স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
আমি আজ হারিয়েছি নিজেকে,
গভীরতার ভীড়ে আপন করে,
তুমি আজ খুঁজে পেয়েছো আপন,
আমাকে একা ছেড়ে গিয়ে।
অনু কবিতা-২
চাঁদের আলো লাগে ভালো,
তুমি থাকলে পাশে।
তোমার ছোঁয়ায়,তোমার পরশে,
হ্রদয় মন হাসে।
শুধু সব কিছু ভুলে গিয়ে
থেকো আমার কাছে।
অনু কবিতা-৩
আজ বড্ড বেমানান লাগে চারপাশ।
আজ নিস্তব্ধতায় মন করে হাসপাাস।
আজ ব্যথা নিয়ে হৃদয় মুচকি হাসে।
আজ মনের দুঃখে চোখে অশ্রু ভাসে।
অনু কবিতা-৪
জীবন নামের রেলগাড়িটা চলছে দুরন্ত।
চলতে চলতে ঘুরে বেড়ায় অজানা প্রান্তর।
গন্তব্যহীন রেল গাড়িটার নেই শেষ অন্ত।
শুধু শুধু ঘুরে বেড়ায় দেশ দেশান্তর।
অনু কবিতা-৫
নজর না লাগে যেন ঐ নয়নে,
আঁধারে ডুবে থেকো এই মনে,
যতনে রাখবো আমি নিজের মত করে,
হারিয়ে যেও না তুমি আমায় একা ফেলে।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোস্টের ধরণ | অনু কবিতা |
ভাইয়া আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার এই ছোট ছোট কবিতা গুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো।বিশেষ করে দুই নাম্বার টি অনু কবিতা অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ পলাশ ভাই ভালো থাকবেন সর্বদায়।
https://x.com/Nevlu123/status/1895663912957415769
সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ।
ভাই আপনার অনু কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা আপনি ঠিক বলেছেন হৃদয়ের অনুভূতিগুলো অকথিতভাবে সুন্দর করে কবিতার মাধ্যমে উপস্থাপন করা সম্ভব। ভালোবাসার মানুষ পাশে থাকলে চাঁদের আলো মিষ্টি লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
সবসময় সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।।
প্রত্যেকটি অণুকবিতা বেশ ভালো লাগলো ভাই। ভালোবাসার আঙ্গিকে যে কবিতাগুলি আপনি একে একে রচনা করেছেন তা সত্যিই বেশ সুখপাঠ্য হয়েছে। সহজ সরল ভাষায় মনের ভাবকে কাব্যিক ভাবে ফুটিয়ে তলায় তো কবিতার আসল ধর্ম। সুন্দর কবিতাগুলি লিখে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ দাদা চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
একসাথে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম কবিতা গুলো পড়তে ভালোই লাগে। খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। দ্বিতীয় এবং শেষের অনু' কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সবসময় পাশে থেকে সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য।।
আমার কাছে আপনার লেখা সবগুলো অনু কবিতা পড়তে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনি অনু কবিতা গুলো লিখেছেন। প্রতিটা অনু কবিতা যতই পড়ছিলাম, আমার কাছে ততই খুব ভালো লাগছে। এরকম সুন্দর অনু কবিতা আশা করি সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।।
আপনাদের কয়েকজনের কবিতা লিখা দেখে আমি কবিতা লিখার প্রতি আকৃষ্ট হয়েছি। কবিতা লিখতে এখন মোটামুটি ভালো লাগে আমার। খুব সুন্দর লিখেছেন। আসলে জীবনটা রেলগাড়ির মত। ব্যস্ত ময় দিনগুলো যেন দৌড়াতে থাকে।
সুন্দর একটি মন্তব্য করেছেন ভাই ভালো থাকবেন।