নগর প্রজাপতি নাটকের রিভিউ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| নগর প্রজাপতি নাটকের রিভিউ। |
|---|
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
|---|
| নাটকের নাম | নগর প্রজাপতি |
|---|---|
| পরিচালক | রুবেল আনুশ |
| অভিনয় | খায়রুল বাসার ও সাফা কবির সহ আরো অনেকে |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ২৭ জুন ২০২৪ |
আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম৷ আশা করি আজকের যে নাটকের রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক পছন্দ হবে৷ এই নাটকের নাম দেখে আপনারা নাটকটি সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছেন যে কেমন হতে চলেছে৷ আমিও যখন নাটকের নাম প্রথমে ইউটিউবে দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম নাটকটি এরকম কিছুই হবে এবং নাটকটি অনেক রোমান্টিক হবে৷
ঠিক তেমনি হয়েছে৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যায়।এখানে দেখানো হয় যে নায়ক একটি লাইব্রেরীর মধ্যে ছিল৷ সেখানে সে নতুন লাইব্রেরীয়ান হিসেবে নিযুক্ত হয়েছে৷ সে অনেক বই প্রেমি ছিল৷ সে সব সময় বইয়ের প্রতি অনেক ভালোবাসা দেখাত। সবসময় সে বই নিয়ে পড়ে থাকত। যদি কেউ বইকে অসম্মান বা বইকে যদি কেউ জায়গা থেকে নিয়ে জায়গায় এনে না দিত তাহলে নায়ক অনেক রাগান্বিত হয়ে যেত৷
ঠিক তেমনি নায়ক এখানে এসেছিল তখন এখানে সবগুলো বই ঠিক আছে কিনা তা দেখে। সবগুলো বই সে ঠিক করে নিয়েছিল৷ অনেকগুলো বইয়ের খোঁজ করতে থাকে৷ তখন নায়ক শুনতে পায় যে নায়িকা এখান থেকে কিছু বই নিয়ে গিয়েছে৷ সেগুলো এখনও পর্যন্ত সে ফিরিয়ে দেয়নি৷ এরপর নায়িকাকে ডেকে তাকে বইগুলি ফিরিয়ে দেওয়ার জন্য বলে।
পরবর্তীতে নায়িকা যেসকল বইগুলো নিয়ে গিয়েছিল এবং এখানে যে সকল বই গুলো মিসিং ছিল সব কিছুই এখানে নায়কের কাছে এনে জমা দিয়ে যায়৷ একই সাথে এখানে তার জরিমানা করা হয়েছিল৷ কারণ সে বই সময় মতো নিয়ে সময়ের মধ্যে জমা দিতে পারেনি৷ তাকে যখন জরিমানা করা হয় তখন নায়িকা তা পরিশোধ করে। তাকে বলা হয় যে এখানে আরো কিছু বই হারিয়ে গিয়েছে। সেগুলো তার নামেই এখান থেকে নেওয়া হয়েছে৷ সে এখনো সেই বইগুলো এখানে জমা দেয়নি কেন৷
তখন নায়িকা বলে সে এই বইগুলো হারিয়ে ফেলেছে৷ এগুলো আর কখনো সে ফিরে পাবে না৷ তখন নায়ক বলে যে, হারিয়ে গেলে তো আরো কিছু হবে না৷ এখানে তো বইগুলোকে আনা হয়েছে, এখন যেহেতু সে বই হারিয়ে ফেলেছে এখন সেই বইগুলো আবার হয়তো সেখানে কিনে দিবে৷ অথবা এখানে বইগুলোর টাকা দিয়ে দিবে৷ এর পরবর্তীতে সেখানে লাইব্রেরীর ঝামেলা শেষ করে লাইব্রেরী থেকে বাইরে বের হয়ে আসে৷
