সুপার ওয়াইফ নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সুপার ওয়াইফ নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


maxresdefault.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামসুপার ওয়াইফ
পরিচালকমোঃ তফিকুল ইসলাম
অভিনয়মুশফিক আর ফারহান, সাফা কবির সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ২৪ অক্টোবর ২০২৪

Screenshot_20250408_173444_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_173504_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_173522_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

প্রথমেই সুন্দর ভাবে নাটকটি শুরু হয়ে যায় এবং নাটকের মধ্যে দেখানো হয় যে নায়কের সাথে নায়িকার বিয়ে হয়। এর পরবর্তীতে সে যখন বাসায় আসে তখন সবার সাথে সে অনেক ভালো আচরণ করতে থাকে৷ সে অনেক ভালো মনের একজন মানুষ ছিল৷ সে সব সময় সবার সাথে ভালো ব্যবহার করত। কারো সাথে কখনো খারাপ ব্যবহার করেনি৷ সে সব সময় সবার আদরের মানুষের পরিণত হয়ে যায়৷ তার শ্বশুরবাড়ি সকলেই তাকে অনেক ভালোবাসে। সবাই তাকে অনেক আদর করতে থাকে৷ এর পরদিন যখন নায়িকা বাসায় সকালের খাবার খাওয়ার জন্য ডাকছিল তখন সেখানে নায়ক আসে না৷ সে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল৷ সে সব সময় বাইরে নাস্তা করত৷ যার ফলে সেখানে সে বসে না ৷ তবে নায়িকা তাকে যেভাবে ডাকে এবং নাস্তা খাওয়ার জন্য বলে তখন সে নাস্তা খাওয়া ছাড়া আর কোন কিছুই উপায় খুঁজে পায়না৷ তাই সেখানে সে নাস্তা করে নেয়। এর পরবর্তীতে সে বাইরে চলে যায়। এরপর যখন নায়িকার বিয়ের মধ্যে যে সকল গিফট গুলো পড়েছিল সেগুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল তখন সেখানে নায়িকা বলছিল যে এত গিফট যেহেতু সে পেয়ে গিয়েছে এখন এগুলো অপচয় করে কি লাভ৷ অন্যান্য যদি কোন অনুষ্ঠানে তারা যায় তাহলে বাজার থেকে না কিনে এগুলোই তারা আবার মানুষকে গিফট করে দিতে পারবে৷ এই কথাটি শুনে নায়িকার শাশুড়ি এবং ননদ অনেকটাই অবাক হয়ে যায়৷ তারা বলে যে বাজার থেকে কিনলে কি হয়েছে৷ এগুলো তার জন্য এসেছে, সে যেন পড়ে। তবে নায়িকা কোনভাবে সেটি পড়তে রাজি ছিল না৷ কারণ তার অনেক আছে এবং এত বেশি দিয়ে সে কি করবে৷

Screenshot_20250408_173550_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_173629_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_173716_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তীতে যখন সেখানে সবকিছু নায়িকা এভাবে গুছিয়ে রাখত এবং নিজেদের কাছে রেখে দিতেই ব্যস্ত ছিল তখন সবাই তার এই আচার-আচরণ দেখে অনেক গর্ববোধ করতে থাকে। কারণ অনেক মানুষই থাকে যারা সব সময় শ্বশুর-শাশুড়ি এবং স্বামীর টাকা অপচয় করার জন্য উঠেপড়ে লেগে থাকে৷ তবে নায়িকা এক্ষেত্রে একেবারেই বিপরীত৷ সে শুধুমাত্র তাদের সবকিছু বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছিল৷ এর পরদিন যখন অফিসে যাচ্ছিল তখন সেখানে নায়ক বাইকে করে কেন যাচ্ছে এই কথাটি নায়িকা বলে ৷ যখন সে দেখে যে বাইক ছাড়া সে চলতে পারে না৷ তখন নায়িকা তাকে বলে যে সে যেন হেঁটে হেঁটে অফিসে যায়৷ কারণ তার অফিস অনেক কাছে ছিল৷ সে এখান থেকে এখানে গাড়িতে যাওয়ার কোন প্রয়োজন নেই৷ সে যেন হেঁটে যায়৷ তাই সেখান থেকে নায়কের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয়৷ তাকে হেঁটে হেঁটে যেতে বাধ্য করে৷ এরপর নায়ক সেখান থেকে অফিসের দিকে হেঁটে যেতে শুরু করে৷ একইসাথে নায়িকা সকলের খাবারের মধ্যেও অনেকটা রুটিন করে দিয়েছিল৷ যাতে করে কম কম সবাই খায়৷ তাই যখন সবাই খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে পারত না। তখন সবাই চুরি করে খেত। একদিন নায়িকা তাদের সবাইকে হাতেনাতে ধরে ফেলে।

