লাইফ স্টাইল :- কাচ্ছি খাওয়ার মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast year

ABB 25 জানুয়ারি 2025✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20241121_135148.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। মাঝে মাঝে আমার জীবনে খুবই সুন্দর মুহূর্ত কাটে। সেই মুহূর্তগুলো যখন আপনাদের মাঝে শেয়ার করতে পারি তখন আরো বেশি ভালো লাগে। আজকের নতুন একটি লাইফ স্টাইল নিয়ে হাজির হলাম। আমি আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরু করা যাক

20241121_141554.jpg

আজ আমি আপনাদের মাঝে খুব ই চমৎকার একটি মুহূর্ত শেয়ার করতে আসলাম। আসলে আমার কাছে কাচ্চি খাওয়ার মুহূর্তগুলো খুব ইচ্ছে চমৎকার লাগে। সবচাইতে বেশি ভালো লাগে যখন প্রিয় কোন মানুষকে নিয়ে খেতে পারি। কিন্তু আমার একা একাই খাওয়া হয় সব সময়। কারণ মন খারাপ হলেও আমি খাওয়ার চেষ্টা করি।

20241121_135200.jpg

কয়েকদিন আগে আমার এক বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম। অনেকদিন দেখা হয় না তার জন্য। নতুন বাসায় উঠেছে। বাসা দেখতে দীর্ঘদিন যাবত ভাবতেছি যাব কিন্তু ব্যস্ততার জন্য যা হয় না। হঠাৎ করেই দুপুরের আগ মুহূর্তে গিয়েছিলাম। দেখলাম খুবই সুন্দর একটি বাসার মধ্যে থাকে। কয়েকদিন আগে তার একটি কন্যা সন্তান পৃথিবীর বাড়িতে এসেছে।

20241121_135156.jpg

যদিও এ খাওয়ার মুহূর্তটা তার অনেক আগের। তখন কিন্তু ট্রিট দিয়েছিলাম আমি। এখনো আরও একটি ট্রিট বাকি আছে। আচ্ছা যাই হোক এরপর বাসা দেখার পর বের হলাম শহরটি একটু ঘুরে দেখার জন্য। ফেনী শহরে ঘুরা ঘুরি করতে আমার বেশ ভালো লাগে। এরপর লালদীঘির পাড়ে বসে অনেকক্ষণ পর্যন্ত কথা বললাম।

20241121_135713(0).jpg

বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পর দুপুরের সময় হয়ে গেল। প্রথমত চিন্তা করলাম আমি বাড়িতে চলে আসব। ভাইয়া অনেকবার রিকোয়েস্ট করেছে তার বাসায় যাওয়ার জন্য। কিন্তু তার বাসা শহর থেকে একটু দূরে। যার কারনে যেতে ইচ্ছে করতেছে না। পরে হঠাৎ করে ভাবলাম চলেন হোটেলে গিয়ে কিছু খাই।

20241121_135710.jpg

এরপর দুজনে চলে গেলাম কাচ্চি খাওয়ার জন্য। আসলে প্রতিনিয়ত কাচ্চি খেতে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যার কারনে যাওয়ার পর বললাম ভালোভাবে খাবার দেওয়ার জন্য। সাথে বোরহানিও খেলাম। অনেকটা সময় দিয়ে আস্তে আস্তে খেতে শুরু করলাম। কাচ্চি খাওয়ার মুহূর্তটা আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। এ ধরনের মুহূর্ত গুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমি আশা করে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে।

20241121_135713.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

আপনাদের পোস্ট থেকে জেনেছি কাচ্চি খাবার অনুভূতি ও স্বাদ। পড়ে যা বুঝেছি খেতে তো বেশ ভালই হয়।। হ্যাঁ সত্যি বলতে কি নিজের আপনজনদের সাথে যে কোন খাবারই অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আপনার বড় ভাইয়ের কন্যার জন্য অনেক শুভকামনা জানাই।

 last year 

আসলে আপনজনদের সাথে খাবার খাওয়ার মুহূর্ত টা অনেক বেশি সুন্দর হয়। আর খাবার গুলো অনেক সুস্বাদু হয়।

