কখনো বলা হয়নি নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

কখনো বলা হয়নি নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


maxresdefault.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামকখনো বলা হয়নি
পরিচালকজাকারিয়া সৌখিন
অভিনয়ফারহান আহমেদ জোবান। তানজিন তিশা সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ২৫ জুলাই ২০২৪

Screenshot_20241102_230559_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_230607_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_230615_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

প্রথমে নাটকটি শুরু হয়ে যায়। এখানে নায়ককে দেখানো হয়৷ সে ছিল একজন কমার্সের স্টুডেন্ট৷ তার বন্ধু একজন বিজ্ঞানের স্টুডেন্ট ছিল৷ তখন সেই বন্ধুর সাথে সে কথাবার্তা বলছিল৷ কারণ সে একজনকে পছন্দ করত। সেও ছিল সাইন্স এর স্টুডেন্ট৷ যার ফলে নায়কও যেন তার সাথে কথাবার্তা বলতে পারে এবং তার সাথে তার সম্পর্ক তৈরি করতে পারে তাই তার বন্ধুর কাছে এসে বিজ্ঞানের বিষয়গুলো পড়তে থাকে৷

সে জিজ্ঞাসা করতে থাকে যে আসলে এখানে কি করলে নায়িকার সাথে দেখা করা যায়৷ কি কি করার প্রয়োজন ছিল৷ সবকিছুই নায়ক তার বন্ধুর কাছ থেকে নিয়ে নিয়েছিল৷ এর পরবর্তীতে নায়ক তার বন্ধুর কাছ থেকে বই নিয়ে তার একজন বন্ধুসহ নায়িকা যে জায়গায় প্রাইভেট পড়ত সেই জায়গায় চলে যায়৷ সেখানে স্যারের কাছে গিয়ে সে প্রাইভেটের জন্য অনুমতি নেয়৷ সেখানে সে প্রাইভেটের মধ্যে প্রবেশ করে৷

এর পরবর্তীতে তারা সবাই মিলে প্রাইভেট পড়তে থাকে এবং এভাবেই তাদের সবার সাথে সাথে দেখা হয়৷ তারা একে অপরকে প্রতিদিন দেখতে থাকে৷ এভাবেই তাদের মধ্যে যে একটা মায়া কাজ করছিল৷ সেটি বেড়েই যাচ্ছে৷ তবে নায়িকা তখনো পর্যন্ত নায়ককে ভালোভাবে দেখে না এবং তাকে পছন্দ করত না৷ তবে পরবর্তীতে ধীরে ধীরে নায়ক তাকে পছন্দ করার যে বিষয়টি রয়েছে সেটি তার ইংগিত এর মাধ্যমে প্রকাশ করতে থাকে।

Screenshot_20241102_230622_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_230650_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_230659_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর নায়ক সবসময়ই নায়িকাকে দেখার জন্য যায়৷ নায়িকার যে প্রাইভেটের জায়গা ছিল সেখানে তারা সবাই আগে এসে বসে থাকত৷ তারা একে অপরের সাথে কথা বলত৷ যখন তারা একে অপরের সাথে কথা বলত তখন নায়িকা সেখান দিয়ে হেঁটে যাওয়ার পরে নায়ক সেখানে তাদের পিছনে পিছনে প্রাইভেটের রুমের মধ্যে প্রবেশ করতে হবে৷ তারা কোনোভাবেই নায়িকার সাথে কোন ধরনের কথা বলতে পারেনি৷

কারণ নায়ক অনেক ভীতু ছিল৷ সে সব সময় শুধুমাত্র নায়কের দিকে তাকিয়ে থাকত৷ নায়িকা এটি বুঝতে পারে এবং সে সব সময় শুধু হাসতে থাকে৷ সে নিজ থেকে কিছুই প্রকাশ করে না৷ সে সবসময়ই এই বিষয়গুলো শুনে অনেক বেশি হাসাহাসি করতে থাকে৷ তবে ধীরে ধীরে তাদের সম্পর্ক অনেক দূর এগিয়ে যেতে থাকে। যখন তাদের এই সম্পর্ক বৃদ্ধি পেতে থাকে তখন সেখানে নায়কের যে বন্ধু ছিল সে নায়িকার বান্ধবী সহ চলে যায়৷ সেখানে নায়ক এবং নায়িকাকে আলাদা করে দেয়৷

তারা এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলেছিল৷ এভাবে তাদের সম্পর্ক একটু একটু বৃদ্ধি পাচ্ছিল৷ এর পরবর্তীতে এখানে যারা তাদের যে সম্পর্ক ছিল সেটা খুব ভালোভাবেই বজায় রাখার চেষ্টা করছিল৷ তারা পড়াশোনাও খুব ভালোভাবে করছিল৷ একই সাথে নায়িকা অনেক ভালো পড়াশোনা করতো৷ যার ফলে শিক্ষক তাকে অনেক বেশি পছন্দ করতেন।

