স্বরচিত কবিতাঃ প্রিয় বন্ধুর আগমন,শুভেচ্ছার স্বাগতম।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1727753551920.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।তবে কবিতা শেয়ার করার আগে কিছু কথা বলি।

সব সময় তো ভিন্ন ভিন্ন বিষয়ে কবিতা শেয়ার করি। তবে আজকে আমার প্রিয় বন্ধু আজকে দুই বছর পর দুবাই থেকে আসতেছে।তাকে রিসিভ করার জন্য ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আসলাম। আর তার আগমনের খুশিতে এই কবিতাটা এখানে দাঁড়িয়ে লিখেছি। বন্ধুর প্রতি নিজের মনের কিছু কথা কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি। আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ প্রিয় বন্ধুর আগমন,শুভেচ্ছার স্বাগতম।

লিখেছি আমি : @nevlu123

প্রিয় বন্ধুর আগমন,শুভেচ্ছার স্বাগতম।

দেখতে দেখতে পার হলো,
আরো দুটি বছর।
প্রিয় বন্ধুর আগমনের তাই,
ঘটে গেল আরেক প্রহর।

প্রিয় বন্ধু দূরে থাকলে,
থাকে না দুঃখের অন্ত।
বন্ধুকে সদয় কাছে পেলে,
সুখ হয় যেন সংযুক্ত।

প্রিয় বন্ধুর স্বদেশ গমনে,
তার পরিবার সুখী।
তাদের পাশে আছে আরো অনেক,
আমিও যে মহা খুশি।

এলে তুমি স্বদেশে,
অল্প সময়ের জন্য।
যতদিন থাকবে আশেপাশে,
সময়টা হবে অনন্য।

থাকবে তুমি অল্প কিছুদিন,
আমাদের সবার মাঝে।
তোমার মুখের ডাক আগে থেকেই,
আমার কানে বাজে।

শুভ আগমনে শুভেচ্ছা জানাই।
অনেক অনেক বেশি।
তুমি আসলে আমরা সবাই,
হবো অনেক খুশি।



কবিতার মর্ম কথা

আজকে আমার প্রিয় বন্ধু আজকে দুই বছর পর দুবাই থেকে আসতেছে।তাকে রিসিভ করার জন্য ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আসলাম। আর তার আগমনের খুশিতে এই কবিতাটা এখানে দাঁড়িয়ে লিখেছি। বন্ধুর প্রতি নিজের মনের কিছু কথা কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি।আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🙏🙏

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

🌹💞

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা মানুষের প্রিয় একজন বন্ধু থাকে। আসলে বন্ধু পাশে না থাকলে কোন কিছু ভালো লাগে না আবার বন্ধুকে যদি অনেকদিন পর কাছে পাওয়া যায় দুজন মিলে খুব দারুণভাবে আড্ডা দেওয়া হয় এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাই দুজন মিলে খুব দারুণভাবে আড্ডা দেওয়া হয় এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার।

 2 years ago 

প্রিয় মানুষগুলোর আগমন ঘটলে সত্যি অনেক ভালো লাগে। আর অন্য রকমের অনুভূতি কাজ করে। আপনি সেই অনুভূতি থেকে অনেক সুন্দর করে কবিতা লিখেছেন ভাইয়া। কবিতা পড়ে অনেক ভালো লেগেছে আমার।

 2 years ago 

ঠিক আপু প্রিয় মানুষগুলোর আগমন ঘটলে সত্যি অনেক ভালো লাগে।

 2 years ago 

বাহ আপনি তো দেখছি বন্ধুর আগমন নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখলেন। এভাবে যদি সুন্দর করে সাজিয়ে কবিতা লেখা যায় পড়তে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন। অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।।

 2 years ago 

প্রিয় বন্ধুর আগমনের মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। আপনি আপনার এই সৌন্দর্যময় মুহূর্ত এবং সৌন্দর্যময় অনুভূতি নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আসলে ভাই প্রিয় মানুষগুলোর আগমন ঘটলে সত্যি অনেক ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া আপনি দেখতেছি আপনার বন্ধুর বিদেশ থেকে আগমন করতেছে ।আর আপনি সেই খুশিতে বিমানবন্দর থেকে দাঁড়িয়ে চমৎকার কবিতা লিখেছেন। আসলে বন্ধুত্ব এমন একটি জিনিস যা মুখে বলে শেষ করা যায় না। তবে আপনার কবিতার ভাষা বেশ চমৎকার। আপনার বন্ধুকে নিয়ে কবিতাটি লেখা পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ঠিক আসলেই বন্ধুত্ব এমন একটি জিনিস যা মুখে বলে শেষ করা যায় না।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 62391.00
ETH 1661.81
USDT 1.00
SBD 0.47