 last year 

1000227768.jpg

1000227770.jpg

 last year 

কাচ্চি আমারও ভীষণ পছন্দের। কিন্তু গরিব মানুষ খাওয়াবে কে বলেন। চাইলেইতো দামি খাবার খাওয়া যায় না। যদি আপনাদের মত বড়লোক কেউ দয়া করে খাওয়াতো তাহলে অনেক দোয়া করতাম হিহিহি। যাইহোক ভাইয়া বড় ভাইকে নিয়ে কাচ্চি ডাইনে খুব মজা করে কাচ্চি খেয়েছেন দেখে ভালো লাগলো। মাঝে মাঝে এমন কিছু সুন্দর মুহূর্ত সবার সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে।

 last year 

কাচ্চি আপনারও পছন্দের শুনে ভালো লাগলো। মুহূর্তটা সত্যি খুব ভালো ছিল।

 last year 

কাচ্চি ডাইনের খাবারগুলো বরাবরই রুচি সম্মত এবং অত্যন্ত টেস্টি হয়ে থাকে। আপনজনের সাথে এরকম খাওয়া-দাওয়া গুলো করতে একটু বেশি ভালো লাগে। বিভিন্ন গল্প করে খাওয়া-দাওয়া করার সময়টা কাটিয়ে দেওয়া যায়। আপনার বড় ভাইয়ের সাথে দেখতেছি চমৎকার সময় উপভোগ করেছেন কাচ্চি ডাইনে। সেই অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছিলাম বড় ভাইয়ের সাথে।

 last year 

কাচ্ছি খাওয়ার মুহূর্ত সত্যিই অসাধারণ।মসলাযুক্ত সুগন্ধ আর মাংসের নরমতা একে অপরকে এমনভাবে মিলিত হয়, যে প্রতিটি কামড় যেন এক নতুন অভিজ্ঞতা। বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করা এই রুচির আনন্দ, এক কথায় অপরিসীম। আপনার শেয়ার করা মুহূর্ত পড়ে ভালো লাগলো।

 last year 

মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল। আমার তো খুব ভালো লেগেছিল বড় ভাইয়ের সাথে কাচ্চি খেতে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কাচ্চি ডাইনে কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আমিও কয়েকদিন আগে গিয়েছিলাম। ওনাদের কাচ্চিটা আসলেই বেশ ভালো খেতে। দুজনে মিলে কাচ্চি খেয়েছেন এবং সাথে বোরহানি নিয়েছেন। দারুন মুহূর্ত কাটিয়েছেন সেখানে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক মজা করে খেয়েছিলাম কাচ্চি বিরিয়ানি। খুব ভালো লেগেছিল খেতে।

 last year 

আপনার বড় ভাইয়ের কন্যা সন্তানের জন্য রইল অনেক অনেক দোয়া। মাঝে মাঝে ট্রিট নিতে কিন্তু বেশ ভালই লাগে। আপনারা একটু ফেনী জেলাতে ঘোরাঘুরি করে কাচ্চি ডাইনে কাচ্চি খাবার দারুন মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে খাওয়া দাওয়ার মুহূর্তটা ছিল অনেক আগের। আর ওই সময় ট্রিট আমি দিয়েছিলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

আসলে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি আমার খুবই প্রিয়।আর কাচ্চি ডাইন প্রতিষ্ঠান টি আমার পছন্দের একটি প্রতিষ্ঠান। যাইহোক আপনি দেখছি কাচ্চি ডাইনে গিয়ে কাচ্চি বিরিয়ানি খেয়েছেন, দেখে বেশ ভালো লাগলো। কাচ্চি ডাইনের প্রতিটি স্টাফদের ব্যবহার অনেক বেশি সুন্দর।

 last year 

হ্যাঁ সবার আচরণ অনেক সুন্দর। আমার তো প্রায় সময় যাওয়া হয়।

 last year 

খাওয়া-দাওয়া সব সময় আমার কাছে খুবই প্রিয়। আর খাওয়া-দাওয়ার মুহূর্তটা যদি এমন ডাইনিং এ হয় তাহলে তো মনে হয় আরেকটু বেশি খাওয়া-দাওয়া করে যায়। আপনাদের খাওয়া-দাওয়া মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

খাওয়া দাওয়া করার মুহূর্ত সবার মাঝে শেয়ার করতে পেরে খুব ভালো লেগেছে। সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60742.03
ETH 1557.33
USDT 1.00
SBD 0.47