ত্রিশাল বাজারে সন্ধ্যায় চিতই পিঠা খাওয়ার অনুভূতি।
শুভ দুপুর 🌄
আজ ০২ ই মে,
রোজ শুক্রবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ত্রিশাল বাজারে সন্ধ্যায় চিতই পিঠা খাওয়ার অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
কিছুদিন ধরে গরমের তাপমাত্রা কিছুটা বেড়েছে। গরম আবহাওয়া মানুষের জন্য ক্ষতিকর এবং উপকারী। বর্তমানে কৃষকের সোনালী ফসল মাঠে। তাই প্রচন্ড রোদের কারণে ধান শুকাতে অনেক উপকারী ও কার্যকরী ভূমিকা পালন করে। গরম আমাদের জন্য অতিষ্ঠ এবং অন্যদিকে কৃষক ভাইদের জন্য উপকারী। সৃষ্টিকর্তা সবকিছু মানুষের উপকারের জন্য করেন। যাইহোক গত সপ্তাহে গিয়েছিলাম অফিসের কাজে ত্রিশাল। ময়মনসিংহের শহর থেকে ত্রিশাল উপজেলা প্রায় 20 কিলোমিটার দূরে। বাস এবং সিএনজি দিয়ে যেতে ১৫ মিনিটের মতো সময় লাগে। বিকালের দিকে কাজ শেষ করে। বরাবরের মত কাজ শেষ করে চেষ্টা করি সন্ধ্যায় কিছু নাস্তা খাওয়া জন্য। তবে ত্রিশাল বাজারে নাস্তা খাওয়ার সবচেয়ে জনপ্রিয় হলো চিতই পিঠা। সেই চিতই পিঠা খাওয়ার অনুভূতি ও অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি।
ছবির অবস্থান :- ত্রিশাল বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ।
সকাল থেকে প্রায় মধ্য রাত পর্যন্ত পিঠা কেনাবেচা হয়। সবাই সন্ধ্যার পর কাজ শেষে পিঠা খাওয়ার জন্য ভীড় জমায়। আমিও চলে যাই পিঠা খাওয়ার জন্য দোকানে। পিঠা খাওয়ার দোকানে গিয়ে দেখি প্রচন্ড মানুষের ভিড়। সবাই লাইন ধরে বসে আছে পিঠা খাওয়ার জন্য। পিঠা গুলা খুবই সুস্বাদু এবং সাইজে অনেক বড়।একটা পিঠার মূল্য ছিল ১০ টাকা। তাছাড়া রয়েছে মেরাপিঠা এবং ডিম পিঠা। ডিম পিঠার দাম ৩০ টাকা। সঙ্গে রয়েছে সুস্বাদু বার্তা। ভর্তার জন্য পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি সাধারণ পিঠা অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে রইলাম। কেননা ভর্তা ছাড়া আমি পিঠা খেতে টেস্ট পাই না।
ছবির অবস্থান :- ত্রিশাল বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ।
পিঠার দোকানে লোক ছিল তিন থেকে চার জন। সবাই খুবই ব্যস্ত কাস্টমারদেরকে পিঠা দেওয়ার জন্য। মাটির চুলায় কাঠের লাকড়ি দিয়ে পিঠা তৈরি করা হয়, তাই খেতে অনেক সুস্বাদু হয়। দ্রুত পিঠা দেওয়ার জন্য মাটির চুলা ছিল পাশ থেকে ছয়টি। আমি মনে করি সন্ধ্যায় ভাজা পোড়া খাওয়ার চাইতে পিঠা খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমি ত্রিশাল কোনো কাজে আসলে চেষ্টা করি বাজার থেকে পিঠা কিনে খাওয়ার জন্য।
ছবির অবস্থান :- ত্রিশাল বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ।
অনেকক্ষণ বসে থাকার পর পিঠা হাতে পেলাম। অনেকেই অর্ডার দিয়ে রেখেছে বাসায় নেওয়ার জন্য। আমি একবার এখান থেকে পিঠা কিনে দুধ চিতই তৈরি করে খেয়েছিলাম। সঙ্গে ৩-৪ জাতের ভর্তা নিয়ে পিঠা খাওয়ার মজাই আলাদা। ভর্তা দিয়ে পিঠা খেয়ে শরীরে ঘাম চলে আসে। ভর্তা হিসাবে পাওয়া যায় আলু ভর্তা, সরিষা বর্তা, কালোজিরা ভর্তা এবং শুটকি ভর্তা। শুটকি ভর্তা সবচাইতে বেশি প্রিয় আমার। কাঁচা মরিচের সাথে তৈরি করা ভর্তাগুলো খেলে জীব জ্বলে যায়। তারপরে খাওয়া দাওয়ার কমতি নেই। তিনটি পিঠা খেয়ে পেট ভরে যায় আমার। এবং বাসার জন্য ডিম পিঠা নিয়ে যাই। এই পিঠার দোকানটি অনেক আগের। আগে বাবার সঙ্গে এসে খেতাম। এখন মাঝেমধ্যে আসলে খাওয়া হয়। তবে বাজারে বসে সবার সঙ্গে একসাথে পিঠা খাওয়ার মজাই আলাদা। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
| বিভাগ | লাইফ স্টাইল। |
|---|---|
| ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
| বিষয় | ত্রিশাল বাজারে সন্ধ্যায় চিতই পিঠা খাওয়ার অনুভূতি। |
| লোকেশন | ত্রিশাল বাজার, ময়মনসিংহ , বাংলাদেশ। |
| রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
| ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
|---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/nazmulhasanbd01/status/1918200721469784455?s=19
https://x.com/nazmulhasanbd01/status/1918199465670029398?t=HTH29l_oMLmEexfAsyA5qg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1918203769030050178?t=CGP0Qyb2TNXdg2ifpVSIgQ&s=19