Screenshot_20241102_230716_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_230734_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_230804_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তীতে তাদের শিক্ষার্থীদের যে পরীক্ষার আয়োজন করা হয়েছিল সেটি শুরু হয়৷ তাদের পরীক্ষার পরে যখন নায়ক এবং নায়কের যে বন্ধু ছিল তারা ফেল করে তখন তাদের সেই প্রাইভেট শিক্ষক অনেক রাগান্বিত হয়ে যায়৷ কারণ নায়ক এবং নায়কের বন্ধু ছিল কমার্সের স্টুডেন্ট৷ বিজ্ঞানের কোন কিছুই তারা পারত না৷ তারা বিজ্ঞানের পরীক্ষাও দিতে পারবে না৷

যার ফলে তারা এতদিন বিজ্ঞানের প্রাইভেট পড়ার কারণে তাদের যে সকল অন্যান্য গ্রুপের বিষয় ছিল সে বিষয়গুলোতে তারা ফেল করে। এর ফলে শিক্ষক যেরকম অনেক রাগান্বিত হয় তেমনি তাদেরকে অনেক বকাবকি করতে থাকেন। তেমনি এখানে নায়িকাও বিভিন্ন ধরনের কথাবার্তা তার মনের মধ্যে আনছিল৷ কারণ সে নায়ককে পছন্দ করত৷ নায়ককে ভালবাসত। যার ফলে সে যদি এখন পড়াশোনা করে এখান থেকে বের হয়ে চলে যায় এবং সে যদি ভালো কিছু করতে চায় তখন যদি নায়ক তাকে বিয়ে করতে যায় তখন তার পিতা-মাতা কখনো এটি মেনে নিবে না৷

কারণ একজন পরীক্ষায় ফেল করা ছেলের সাথে কখনোই তার বাবা তাকে বিয়ে দিবেন না৷ এরকম অনেক ধরনের চিন্তায় তার মাথার মধ্যে এবং নায়িকার সেই বান্ধবীও তাকে বোঝাচ্ছিল যে নায়ক তো তার কারণেই ফেল করেছে৷ তা নাহলে তো সে ফেল করত না৷ তবে কোনভাবেই নায়িকা বিষয়গুলো বুঝতে রাজি ছিল না৷ এর পরবর্তীতে তারা দুজন দুই দিকে চলে যায়৷

নায়কও অনেক ডিপ্রেশনে চলে যায়৷ সে নায়িকা থেকে দূরে সরে আসে৷ এভাবেই তাদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়৷ নায়িকার অন্য এক জায়গায় বিয়ে হয়ে যায়৷ এর পরবর্তীতে নায়িকার সাথে নায়কের একদিন দেখা হয়ে যায়৷ তারা তাদের যে সকল অতীতের কথাবার্তা বলেছিল সেগুলো বলছে৷ তাদের বর্তমান পরিস্থিতির কথাও বলছিল এবং সেটি তারা মেনে নিয়েছিল৷

আমার ব্যক্তিগত মতামত।

**প্রথমে যখন আমি নাটকের নাম দেখতে পাই তখন ভেবেছিলাম যে নাটকটি বেশ সুন্দর হবে৷ তবে দেখলাম যে নাটকটি আমার কল্পনার থেকেও বেশি সুন্দর হয়েছে৷ কারণ প্রথমে যখন নাটকটি শুরু হয়ে যায় তখন এখানে নায়িকা এবং তার বান্ধবী একটি স্থানে প্রাইভেট পড়ত৷ সেখানে নায়ক তাকে দেখে যার ফলে প্রথম দেখাতেই তাকে তার পছন্দ হয়ে যায়৷ এর পরবর্তীতে নায়িকা যেখানে প্রাইভেট পড়ে সেখানে সে ভর্তি হয়৷

তবে সেখানে ভর্তি হবার ফলে সে তার নিজের ক্ষতি করেছে৷ কারণ সে ছিল একজন কমার্সের স্টুডেন্ট৷ সে যখন বিজ্ঞানের শিক্ষকের কাছে বিজ্ঞান পড়ার জন্য এসেছে তখন তার পড়াশোনা যেরকম একেবারে শেষ হয়ে গিয়েছিল৷ তেমনি এখানে সে এসব পড়াশোনা করত না৷ শুধুমাত্র নায়িকার দিকে তাকিয়ে থাকতো৷ সে সবসময় নায়িকার আশেপাশে চলাফেরা করত৷ সে তাকে কিছু বলতে চায়৷

তবে কোনভাবেই সে তার লজ্জার কারণে কোন কথা নায়িকাকে বলতে পারে না৷ তবে ধীরে ধীরে যখন এভাবেই তাদের সম্পর্ক এগোতে থাকে তারা দুজন দুজনকে কোন কিছুই বলে না৷ এর পরবর্তীতে যখন পরীক্ষা শুরু হয় এবং পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে যখন নায়ক ফেল করে তখন নায়িকার কাছ থেকে নায়ক অনেক দূরে চলে যায়৷ তারা দুজন দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে ফেলে৷

