পৃথিবীতে মানবতার অনেক অভাব।

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

পৃথিবীতে মানবতার অনেক অভাব।

humanity-2045992_1280.jpg

Source

বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আসলে।পৃথিবীতে মানবতার অনেক অভাব।এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা, মন্দলাগা, নিজেদের চিন্তা,চেতনা, আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

আমরা সবাই বলি আমরা মানুষ, কিন্তু সত্যি কি আমরা মানুষ হয়েছি?কারন মানবতা ছাড়া কেউ প্রকৃত মানুষ হতে পারে না। আজকের পৃথিবীতে প্রযুক্তি যত দ্রুত এগিয়েছে, মানবতা ততটাই পিছিয়ে পড়েছে। এখনকার সমাজে একে অপরের পাশে দাঁড়ানো, বিনা স্বার্থে সাহায্য করা এই গুণগুলো যেন হারিয়ে যাচ্ছে।যেটা একটা সময় অনেক বেশি ছিল।

এক সময় মানুষ মানুষের জন্য ভাবত। কেউ বিপদে পড়লে আশপাশের মানুষ ছুটে যেত। এখন মানুষ চায় নিজেরটা আগে ঠিক হোক। কেউ রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকলে পাশ কাটিয়ে চলে যায়, যেন কিছুই দেখেনি। কেউ না খেয়ে থাকলেও আমরা মুঠোফোনে ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, তবে নিজেরা সাহায্য করার কথা মনেই থাকে না।

বর্তমানে মানবতার অভাব আমাদের পরিবার, সমাজ এমনকি বন্ধু বান্ধবদের মাঝেও দেখা যায়।বন্ধুর বিপদে পাশে থাকার মানুষ পাওয়া যায় না। পরিবারে বড়রা ছোটদের বুঝতে চায় না, আর ছোটরাও বড়দের সম্মান দিতে ভুলে যায়। প্রতিটি সম্পর্কের মাঝে ঢুকে পড়েছে স্বার্থ। যার কোনো উপকার নেই, তাকে কেউ মনে রাখে না।

মানবতার অভাবে সমাজ ও বিশ্ব রাষ্ট্রব্যবস্থায় ও বিভিন্ন রকম সংকট দেখা দেয়। মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, হত্যা, লুটপাট, এইসব লেগেই থাকে। আবার শিক্ষিত সমাজেও মানবতা কমে গেছে। কেউ ভালো কিছু করলে তাকে সন্দেহের চোখে দেখা হয়। আর কেউ ভুল করলে সেটাকেই বড় করে দেখানো হয়। মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচকতা ছড়ায় বেশি। ভালো মানুষদের কথা হারিয়ে যায় কোলাহলের ভিড়ে।

তবে সবাই খারাপ না। এখনও কিছু মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে কাজ করেন, অসহায়দের পাশে দাঁড়ান।কিন্তু তারা সংখ্যায় খুবই কম। আর সমাজ তাদের চুপ করে যেতে বাধ্য করে।এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের ছোট ছোট কাজ থেকেই মানবতা গড়ে তুলতে হবে। একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারলে, সেই ভালোবাসাই মানবতার জয়।মানুষ হয়ে যদি আমরা প্রকৃত মানুষ না হই, তাহলে সবকিছু থাকার পরেও আমরা আসলে কিছুই নই। মানবতা বাঁচলেই পৃথিবীটা সুন্দর হবে।যাইহোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্লগটি পড়ার জন্য।

তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু,যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
লোকেশন- বাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

ChatGPT Image Apr 29, 2025, 10_51_13 AM.png

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

💝💝

 last year 

আপনার লেখাটি পড়ে আমার নিজের একটি অভিজ্ঞতা মনে পড়ল—গত মাসে একজন অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে নিতে সাহায্য করেছিলাম। তখন বুঝেছিলাম, ছোট ছোট প্রচেষ্টাই সমাজ বদলাতে পারে। আপনার লেখা আরও বেশি মানুষকে এমন কাজে উদ্বুদ্ধ করুক।

 last year 

ধন্যবাদ।।।

 last year 

Screenshot_20250526-002829_Chrome.jpg

Screenshot_20250526-003024_Chrome.jpg

Screenshot_20250526-003538_Chrome.jpg

Screenshot_20250526-003617_Chrome.jpg

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 65982.58
ETH 1785.38
USDT 1.00
SBD 0.44