ডাই : ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি।
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি ভালো লাগবে।
ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই ক্লে নিয়ে বসে পড়ি বিভিন্ন জিনিস তৈরি করার জন্য। আমার কাছে বেশি ভালো লাগে বিভিন্ন রকম ওয়ালমেট তৈরি করতে। আমি এখানে বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করার চেষ্টা করেছি, যেন দেখতে বেশি সুন্দর লাগে। আমি এই ওয়ালমেট এর মধ্যে ছোট্ট একটা শিয়াল কে তৈরি করে বসিয়েছি, যেন দেখতে আরো একটু বেশি সুন্দর লাগে। গতকালকে যখন হাতে একটু সময় পেয়েছিলাম, তখন আমি এই ওয়ালমেট তৈরি করেছিলাম। ওয়ালমেট তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারাও চাইলে এই ওয়ালমেট সুন্দর ভাবে তৈরি করতে পারবেন।
উপকরণ
ক্লে
গাম
কাঁচি ✂️ এবং
কার্ডবোর্ড
ধাপ 1️⃣
প্রথমে আমি একটা ছোট কার্ড বোর্ডের উপরে রঙিন কাগজ লাগিয়ে তার চার পাশে ক্লে লাগিয়ে নিলাম।
ধাপ 2️⃣
এরপর অনেক সুন্দর করে ক্লে টার উপরে দাগ দিয়ে কিছু ডিজাইন করে নিলাম।
ধাপ 3️⃣
এরপর অনেক সুন্দর করে ক্লে দিয়ে একটা কিউট শিয়াল তৈরি করে নিলাম।
ধাপ 4️⃣
এরপর শিয়ালটা বসিয়ে নিলাম। এরপর দুইটা কালারের ক্লে নিয়ে শিয়ালের একপাশে ডিজাইন করে তৈরি করে নিলাম।
ধাপ 5️⃣
একই রকম ভাবে আরেক পাশেও সুন্দর করে তৈরি করে নিলাম।
ধাপ 6️⃣
এরপর পুরোটার মধ্যে ফুলের ডিজাইন করে নিলাম। এভাবেই আমি এই ওয়ালমেট তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই/অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
ক্লে দিয়ে সবার মত করে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার বানানো ওয়ালমেট দেখে তো বাসায় নিয়ে আসতে মন চাইছে। যাই হোক এমন সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন যে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার মন্তব্যটি বেশ ভালো লাগে আমার কাছে।
https://x.com/NARocky4/status/1889507316028129752?t=KZLk509qRv5NVtcraCD87g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি আপনার ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
আপনি ঠিক বলেছেন ভাই, ক্লে দিয়ে সব ধরনের জিনিসপত্র তৈরি করা যায়। সুন্দর মন্তব্যটি দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে তৈরি কালারফুল ডাই প্রজেক্ট দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ক্লে দিয়ে তৈরি করা প্রতিটি ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লাগে। এ ধরনের ওয়ালমেট গুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে। ক্লে দিয়ে শেয়াল তৈরি করেছেন দেখতে ভীষণ সুন্দর লাগছে। সম্পূর্ণ ডাই প্রজেক্টে খুবই ভালো লাগলো ভাইয়া। চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করার সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে খুবই ভালো লাগলো।
আপনার মন্তব্যটি বেশ দারুন ছিল আপু। আপনাদের কাছ থেকে চমৎকার মন্তব্য গুলো আমার অনেক বেশি উৎসাহিত মনে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমি আপনাদের কেলের ব্যবহারটা যত দেখি ততই মুগ্ধ হই। আপনারা অনেক সুন্দর সুন্দর ভাবে নতুন কিছু তৈরি করে দেখা। এগুলা আমার কাছে খুবই ভালো লাগে। আমিও এই উপাদান সংরক্ষণ করেছি শুধু বানানো দেরি।
এ ধরনের কাজগুলো আপনার কাছে ভালো লাগে শুনে অনেক বেশি খুশি হলাম। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন ক্লে দিয়ে দারুন একটি ওয়ালমেট বানিয়েছেন ভাই। ক্লে গুলি ভিন্ন ভিন্ন কালারের হওয়াতে ওয়ালমেট টি আরো চমৎকার দেখাচ্ছে। সব থেকে ভালো হয়েছে ওয়ালমেট এর মাঝখানে বসানো শিয়ালটি। সব মিলিয়ে আপনার ওয়ালমেট টি দৃষ্টিনন্দন হয়েছে। এরকম দুর্দান্ত ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কাছে আজকে ওয়ালমেট দুর্দান্ত লেগেছে জেনে অনেক খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরির অনেক সুন্দর একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এ ধরনের জিনিস তৈরি করার জন্য অনেক বেশি পরিমাণে দক্ষতার প্রয়োজন হয়। এমন জিনিস তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়।
আসলে এ কাজগুলো করার জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
কিউট সাইফক্সকে নিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। ক্লে দিয়ে ওয়ালমেট গুলো তৈরি করলে বেশ সুন্দর লাগে। যেটা আপনি তৈরি করে দেখিয়েছেন। আমিও প্রায় সময় ক্লে দিয়ে তৈরি করে থাকি হাতে সময় থাকলে। এত সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমি চেষ্টা করেছি দারুণভাবে তৈরি করার জন্য। আপনার সুন্দর মন্তব্যটি আমার বেশ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন।ক্লে ব্যবহার করে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনি একটি শিয়াল তৈরি করে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনি আপনার তৈরি করা ওয়ালমেটটি পর্যায়ক্রমে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ওয়ালমেট তৈরি করতে আমার বেশ ভালো লাগে । আপনার সুন্দর মন্তব্য গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।