নায়িকার অন্য এক জায়গায় বিয়ে হয়ে যাওয়ার ফলে নায়ক আরো অনেক বেশি কষ্ট পেতে থাকে৷ তবে শেষ পর্যন্ত একদিন যখন তাদের দেখা হয় তখন তারা দুজন দুজনের কথাবার্তা বলছিল৷ বলছিল যে তারা দুজনেই চিন্তা করেছিল যে তাদের মনের কথা তারা দুজন দুজনকে বলতে পারে নি।

ফলে তারা আজ দুজন দুদিকে৷ আসলে আমরা আমাদের বাস্তব জীবনে এমন অনেক ঘটনা দেখতে পাই৷ কিছু কিছু মানুষকে আমরা পছন্দ করি এবং তাদেরকে আমরা আমাদের ভালোবাসার কথা বলতে পারি না৷ সেই ভালবাসার মানুষকে এরকম অন্য একজন নিয়ে যায়। তেমনি আমাদের ভালোবাসার কথাগুলো তারা কোনভাবে জানতে পারে না।**

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৭/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

ভাইয়া আপনি দারুণ একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। জোভান এর নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আপনার শেয়ার করা নাটকটি দেখা হয়নি। নাটকের রিভিউ দারুণ ভাবে উপস্থাপন করছেন ভাই। সময় করে নাটক টি দেখে নিবো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আমার কাছেও জোভান এর নাটক ভালো লাগে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

❣️💓🏝️

 last year 

Screenshot_20250221-084528_Chrome.jpg

Screenshot_20250221-084632_Chrome.jpg

 last year 

অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পড়লাম আজকে। আমি সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। তবে ব্যস্ততার জন্য খুব একটা নাটক দেখা হয় না। আমার কাছে এরকম সুন্দর এবং শিক্ষনীয় নাটক দেখতে অসম্ভব ভালো লাগে। তবে আমি নাটকের থেকে মুভি একটু বেশি দেখি। যার কারণে নাটক এখন একেবারেই কম দেখা হয়। কখনো বলা হয়নি নাটকের কাহিনী অনেক ভালো লেগেছে আমার কাছে।

 last year 

ব্যস্ততার কারণে আমিও নাটক দেখতে পারি না ধন্যবাদ।।

 last year 

আপনি আজকে চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া।আমি যদিও তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই জোবান এবং তানজিন তিশা আপুর নাটক গুলো দেখি। ওনাদের জুটি এবং অভিনয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল এই নাটকের কাহিনী অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া আপনাকে

 last year 

চেষ্টা করছি সুন্দরভাবে তুলে ধরতে ধন্যবাদ।।

 last year 

বাহ নাটকটা তো বেশ চমৎকার। তবে নাটকটি দেখা হয়নি রিভিউ পড়ে মনে হচ্ছে যে দেখা উচিত। কারণ এ ধরনের নাটক দেখলে মন মানসিকতা ভালো হয়ে যাবে। ধন্যবাদ সুন্দর একটি নাটকরে রিভিউ করে সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 last year 

আসলেই নাটকটা বেশ চমৎকার ধন্যবাদ ্।

 last year 

নাটকের নামের সাথেই নাটকের গল্পটার মিল রয়েছে। খুব সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করলেন ভাইয়া। নাটকটা এখনো দেখা হয়নি। সময় করে দেখার চেষ্টা করব। আপনার কাছে নাটকের গল্পটা সম্পর্কে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

একদম ঠিক আপু নামের সাথে গল্পের মিল রয়েছে।

 last year 

জোভান এবং তানজিন তিশাকে আমার অনেক ভালো লাগে। তাদের এই সুন্দর নাটকটার রিভিউ পড়ে আরো ভালো লেগেছে। এইজন্য ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলে দেওয়া উচিত। না হলে দুজনেই দুই দিকে চলে যায়। আর কখনো জানা হয় না ভালোবাসার কথা। এইজন্য সময় থাকতেই বলা উচিত। পুরো রিভিউটা দারুন ছিল।

 last year 

এ দুজনকে আমার ও অনেক ভালো লাগে ধন্যবাদ।

 last year 

নাটক দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তবে জোবান এবং তিশার নাটক আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি কখনো বলা হয়নি নাটকটি রিভিউ করেছেন। যদি এই নাটকটি আমি দেখি নাই। তবে নায়ক নায়িকা কে ভালোবাসে এই বিদায় সেই প্রাইভেটে ভর্তি হয়েছেন। এতে করে নায়কের ক্ষতি হয়েছে তার পড়ালেখা এবং সে ফেল করেছেন। তবে চেষ্টা করব নাটকটি দেখার জন্য। নাটকের রিভিউ পোস্ট পড়ে ভালো লাগলো।

 last year 

আমার ও অনেক ভালো লাগে তবে সব সময় দেখতে পারিনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60779.69
ETH 1613.36
USDT 1.00
SBD 0.42