General Writing: "কষ্টের কথা যাকে তাকে বলার আগে দেখে নিও, মানুষটা তোমার কষ্ট বুঝার যোগ্য কিনা"

in আমার বাংলা ব্লগlast year (edited)

ABB 13 মার্চ ২০২৫ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000247316.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আমাদের সবার জীবনে এরকম হাজারো কষ্টের কথা থাকে, যেগুলো আমরা কারো সাথে শেয়ার করতে চাই। কিন্তু আমরা চাইলেও সেটা পারিনা। কারণ সব মানুষ তো আর কষ্ট বোঝার যোগ্যতা রাখে না। আর অন্যদিকে দেখা যায়, যাদেরকে আমরা কষ্টের কথা শেয়ার করে তারা একসময় বেঈমানি করে থাকে। আর এই জন্য মানুষ এখন নিজের ভেতরেই নিজের কষ্টকে চাপা দিয়ে রাখে। আর কষ্টকে চাপা রেখে মিথ্যা হাসি দিয়ে সমাজে চলে। কিন্তু তার হাসির পেছনে কতটা কষ্ট লুকিয়ে রয়েছে এটা কেউই বুঝতে পারে না। হ্যাঁ, এটাই আমাদের বাস্তবতা।

মনে করেন একটা মেয়ের অথবা ছেলের জীবনে এমন কিছু কষ্টের বিষয় রয়েছে, যেগুলো সে কারো সাথে শেয়ার করেনি। আর সে তেমন কাউকেই নিজের জীবনে পায়নি, যার সাথে কষ্ট গুলো শেয়ার করতে পারবে। সে এখন কোনো বন্ধুর সাথে মিশেছে। আর কয়েকদিন যাওয়ার আগেই সে তার সাথে সবকিছু শেয়ার করেছে। কিন্তু সেই বন্ধুটি এটার যোগ্য?? এখন যদি তার এই দুর্বলতা গুলোকে কাজে লাগিয়ে, ওই বন্ধু কোনো কিছু করে ফেলে। তখনই কিন্তু ওই মানুষটার জীবনে নেমে আসবে আরো বেশি কষ্ট। আর এই জন্য অবশ্যই কারো সাথে কষ্ট শেয়ার করার আগে, এর জন্য যোগ্য মানুষকে সিলেক্ট করতে হবে।

সবাই কিন্তু সবকিছুর মূল্য দিতে পারে না, আবার বুঝতে পারে না। বিশ্বাস করে আমরা কাউকে কোনো কিছু বলার আগে, সেই মানুষটা কিরকম এটা যাচাই-বাছাই করে আমাদেরকে দেখতে হবে। আমরা সবাই একটা কথা অবশ্যই জানি, কষ্ট ভাগ করে নিলে মন নাকি হালকা হয়। কিন্তু এরকম মানুষের কাছে কষ্ট ভাগ করে নেওয়ার থেকে, নিজের মনের মধ্যে সেই কষ্টকে চাপা দিয়ে রাখাই সবথেকে বেশি ভালো বলে আমি মনে করি। যে মানুষটা আমাদের কষ্ট বুঝার যোগ্যতা রাখে, সেই মানুষটার কাছেই আমরা নিজের কষ্ট শেয়ার করবো।

কারণ আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে, যারা সব সময় আমাদের দুর্বলতা জানার চেষ্টা করে। আর সময় এবং সুযোগ বুঝে সেই দুর্বলতায় আঘাত করে। এই জন্য প্রতিটা মানুষের দরকার এই সকল মানুষগুলোর কাছ থেকে যত বেশি সম্ভব ততই দূরে থাকা। যে মানুষটা আপনার মতোই অনেক কষ্টে রয়েছে, আপনি তার সাথে কষ্ট ভাগ করে নিন। কারণ সেই মানুষটাই বুঝতে পারবে আপনার কষ্ট। ভুল করে আমরা অনেক মানুষকেই বিশ্বাস করে থাকি। কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকেই ঠকে যেতে হয়। কয়েকদিন তারা আমাদের সাথে ভালো থেকে পরবর্তীতে বেইমানি করে থাকে।

