লাইফ স্টাইল :- নিজের জন্য কিছু কিনাকাটা করার মুহূর্ত
ABB 1 ফেব্রুয়ারি 2025 ✅
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। মাঝে মাঝে আমার জীবনে খুবই সুন্দর মুহূর্ত কাটে। সেই মুহূর্তগুলো যখন আপনাদের মাঝে শেয়ার করতে পারি তখন আরো বেশি ভালো লাগে। আজকের নতুন একটি লাইফ স্টাইল নিয়ে হাজির হলাম। আমি আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরু করা যাক
গতকাল হঠাৎ করে নিজের জন্য কিছু কেনাকাটা করে নিলাম। আসলে কেনাকাটা করতে কার না ভালো লাগে। সবার এই সব সময় ইচ্ছে করে কেনাকাটা করার জন্য। হঠাৎ করে মার্কেটে গেলাম ঘোরার জন্য। চিন্তা করলাম কিছু একটা কিনে নি। হঠাৎ করে চিন্তা করলাম একটি প্যান্ট নিবো। কিন্তু আমার কোমরের প্যান্ট পেতে অনেক বেশি কষ্ট হয়। যার কারণে মার্কেটে ঘুরতে ঘুরতে বিভিন্ন দোকানের মধ্যে জিজ্ঞেস করতে লাগলাম।
এরপর দ্বিতীয় তলার মধ্যে একটি দোকান পেলাম। তাকে যখন বললাম ৪০ সাইজের প্যান্ট আছে কিনা। তিনি বলল আছে। তার কথা শুনে আমার একটু ভালো লেগে গেছে। কারণ অনেকগুলো দোকানের মধ্যে খুঁজে দেখেছিলাম কোথাও নেই। ৩৭ অথবা ৩৮ সাইজের প্যান্ট গুলো আমার হয়ে থাকে। কিন্তু আমি একদম ফিট জামা কাপড় পড়তে পারেনা।
আমি ঢিলা ঢালা জামা কাপড় পড়তে অনেক বেশি পছন্দ করে। যার কারণে সাইজ পেতে অনেক কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে চিন্তা করে আমার থেকে মোটা মানুষ মনে হয় নেই পৃথিবীতে 🤣😂😜। আচ্ছা যাই হোক এরপর দেখলাম কয়েকটা প্যান্ট রয়েছে তার কাছে।
এরপর তাকে বললাম প্যান্ট গুলো বের করার জন্য। সবগুলো প্যান্ট থেকে একটি প্যান্ট আমার খুব পছন্দ হলো। তাকে বললাম এটির দাম কত। কিন্তু দামটা শুনে আমি অবাক হলাম। বলল আড়াই হাজার টাকা। এত টাকা শুনে আমি তো অবাক। পরে চিন্তা করলাম এত টাকা দিয়ে আজ আর কিছু কিনবো না।
দোকানদার বলল আপনি একটা দাম বলেন। পরে আমি ১৫০০ টাকা দাম বললাম। দেখলাম দোকানদার রাজি হয়ে গেল। মনে মনে ভাবতেছি আরও কম বললে ভাল হত 😂। যাইহোক অবশেষে প্যান্ট নিয়ে নিলাম। বাসায় আসার পর এটি যখন পড়ে দেখলাম ভীষণ ভালো লেগেছে। প্যান্টের কাপড় খুবই ভাল ছিল। এ ধরনের কাপড়ের প্যান্ট খুবই কম পাওয়া যায়। তারপরও বেশ ভালো লেগেছিল আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | Lifestyle |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/NARocky4/status/1884813708662337660?t=vX4BviTgm4ZS3Uyzp_PZsA&s=19
ভাইয়া আপনার প্যান্ট কেনার কথাগুলো পড়ে বেশ ভালো লেগেছে আমার। বিশেষ করে আপনার মতো আমিও ঢিলেঢালা পোশাক অর্থাৎ ঢিলেঢালা প্যান্ট পরিধান করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। যাহোক, অনেক সুন্দর একটি লাইফ স্টাইল পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার লাইফ স্টাইল পোস্ট পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন ভাইয়া মাঝে মাঝে সত্যি জীবনের অনেক সুন্দর মুহূর্ত কাটে আর সেগুলো সবার সাথে শেয়ার করতে অসম্ভব ভালো লাগে। নিজে। জন্য কিছু কেনাকাটার দারুন মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি ঢিলে ঢালা পোশাক পড়তে পছন্দ করেন যেন ভালো লাগলো। এখন তো বেশিরভাগ মানুষই একদম ফিট টাইট পোশাক পরে। আমার কাছে একদম টাইট পোশাক ভালো লাগে না। ধন্যবাদ ভাইয়া মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার কাছে অনেক ভালো লাগে ঢিলেঢালা পোশাক পরতে। মুহূর্তটা শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে।
এরকম কমবেশি সবার সাথেই হয়। একটা দাম বললে দোকানদার রাজি হয়ে গেলে তখন মনে হয় আরো কম বললেও ভালো হতো। যাইহোক নিজের জন্য বেশ ভালোই কেনাকাটা করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।
মাঝেমধ্যে এভাবে কেনাকাটা করতে অনেক ভালো লাগে।
আপনি আর কত মোটা, আপনার চেয়ে আরো মোটা মানুষ রয়েছে ঢাকা শহরে, দেখে যান। 😆😆! একটু মজা করলাম। ভালো লেগেছে আপনার কেনাকাটার মুহূর্তটা। আর সেই সাথে আপনার লেখাগুলো। অনেক চমৎকার ভাবে লিখেছেন। সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এটা কিন্তু ঠিক বলেছেন। যাইহোক সুন্দর করে মুহূর্তটা শেয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।