স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগlast year

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @nevlu123


অনু কবিতা-১

আকাশের নীলটা এনে দিবো তোমার হাতে,
ভালোবেসে যদি তুমি থাকো আমার সাথে।
মন পিঞ্জিরায় বানাবো আমি প্রেমের তাজমহল,
সে মহলে থাকবে তুমি রবে হয়ে বহাল।



অনু কবিতা-২
পূর্ণিমার চাঁদ আলোকিত আকাশ,
তুমিহীন মন আমার অন্ধকারে ভাসে।
মাঝে মাঝে ঝিঝি পোকা আসে,আশেপাশে,
কানে কানে বলে সে তোমায় ভালোবাসে।



অনু কবিতা-৩

আমার কবিতার খাতায় ছন্দ খুঁজে না পাই,
নীরব নিস্তব্ধ হয়ে অন্য পথে পা বাড়াই।
চেনা সুর আজ যেন অচেনা ঘর।
মাঝে মাঝে চিন্তা করি, কে আপন কে পর।



অনু কবিতা-৪
মস্ত বড় দুনিয়া কেউ নয় কারো,
নিজের তাগিদে নিজে যেটুকু যেতে পারো।
তাতেই হবে তৃপ্ত, তাতেই আসবে সুখ।
মনের সুখে দেখবে একদিন ভুলে যাবে দুঃখ।



অনু কবিতা-৫
অন্ধকার রাত তুমিহীন আমি,
এ যেন অসমাপ্ত এক গল্প।
পাশে পেলে তোমায় রাতটা হয়ে যায়,
পূর্ণিমার আলোয় আলোকিত।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

আসলে এইরকম ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি বরাবরই আমাদের মাঝে সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন।আজকের কবিতা টিও দারুণ হয়েছে ভাই। ২ নাম্বার অনু কবিতা টি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

সাবলীল মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

Screenshot_20250208-073205_Chrome.jpg

Screenshot_20250208-073247_Chrome.jpg

 last year 

বরাবরই আপনার অনু কবিতা গুলি পড়ে থাকি আমি, প্রত্যেকটা অনু কবিতায় আমাকে মুগ্ধ করে বরাবর। আজকের অনু কবিতা গুলি মন মাতানো ছিলো ভাই। প্রিয় মানুষকে এবং সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু গভীর অর্থ সম্পূর্ণ কবিতা লিখেছেন। খুবই ভালো লাগলো পড়ে।

 last year 

সবসময় সুন্দর সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ ভাই।

 last year 

ভাইয়া আপনি তো অসাধারণ কবিতা লিখেছেন আজকে। আপনার লেখা প্রতিটি কবিতা আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের চমৎকার পাঁচটি কবিতা পড়লাম ‌। প্রতিটি লাইনে খুব সুন্দরভাবে মিল দেখে কবিতা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা গুলো আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য।

 last year 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপু,।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

🙏🪷🙏

 last year 

অনেক সুন্দর কিছু অনুভূতি এবং টপিক নিয়ে এই অনু কবিতা গুলো লিখেছেন। আমার কাছে তো আপনার লেখা সব গুলো অনু কবিতা পড়তে অনেক ভালো লেগেছে। কবিতাগুলো যতই পড়ছিলাম ততই খুব ভালো লাগছিল। আমার কাছে আপনার তিন নাম্বার অনু কবিতা সব থেকে বেশি ভালো লেগেছে।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ,।

 last year 

ভাইয়া আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাদের সুন্দর মন্তব্য পেলে ভালো লাগে ধন্যবাদ।।

 last year 

বাহ আপনি তো ভিন্ন আঙ্গিকে চমৎকার পাঁচটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার ভিন্ন আঙ্গিকে লেখা অনু কবিতার ভাষা অসাধারণ। সত্যি বলতে আপনার অনু কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে যাই। আর মনের অনুভূতি দিয়ে যখন অনু কবিতা লেখা হয় পড়তে বেশ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার অনুভূতি দিয়ে পাঁচটি ভিন্ন আঙ্গিকে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জি চেষ্টা করেছি বিভিন্ন অঙ্গীকে শেয়ার করতে।

 last year 

বিভিন্ন রকম টপিক নিয়ে অনু কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি এরকম অনু কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার লেখা অনু কবিতা গুলোর প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। সব গুলো অনু কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল।

 last year 

অনেক অনেক ধন্যবাদ মতামত প্রধানের জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59147.39
ETH 1559.63
USDT 1.00
SBD 0.42