সেখানে একজন ব্যক্তির সাথে নায়িকার দেখা হয়ে যায়৷ সে ব্যক্তি নায়িকার একজন আত্মীয়। সে ব্যক্তি নায়িকাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল। সবসময় তার পিছনে পিছনে ঘুরত। তবে নায়িকা কোন ভাবে তাকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল না। নায়িকা তার বাবাকে বলে যে সে এই ব্যাক্তিকে বিয়ে করবে না, তখন তিনিও বলেন যে নায়িকা যেন বিয়ে করে নেয়।
তবে নায়িকা কোনো ভাবেই তাকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল না৷ একই সাথে এখানে নায়িকার বাবার যেসকল ওষুধ পত্রের খরচ গুলো ছিল সেগুলো ওই ব্যক্তি দিত যাতে করে নায়িকা তাকে ভালো জানে৷ নায়িকাকে যেন সে বিয়ে করতে পারে৷ এর পরবর্তীতে নায়িকার বাবা অসুস্থতা আরো অনেক বেশি বৃদ্ধি পেয়ে যেতে থাকে৷ তিনি অনেক কষ্ট পেতে থাকেন৷
তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে যাওয়ার পরে তাকে চিকিৎসা করানো হয়। এর পরবর্তীতে যখন নায়িকার বাবার অসুস্থতার কারণে সে তার বাবার কাছে রয়েছে, লাইব্রেরীতে যেতে পারছে না৷ তখন নায়ক চিন্তা করে যে নায়িকা এতদিন ধরে লাইব্রেরীতে প্রতিদিন আসত। এখন লাইব্রেরীতে আসে না কেন৷ তখন নায়ক শুনতে পায় যে নায়িকার বাবার অসুস্থতার কারণে সে আর এখানে আসে না৷
এর পরবর্তীতে নায়ক তার বাবাকে সাহায্য করার জন্য বিভিন্নভাবে ওষুধ পত্র সহ সব কিছুই পাঠাতে শুরু করে। এরপর তাদের সম্পর্ক অনেক ভালো হতে থাকে৷ প্রথমে যখন নায়কের প্রতি নায়িকার একটা ক্ষোভ ছিল সেটি একেবারে ভুল প্রমাণিত হয়।নায়ককে নায়িকা অনেক ভালো জানে এবং এর পরবর্তীতে তাদের দুজনের সম্পর্ক অনেক ভালো হয়। তাদের মিল হয়ে যায় এবং নাটকটি শেষ হয়ে যায়।
আমার ব্যক্তিগত মতামত।
**খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ প্রথমে যখন আমি নাটকের নাম দেখি তখন ভেবেছিলাম নাটকটি অনেক রোমান্টিক হবে৷ ঠিক সেরকমই হয়েছে। পরবর্তীতে যখন নাটকটি শুরু হয়ে যায় তখন এখানে নায়িকা একটি লাইব্রেরীতে আসত। সে সব সময় সেখানে আসত। সেখানে নিরিবিলি পরিবেশে সে বইগুলো পড়ত। সব সময় সে এখানে বই পড়ার পাশাপাশি তার বাসায় বই নিয়ে যেত। এখানে লাইব্রেরীতে আগের যে লোক ছিল তার সাথে নায়িকার সম্পর্ক অনেক ভালো ছিল৷
সে তেমন কিছু বুঝতো না৷ যার ফলে নায়িকা যা কিছু চাইতো সব কিছু সে দিয়ে দিত৷ তবে সেখানে যখন নায়ক একজন লাইব্রেরিয়ান হিসেবে সেখানে নিয়োগ পায় তখন সে সেখানে সবকিছু শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চেয়েছিল৷ সেখানে যেসকল বইগুলো হারানো গিয়েছে এবং যে বইয়ের ক্ষয়ক্ষতি হয়েছে সবকিছুর জরিমানা সে সবার কাছ থেকে নিতে থাকে৷ নায়িকার কাছ থেকে একটু বেশি নিতে থাকে৷ কারন নায়িকা অনেকগুলো বই তার বাসায় নিয়ে রেখে দিয়েছে৷ অনেকগুলো বই সে হারিয়ে ফেলেছে। পরবর্তীতে তার বাবা অসুস্থ হওয়ার কারণে সেখানে বই পড়তে আসে না।