Screenshot_20250408_173729_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_173753_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250408_174021_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

একই সাথে সেখানে যখন সবাই একসাথে বসে বসে শুধু মাত্র গল্প করত এবং কোন ধরনের কাজ করত না, ফলে তাদের শরীর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যেত৷ যার ফলে নায়িকা বিষয়টি বুঝতে পারে৷ সবাইকে খেতে খামারে নিয়ে যায় কাজ করার জন্য। সেখানে যখন সবাই একসাথে কাজ করছিল তখন সেখানে নায়ক বলছিল যে নায়িকার কথা মতো সবকিছু হবে কিনা৷ সে যা বলবে তাই হবে না৷ তবে পিছন থেকে দেখা যায় সবকিছু দাঁড়িয়ে শুনে ফেলেছে৷ তবে নায়িকা কোনভাবেই রাগ করেনি এবং কোন কিছু বলেওনি৷ এখন তাকে দেখতে পায় আবার সেম কাজ করতে থাকে। এর পরবর্তীতে নায়িকার সাথে যখন মানুষজন দেখা করার জন্য আসে এবং তার বাবাও যখন তার সাথে দেখা করার জন্য আসে তখন তিনি বলেন যে নায়িকা এরকমই। সে অনেক আগে থেকে এরকম ছিল। যার ফলে সে বাসায় কোন কিছু অপচয় করত না। সবকিছুই সে এভাবে গুছিয়ে রাখত। সব সময় সে অনেকটাই অপচয় করার মানসিকতা না নিয়ে চলতো। এরপর একদিন নায়িকা নায়কের অফিসে চলে যায়৷ সেখানে দেখতে পায় যে নায়ক বসে বসে শুধুমাত্র বিশ্রাম নিচ্ছে৷ তখন নায়িকা বাসা থেকে খাবার নিয়ে যায়। সেগুলো তাকে সেখানে খেতে বলে। এর পরবর্তীতে সে বাসায় চলে আসে৷ শেষ পর্যন্ত দেখানো হয় যে নায়িকা বলছিল যে তারা যদি এখন থেকে এভাবে অপচয় করা থেকে বিরত থাকতে পারে তাহলে তারা ভালো কিছু করতে পারবে। নায়ক এটি বুঝতে পারে এবং বাড়ির সকলে এটি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। এভাবে নাটকটি শেষ হয়ে যায়।

