কবিতা আবৃত্তি:- কোকিলের কাছে Original Poetry by blacks dada

in আমার বাংলা ব্লগlast year

ABB 17 ফেব্রুয়ারি 2025

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000239077.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি কবিতা আবৃত্তি পরিবেশন করেছি। আমার কবিতা আবৃত্তি পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। যখন মন খারাপ থাকে এবং একা থাকি তখন গুনগুন করে কবিতা আবৃত্তি গুলো গাই। সেজন্য চিন্তা করলাম আজ আমি আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি পরিবেশন করব। কেমন হয়েছে তা জানি না কিন্তু চেষ্টা করেছি। কেমন হয়েছে তা অবশ্যই আপনারা মন্তব্যের মাধ্যমে বলবেন। আশা করি অনেক ভালো লাগবে।

[YouTube কবিতা আবৃত্তি শুনতে ক্লিক করুন]

কবিতা আবৃত্তি : কোকিলের কাছে


ভোরের কোকিলের কণ্ঠে বাজে
তোমার ফেরার শব্দ,
নরম রোদের রঙে মিশে
আসে এক চেনা গন্ধ।

বাতাস বলে, "সে আসবে ফিরি,"
তবু মন কি মানে!
আকাশ জুড়ে রঙিন স্বপ্ন
বুনে চলে নীরব গানে।

চাঁদ জানে, তারারাও বোঝে,
রাতের শেষে ভোরই আসে,
তেমনি কি তুমি ফিরবে আবার
হারানো দিনের আশায় ভাসে?

পাখিরা জাগে, কুঁড়ি ফোটে,
নতুন দিনের আহ্বানে,
তবু বুকের গহীন কোণে
তোমায় পাবারই গানে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000239173.jpg

1000239175.jpg

 last year 

বাহ, দারুন ভাবে আবৃত্তি করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো ব্লাকস দাদার লেখা এই কবিতাটি আপনার কন্ঠ শুনতে পেরে। কবিতাগুলো শুনছিলাম আর প্রজাপতি গুলো বারবার উড়ছিল খুবই সুন্দর লাগলো মুহূর্তটা। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে কবিতাটি আমাদের মাঝে রিভিউ করার জন্য।

 last year 

এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করতে পেরে ভালো লেগেছে।

 last year 

প্রতি সপ্তাহেই আপনি একটি করে কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন। আপনার আবৃত্তি আমার কছে দারুন লাগে। আপনি বেশ সুন্দর করে আপনার আবৃত্তির মাধ্যমে পুরো কবিতাটির মূল ভাব তুলে ধরেছেন। এমন দারুন একটি আবৃত্তি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আমার কবিতা আবৃত্তি আপনার কাছে দারুন লাগে শুনে অনেক উৎসাহিত হলাম।

 last year 

ব্ল্যাকস দাদার প্রত্যেকটা কবিতা সত্যিই দারুণ। তবে এই কবিতাটা পড়া হয়নি। আপনার আবৃত্তির মাধ্যমে কবিতাটা শুনে ভালো লাগলো। কবিতার লাইনগুলো ভীষণ সুন্দর আর আপনিও খুব চমৎকার ভাবে আবৃত্তি করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দরভাবে কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।

 last year 

আমার আবৃত্তির মাধ্যমে এই কবিতাটা শুনতে আপনার কাছে এতটা ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 last year 

বাহ! কোকিলের কাছে কবিতাটি দারুণ আবৃত্তি করেছেন। কবিতার কথাগুলোও দারুণ ছিল।

 last year 

কবিতার কথাগুলো আসলেই খুব দারুন ছিল।

 last year 

আমাদের শ্রদ্ধেয় ব্ল্যাকস দাদার কবিতাগুলো সব সময় দারুন হয়। অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন ভাই শুনে খুবই ভালো লাগলো। আপনার কবিতা আবৃত্তি সবসময় আমার কাছে খুবই ভালো লাগে। অনেক সুন্দর একটি কবিতা আবৃতি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

কবিতা আবৃত্তি শুনে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তুমি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে থাকো। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে এই কবিতার আবৃত্তি করেছ, যেটা শুনে অসম্ভব ভালো লেগেছে। এই কবিতাটা যেমন সুন্দর ছিল তেমনি আবৃত্তি শুনে ভালো লাগলো। আশা করি সব সময় তুমি সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করবে।

 last year 

আমার এই কবিতা আবৃত্তি শুনে তোমার কাছে অসম্ভব ভালো লেগেছে শুনে খুবই খুশি হয়েছি। আমার মন্তব্যটা পেয়ে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42