নায়ক দেখতে চাইলো আসলে তার কি হয়েছে৷ পরবর্তীতে তাদের সম্পর্ক বিভিন্নভাবে ভালোভাবে এগোতে থাকে। শেষ পর্যন্ত তাদের মিল হয়ে গেল। আমরা আমাদের বাস্তব জীবনে এমন ঘটনা দেখতে পাই৷ যাদেরকে আমরা প্রথমে ভালো মানুষ হিসেবে মনে করি না এবং তাদেরকে আমরা সহ্য করতে পারিনি একটা সময় তারাই আমাদের ভালো লেগে যায়। তাদেরকে আমরা বিয়ে করে ফেলি অথবা তাদের সাথে আমরা জীবন কাটিয়ে থাকি।**
| আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
|---|
৯.৬/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | নাটক রিভিউ । |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

এই নাটকটার শর্ট ভিডিও দেখেছিলাম কিন্তু নাটকটা এখনো পর্যন্ত দেখা হয়নি। তবে আমার কাছে নাটকটা অনেক সুন্দর লেগেছিল। আজকে আপনি নাটকের রিভিউটা শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। এরকম নাটক গুলো দেখতে আমি অনেক ভালোবাসি। মাঝেমধ্যেই নাটক দেখা হয় আমার। তবে ব্যস্ততার জন্য সব সময় দেখা হয় না।
হুম সুন্দর আছে নাটকটা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🙏✴️🙏🧩
https://x.com/Nevlu123/status/1895288531985338662
এমন রোমান্টিক নাটক গুলি দেখতে ভীষণ ভালো লাগে। বইপ্রেমী মানুষগুলোই জানে বইয়ের মর্ম কতটুকু। তবে নায়িকা লাইব্রেরী থেকে বই নিয়ে গিয়ে হারিয়ে ফেলার বিষয়টি সত্যি খারাপ লাগলো। এত কিছুর পরেও দুজনের মধ্যে ভালো একটি বন্ডিং তৈরি হয়েছিলো এটাই নাটকের ভালোলাগার মুহূর্ত। নগর প্রজাপতি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো ভাই। দারুন ছিলো আপনার নাটকের রিভিউ।
রোমান্টিক নাটক গুলি দেখতে আমার ও ভালো লাগে ভাই।
নগর প্রজাপতি নাটকটা এখনো পর্যন্ত দেখিনি। তবে নাটকটার রিভিউ পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই নাটকের পুরো কাহিনীটা অনেক সুন্দর ছিল। যার জন্য ভাবছি সময় পেলে আমি নাটকটা দেখব। আশা করছি রিভিউর মতো নাটকটা দেখলেও খুব ভালো লাগবে।
এটা সুন্দর একটা নাটক।
ধন্যবাদ সাপোর্ট এর জন্য।
নাটকটা বেশ কয়েকবার সামনে এসেছে তবে দেখা হয়নি কখনো। ঠিক বলেছেন এই ধরনের ঘটনাগুলো বাস্তব জীবনেও দেখা যায়। খুব সুন্দর একটা নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। গল্পটা বেশ চমৎকার ছিল। প্রথমে তারা একে অপরকে সহ্য করতে না পারলেও হ্যাপি এন্ডিং ছিল। এত সুন্দর একটা নাটক রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু হ্যাপি এন্ডিং ছিল ধন্যবাদ।
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে সাফা কবিরের অভিনয় ভীষণ ভালো লাগে।যাইহোক আপনার নাটকের রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আমার কাছেও সাফা কবিরের অভিনয় ভীষণ ভালো লাগে ভাই।
খুব রোমান্টিক একটি নাটক এর রিভিউ শেয়ার করেছ। আসলে এই ধরনের নাটক গুলো দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ তোমাকে এত সুন্দর ভাবে রোমান্টিক নাটকটির রিভিউ করে সবার উদ্দেশ্য শেয়ার করার জন্য।
ঠিক এটি রোমান্টিক একটি নাটক ধন্যবাদ।