অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ফুলের বুকমার্ক তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250203-WA0004.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে ফুলের বুকমার্ক তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে ফুলের বুকমার্ক তৈরি ভালো লাগবে।

রঙিন কাগজ ব্যবহার করে কোনো কিছু তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি তো যখনই সময় পাই তখনই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য বসে পড়ি। গতকালকেও হাতে একটু সময় পেয়েছিলাম। তাই কিছু একটা তৈরি করবো বলে বসে পড়েছিলাম। বসে বসে অনেকক্ষণ চিন্তা করতে থাকলাম কি তৈরি করা যায়। হঠাৎ মাথায় আসলো বুকমার্ক তৈরি করার কথা। তাই জন্য ফুলের বুকমার্ক তৈরি করে নিলাম আজকে। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করা অনেক কষ্টকর। আর তুলে ধরাও মুশকিল। তবুও আমি সুন্দর করে তৈরি করার জন্য চেষ্টা করেছি। আর উপস্থাপনাটাও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারাও চাইলে কিন্তু এটা অনেক সহজে তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করার পদ্ধতি।

IMG-20250203-WA0000.jpg

উপকরণ

রঙিন কাগজ

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে কোণা বরাবর ভাঁজ করে নিলাম।

IMG_20250203_104440.jpg

ধাপ 2️⃣

তারপর ভাঁজ টা খুলে নিয়ে মাঝখান বরাবর ভাঁজ করে নিলাম। এরপর আরও একটা ভাঁজ করে নিলাম।

IMG_20250203_104500.jpg

ধাপ 3️⃣

ভাঁজ করার পর মাঝখান থেকে একটা কাগজ নিয়ে আরো একটা ভাঁজ করে নিলাম সুন্দর করে।

IMG_20250203_104527.jpg

ধাপ 4️⃣

এরপর দুই পাশের কাগজগুলো অনেক সুন্দর করে ভাঁজ করে নিলাম।

IMG_20250203_104546.jpg

ধাপ 5️⃣

এরপর একটার উপর একটা সুন্দর করে কাগজগুলো ভাঁজ করে নিলাম।

IMG_20250203_104603.jpg

ধাপ 6️⃣

তারপরে অনেক সুন্দর করে কাগজটাকে ফুলের আকৃতি দিয়ে দিলাম। এভাবেই সুন্দর একটা ফুলের বুকমার্ক তৈরি করলাম। আর এভাবে বিভিন্ন কালারের কয়েকটা বুকমার্ক তৈরি করে নিলাম।

IMG_20250203_104614.jpg

ফাইনাল আউটপুট

IMG-20250203-WA0000.jpg

IMG-20250203-WA0004.jpg

IMG-20250203-WA0002.jpg

IMG-20250203-WA0003.jpg

IMG-20250203-WA0001.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি করা বুকমার্ক অরিগামিটি দেখতে দারুন লাগছে। তৈরি করার ধাপগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

আপনার মন্তব্যটা আমার বেশ ভালো লেগেছে। আসলে এগুলো তৈরি করতে অনেক সময় লাগে। ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক সময় ধরে চিন্তা করে রঙিন কাগজ দিয়ে ফুলের বুকমার্ক তৈরি করেছেন যা ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। চার পাপড়ি বিশিষ্ট ফুলটি দেখতে কিছুটা প্রজাপতির মতো লাগছে।দারুণ ফুলের বুকমার্ক বানিয়েছেন ভাইয়া।ধাপে ধাপে দক্ষতার সাথে রঙ্গিন কাগজের বুকমার্ক তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বুকমার্ক তৈরি করত একটু সময় দিতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ সমস্যার মন্তব্য করার জন্য

 last year 

1000234114.jpg

1000234116.jpg

 last year 

বুকমার্ক আমাদের কাছে খুব প্রয়োজনীয় একটা জিনিস। ফুলের সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন। আপনার তৈরি বুকমার্ক চমৎকার হয়েছে ভাইয়া। বুকমার্ক তৈরি করার শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ পদ্ধতি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।

 last year 

এভাবেও প্রয়োজনীয়তা পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

 last year 

ওয়াও ভাই আপনি ভিন্ন ভিন্ন রঙের কাগজ দিয়ে বুক মার্ক তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে এ ধরনের জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আমার নিজের কাছেও বেশ ভালো লাগে। মন্তব্য তো করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

অরিগ্যামিগুলি আমার কাছে বেশ কঠিন লাগে বরাবরই এইজন্য কখনো করে দেখা হয়নি।কিন্তু আপনি সুন্দর করে ফুলের বুকমার্ক তৈরি করেছেন।এগুলো বইয়ের কোণে লাগালে খুবই সুন্দর দেখতে লাগবে।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার ঠিক বলেছেন এটি তৈরি করা একটু কঠিন। কিন্তু কাজের জন্য করতে হয়। বিশেষ করে আমার অনেক সময় লেগে যায়। ধন্যবাদ

 last year 

রঙিন কাগজের অরিগামি গুলো তৈরি করা বেশ সময়ের ব্যাপার। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর বুকমার্ক তৈরি করেছেন। ফুলের মত হওয়ার কারণ এটা দেখতে খুবই দারুণ লাগছে। বইয়ের মধ্যে এগুলো রাখলেও ভালো লাগবে দেখতে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর বুকমার্ক তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

আমি সব সময় চেষ্টা করি সময় নিয়ে সুন্দর করে অরিগ্যামি গুলো তৈরি করার জন্য।

 last year 

বই পড়ে যারা তাদের জন্য বুকমার্ক খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস।আপনি আজ রঙিন কাগজ দিয়ে ফুলের বুকমার্ক তৈরি করলেন ভাইয়া।আপনার তৈরি করা ফুলের বুকমার্ক আমার কাছে খুবই ভালো লাগলো। আপনি তিন রঙের তিনটি বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

তিনটি ভিন্ন রংয়ের বুকমার্ক আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুব ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64403.75
ETH 1732.52
USDT 1.00
SBD 0.42