচটি অনু কবিতার ভাষাগুলো অত্যন্ত সাবলীল হয়েছে। আর এরকম কবিতাগুলো পড়তে আমি বরাবরই অনেক বেশি পছন্দ করি।
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ধন্যবাদ বিদ্যুৎ ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
👆💗💗
আপনার লেখা আজকের এই অনু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই অনু কবিতা গুলো লেখার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই অনু কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।
চেষ্টা করে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লিখতে। ভালো লাগলো মন্তব্যটি পড়ে ধন্যবাদ।
অনেক ভালো লেগেছে ভাইয়া আপনার লেখা কবিতা আবৃত্তি করে। আপনি ছোট ছোট কবিতা লিখলেও ছোট ছোট কবিতার মধ্যে অনেক গভীরতা রয়েছে। এই ধারার কবিতাগুলো আমার কাছে ভালো লাগে। এতে মানুষকে সজাগ ও সচেতন করা যায়। এত সুন্দর ভাবে কবিতা লিখার জন্য ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ মন্তব্য করেছেন সুমন ভাই ভালো থাকবেন।
প্রথমেই বলে রাখি অনু কবিতাগুলি চমৎকার হয়েছে ভাই। বলতে গেলে বিভিন্ন ভাবের সমাহার মিলেছে আপনার অনু কবিতা গুলির মধ্যে। যেখানে সাম্যের গান , সামাজিক দৃষ্টিভঙ্গি,নিজের স্বভাবগত বৈশিষ্ট্যসমূহ সহ আরো বেশ কয়েকটি ভাবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। মোটকথা অনু কবিতাগুলি আমাকে মুগ্ধ করে ফেলেছে। আশা করি আগামীতে আপনার থেকে এরকম অনু কবিতা আরো দেখতে পারবো।
সুগঠিত মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।