স্বরচিত কবিতাঃ সুখ এলো মনের মাঝে।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ সুখ এলো মনের মাঝে।
সুখ এলো মনের মাঝে,
তাই খুলি কবিতার খাতা।
সুখের কথা লিখব সেথায়,
তাই সুখের মাথা ব্যথা।
লিখবো আমি সবগুলো সুখ,
কবিতার সেই খাতায়।
লিখতে গিয়ে কবিতা আমার,
দূরে দূরে পালায়।
এখন আমি বেশ ভালোই আছি,
আগের চেয়ে বেশি।
মনের যত হতাশা আর কষ্ট,
দিলাম তাদের গলায় ফাঁসি।
মনের ব্যথা পিছু নিলেও,
লাগে না খারাপ এখন।
যা চেনার তা চিনে গেছি,
নেই কোন আর বাধন।
ছিন্ন হলো দূরে গেল,
তাতে আমার কি।
আমি বাবা বোকার স্বর্গে,
বেশ ভালোই আছি।
মনটা আমার ভীষণ ভালো,
তাই মনে রাখিনা হাটুর নিচে কামড়।
মনের কষ্ট আকাশে ভাসিয়ে,
আজ সুখের শুধু দাপট।
কবিতার মর্ম কথা |
|---|
শত কষ্টের মাঝে অনেক সময় নিজেকে সুখী ভাবতে হয়। কারণ কিছু কিছু কষ্ট আছে সেগুলো যদি মনে রাখা হয় তাহলে আরও বেশি কষ্ট দিবে। তাই সেগুলোকে ছুটি দিয়ে নিজের মতো করে জীবন নিয়ে চলাই ভালো ।সেইরকম কিছু অনুভূতি এই কবিতাটিতে আপনাদের মাঝে শেয়ার করলাম । আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন তো। যে কবিতাটা পড়তে আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর কিছু বিষয় আপনি প্রকাশ করেছেন এই কবিতার সবগুলো লাইনের মধ্যে। অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি সব সময় অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। আশা করি প্রতিনিয়ত আপনার লেখা সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারবো।
যথাযথ মন্তব্য ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।
https://x.com/Nevlu123/status/1864171133882519905
খুব সুন্দর করে কবিতা লেখো যে পড়তে ভালো লাগে। আজকের কবিতাটাও দারুন হয়েছে। এত সুন্দর একটা কবিতা লিখে আমাদের সবার মাঝে শেয়ার করেছ দেখে আরো বেশি ভালো লাগলো । অনেক অনেক ধন্যবাদ তোমায়।
ধন্যবাদ তোমায় কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার বিষয় বস্তুটা অনেক বেশি সুন্দর। ভালো লাগলো কবিতার সবগুলো লাইন পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
অসম্ভব সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে।
আজকে আবারো খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার কবিতাগুলো আমার কাছে সব সময় বেশ ভালো লাগে। আপনি আসলেই একজন দক্ষ কবি। কারণ আপনি যে কবিতা লিখেন সেই কবিতাগুলোই পড়ে মনের শান্তি পাওয়া যায়। আজকে কবিতা লাইনগুলো পড়ে বেশ ভালো লাগলো। যাইহোক এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ বি,ডি,ওম্যান সুন্দর মন্তব্য করার জন্য।
অল্প কথায় মনের ভাবের যথাযথ প্রকাশ কবিতা। আপনি যথাযথ মনের ভাবের প্রকাশ ঘটিয়েছেন আজকের কবিতায় ভাইয়া। আপনার আজকের কবিতাটি আমার ভালো লেগেছে।সুখ এলো মনের মাঝে শিরোনামে কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অসাধারণ মন্তব্য করেছেন আপু ধন্যবাদ। ;
Upvoted! Thank you for supporting witness @jswit.
💫💫♟️
কত কিছুর কারণে মনের মধ্যে সুখ আসে বলা যায় না। এই সুখ অবশ্যই আমাদের জন্য অনেক বেশি আনন্দের খবর। মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে। মন ভালো থাকলে চারপাশের পরিবেশ ও ভালো লাগে। সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করলেন অনেক ভালো লেগেছে আপনার এত সুন্দর কবিতাটি পড়ে।
ধন্যবাদ আপু সবসময় সুন্দর মতামত প্রকাশ করে সহযোগিতা করার জন্য।
খুবই দারুণ একটা কবিতা লিখেছেন আপনি। আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে যখন সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারি। আমি নিজেও মাঝে মাঝে কবিতা লিখার অনেক বেশি চেষ্টা করি। কিন্তু আপনাদের মত হয়তো এত সুন্দর হয় না। প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। -