প্রাইভেট কারের ড্রাইভারের মুখে রিক্সার ড্রাইভার এর চড়।শেষ পর্ব।

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

এ এক চরম প্রতিবাদ উপজেলা চেয়ারম্যানের প্রাইভেট কারের ড্রাইভারের মুখে রিক্সার ড্রাইভার এর চড়।

slap-on-the-face-2022783_1280.webp
Source

গত পর্ব যেখানে শেষ হলো👇

কারণ নামার বাজারে আমাকে অনেকেই ভালো করে চিনতো।২০০৯ এ সেখানে আমার একটি কম্পিউটার দোকান ছিল।আর সে সুবাদে আমাকে অনেকে চেনে। আবার আমার ফুফাও সে উপজেলা চেয়ারম্যানেরই লোক। সেই হিসেবে নামার বাজারে কেউ একজন আমার ফুফাকে ইনফর্ম করলো যে আমি এই ঘটনায় জড়িত ছিলাম। সেজন্যই মূলত ফুফা আমাকে সেখান থেকে সরে যেতে বলল।আর আমিও সরে গেলাম।

শেষ পর্ব শুরু👇

পরবর্তীতে দুই দিন পর্যন্ত নামার বাজার এরিয়াতে আর গেলাম না।পরে তৃতীয় দিন যখন গেলাম তখন অনেক দোকানদার আমাকে বলতেছিল যে গত পরশু আপনি যখন এসেছিলেন এ ঘটনার পরে পুলিশ এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম কেন পুলিশ আসলো তখন পরিচিত এক লোক বলে আপনি যে ড্রাইভারকে চড় মারিয়েছেন রিক্সার ড্রাইভার দ্বারা, সেই ড্রাইভারটি ছিল উপজেলা চেয়ারম্যানের পার্সোনাল ড্রাইভার।

আর সেদিন সে উপজেলা চেয়ারম্যানের বউকে আনতে যাচ্ছিল।আপনি যাওয়ার পরপরই সে উপজেলা চেয়ারম্যানকে ফোন দেয় এবং উপজেলা চেয়ারম্যান সেখানে কয়েকটি নেতা ও পুলিশ পাঠিয়েছিল।নেতারা নাকি আমার নাম বা ঠিকানা খুজেছিল কিন্তু আমাকে নামার বাজার এর লকেরা অনেকেই আবার খুব পছন্দ করতো যার কারণে কেউ আমার নাম এবং ঠিকানা দেয় নি।

তারা বলেছে কোথা থেকে এসেছিল বাইকে করে এরপর এই ঘটনার পরে সে আবার চলে গেছে এখান থেকে।বিশেষ করে আমার খুব নিয়ারেস্ট কিছু দোকানদার ছিল তারা আমাকে বলল যে নেতা আমাকে যখন জিজ্ঞাসা করলো তখন আমি বললাম না আমরা চিনি না। এটা শুনে খুব ভালো লাগলো যে আমাকে সেফ করার জন্য তারা এই কথাগুলো বললো।

তবে আমার তো এখানে দোষ নাই বললেই চলে, কারণ সেখানে তার অপরাধ ছিল তাই আমি প্রতিবাদটা করেছিলাম।যাক পরবর্তীতে নাকি পুলিশ এবং নেতারা এসে ঘোরাফেরা করে সেখান থেকে চলে গেল কোন তথ্য পেল না। এরপর একদিন উপজেলা পরিষদে আমার ফুফা গিয়েছিল। তখন উপজেলা চেয়ারম্যান বলতেছিল যে এখনকার পোলাপাইন কত খারাপ।

যেভাবে সেভাবে ঝামেলায় জড়ায় তখন ফুফা জিজ্ঞাসা করতেই উপজেলা চেয়ারম্যান বলে এইতো কয়েকদিন আগে আমার ড্রাইভারকে কে যেনো থাপ্পড় মেরেছে। তখন ফুফা বললো ও আচ্ছা বুঝছি সেটা নামার বাজার এরিয়াতে না। বলে যে হ্যাঁ আপনি কিভাবে জানেন, তখন আমার ফুফা বলে যে হ্যাঁ ওটা আমারই ভাতিজা ছিল।একথা বলাতে উপজেলা চেয়ারম্যান বলতেছিল আসলে ঘটনা কি ঘটেছিল।

তখন ফুফা বেশি কথা না বলে একটি কথায় তাকে বুঝিয়ে দিল। ফুফা বলল যে আপনি উপজেলা চেয়ারম্যান, ড্রাইভার তো আর উপজেলা চেয়ারম্যান না।তার তো অবশ্যই ভুল থাকতে পারে, আর সেজন্য ঘটনা ঘটেছে। তখন উপজেলা চেয়ারম্যান এক কথায় বুঝে নিল যে ড্রাইভার এর কোন সমস্যা ছিল যার কারণে এই সমস্যাটা হয়েছে।

তাই তিনি বাড়াবাড়ি না করে জিনিসটা ওখানেই শেষ করে দিলেন।যদিও আমি কার ড্রাইভার কে বা কারা এটা না যাচাই করেই এই ঘটনাটা ঘটালাম বা ঘটনায় জড়িত হলাম। সর্বোপরি ফুফা না থাকলে হয়তো বা ঘটনার পরিস্থিতি অন্য দিকে মোড় নিত এবং হয়তো আমার জন্য কিছুটা খারাপ হতো।সর্বোপরি ফুপাকে অনেক অনেক ধন্যবাদ ঘটনাটা এভাবে এই শেষ করার জন্য।

যাইহোক এই ছিল আজকের ঘটনা,আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
লোকেশন- বাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

🙏💭💦🙏

 last year 

Screenshot_20250204-091602_Chrome.jpg

Screenshot_20250204-091721_Chrome.jpg

 last year 

আসলে সবারই এভাবে প্রতিবাদ করা উচিত। কিন্তু বেশিরভাগ মানুষই এখন অন্যায়ের প্রতিবাদ করে না। যাইহোক আপনার ফুফা আপনাকে সত্যিই বাঁচিয়ে দিয়েছে। নয়তোবা কোনো ঝামেলা হলেও হতে পারতো। গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

জি ভাই সবারই এভাবে প্রতিবাদ করা উচিত।

 last year 

যাক অবশেষে ওই ড্রাইভারকে উচিত শিক্ষা দিতে পেরেছ। তবে একটি বিষয় হলো ফুফা না থাকলে হয়তো অনেকটাই ঝামেলায় পড়তে। কারণ এই যুগে ভালোর ভাত নেই, ভালো করলে এর ফলাফল মন্দই হয়। তাই ফুফাকে আসলেই ধন্যবাদ জানাই।বাস্তবিক এই গল্পটি সবার মাঝে ভাগাভাগি করার জন্য ধন্যবাদ।

 last year 

হুম তা ঠিক বলেছো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59780.31
ETH 1576.77
USDT 1.00
SBD 0.42