আমার ব্যক্তিগত মতামত।

খুবই সুন্দর ছিল নাটক৷ নাটকের মধ্যে যেভাবে এত সুন্দর কিছু বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে সেটি একেবারে ভিন্ন ধরনের ছিল৷ প্রথমে যখন নাটকটি শুরু হয় তখন এখানে নায়িকাকে বিয়ে করে নিয়ে আসা হয়৷ এখানে নায়ক এবং নায়িকা খুব ভালোভাবে তাদের নতুন জীবন শুরু করতে যাচ্ছিল৷ এর পরবর্তীতে যখন নায়িকা সেখানে তাদের বাড়ির সকল জিনিসপত্রগুলো অপচয় করা থেকে বিরত রাখত এবং সবকিছু খুব ভালো কাজে ব্যবহার করার জন্য যখন উদ্যোগ নিচ্ছিল তখন সবাই একটু অবাক হয়েছিল৷ তবে নায়িকা শুধুমাত্র এটি তাদের ভালোর জন্যই করেছিল৷ কারণ কখনোই কোন কিছু অপচয় করা উচিত নয়। সব কিছুরই সৎ ব্যবহার করা উচিত৷ একইসাথে যখন নায়কের কাছে এত বেশি পরিমাণে জিনিসপত্র ছিল এবং কাপড় ছিল সব কিছুই সে পড়তে পারত না৷ যার ফলে মানুষদের অনুষ্ঠানে যাওয়ার সময় তারা নতুন এই কাপড় গুলো এবং নতুন নতুন সবকিছু বাঁচাতে বাঁচাতে নায়িকা অনেক ভালো কিছু করতে পারবে৷ এরকম একটি আশা নায়ককে দিয়েছিল৷ নায়কের পাশাপাশি নায়কের পরিবারের যে সকল মানুষজন ছিল তাদেরও খাবারের তালিকার মধ্যে সে অনেকটাই পরিবর্তন করেছিল৷ যার ফলে সকলেরই স্বাস্থ্য অনেকটাই ভালো হতে শুরু করে। শেষ পর্যন্ত যখন সবাই সবকিছু খুব ভালোভাবে করতে পারে তখন এই নাটকটি খুব সুন্দরভাবে শেষ হয়৷ আসলে বাস্তব জীবনে এমন অনেক ঘটনা দেখা যায়৷ অনেক বাসার বউ রয়েছে যারা এরকম নায়িকার মতই অনেক ভালো হয়ে থাকে এবং সব সময় তারা পরিবারকে ভালো রাখার জন্যই কষ্ট করতে থাকে৷

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ ভাইয়া আপনি সুপার ওয়াইফ নাটকের রিভিউ শেয়ার করেছেন।এত সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি যে রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না কারোর ।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

আপনি তো দেখছি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। এই নায়ক এবং নায়িকা আমার অনেক বেশি পছন্দের। তাদের বেশিরভাগ নাটকই আমার দেখা হয়েছিল। তবে এখন আর ব্যস্ততার জন্য তাদের নাটক খুব একটা দেখা হয় না। কিন্তু আজকে আপনি এত সুন্দর করে তাদের এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে পড়তে।

 last year 

নাটক দেখতে পছন্দ করে না এমন লোক খুবই কম রয়েছে। সময় পেলে সকলেই নাটক দেখে। আমি নিজে ও নাটক দেখতে ভীষণ পছন্দ করি।তবে এখন সময় স্বল্পতার অভাবে খুব একটা নাটক দেখা হয় না। তবে চেষ্টা করি মাঝে মাঝে নাটক দেখার জন্য।আপনার শেয়ার করা নাটক রিভিউটি আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকের গল্পটি অসাধারণ ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

নাটক দেখতে আমার কাছে ভালোই লাগে। যদিও এই নাটকটি এখনো দেখা হয়নি তবে আপনার দেওয়া রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালই লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

ফারহানের নাটক দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। তবে সাফা কবিরের অভিনয় একেবারেই ভালো লাগে না। যাইহোক এই নাটকটি দেখা হয়নি আমার। তবে রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

Screenshot_20250524-000134_Chrome.jpg

Screenshot_20250524-000025_Chrome.jpg

Screenshot_20250523-235825_Chrome.jpg

Screenshot_20250523-235706_Chrome.jpg

 last year 

ফারহানের নাটক আমার কাছে দেখতে অনেক ভালো লাগে।আমি বেশির ভাগ মুশফিক আর ফারহানের নাটক দেখি এবং সেই নাটক গুলো রিভিউ করি।আপনার শেয়ার করা সুপার ওয়াইফ নাটকটি আমি দেখেছি।খুবই সুন্দর ভাবে পুরো নাটক টির রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60529.37
USDT 1.00
ETH 1546.19
SBD 0.47