বাস্তবতা বড়ই অদ্ভুত। আর বাস্তব জীবনে মানুষ গুলোকে চেনা বড়ই দায়। কষ্টের কথা যাকে তাকে বলা একেবারেই উচিত নয়। কারণ এগুলোই হচ্ছে আমাদের আসল দুর্বলতা। যা সবাই বুঝবে না। আমাদের আশেপাশে এরকম হাজারো মানুষকে আমরা দেখতে পাই, যারা সব সময় হাসিখুশি ভাবে থাকে। কিন্তু তাদের জীবনেও এমন কিছু ঘটনা রয়েছে, যেগুলো তাদেরকে প্রতিনিয়ত কষ্ট দেয়। আর এগুলোর খবর কেউই নেয় না। আপনি সবার সাথে ভালো ভাবে মিশে নিজের কথাগুলো শেয়ার করলে দেখবেন, অন্যরাও আপনার সাথে প্রাণ খুলে সব কিছু শেয়ার করছে। অন্যের দুর্বলতা নিয়ে খেলা করলে নিজে কখনো ভালো থাকা যায় না।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ঠিক বলেছেন ভাইয়া কষ্টের কথা কাউকে বললে কষ্ট হালকা হয়। তবে যাকে তাকে বললে আবার সমস্যা। অনেক মানুষ আছে যে কষ্টের জায়গাটা বুঝে সেখানে আবার বেশি করে আঘাত দিতে চাই। আবার অনেক মানুষ আছে কারোর কষ্টের কথা শুনলে তাকে সান্তনা দেয়। তাই আগে মানুষটাকে বিশ্বাস করতে হবে এবং যাচাই করতে হবে সে আপনার কষ্টটা বুঝবে কিনা। তারপর তাকে মনের কথা বলা যাবে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

এজন্যই যাচাই-বাছাই করে তারপরেই কষ্টের কথা বলতে হয় মানুষকে।

 last year 

কথাটা আপনি ঠিকই বলেছেন কাউকে মনের কথা বা নিজের কোন দুর্বলতা কিংবা দুঃখের কোন কথা বলার আগে আমাদের প্রত্যেকেরই যাচাই করে নেওয়া উচিত সে শোনার উপযুক্ত কিনা। আপনার প্রত্যেকটা কথার সাথে সহমত পোষণ করছি। জীবনে এই ধরনের অভিজ্ঞতা কম হয়নি যেখানে মানুষ কেবলমাত্র দুর্বলতার সুযোগ নিয়ে অনেক কান্ড করে ফেলেছি। অথচ বিশ্বাস করে বন্ধু ভেবে বা ভরসা করেই কথাগুলো বলেছি।

 last year 

আসলে আমরা বিশ্বাস করে বলে ফেলি, পরে এটার জন্য পস্তাতে হয়।

 last year 

1000250187.jpg

1000250189.jpg

 last year 

তোমার এই কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। আসলে এমন কারো সাথে আমাদের কষ্ট শেয়ার করা উচিত নয় যে আমাদের কষ্ট বুঝবে না। যে আমাদের কষ্ট বোঝার যোগ্য তার সাথেই কষ্ট শেয়ার করা উচিত। অনেক সুন্দর করে তুমি পুরোটা লিখেছ, যেটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 last year 

হ্যাঁ যে এটার যোগ্য তাকেই শেয়ার করা উচিত।

 last year 

অসাধারণ লেখা! আপনি যে কথাগুলো বলেছেন, তা খুবই গভীর ও সত্য। কষ্টের কথা শেয়ার করার আগে সত্যিই আমাদের উচিত, সেই মানুষটার যোগ্যতা যাচাই করা। কষ্টকে শেয়ার করে মন হালকা হয়, তবে যদি সেই কষ্টের সাথে বিশ্বাস ভঙ্গ হয়, তবে আরও বেশি কষ্ট বয়ে আনে। তাই, সত্যি বললে, যার সাথে কষ্ট শেয়ার করা উচিত, তাকে খুঁজে পাওয়া খুবই জরুরি।

 last year 

আমার কথাগুলো খুব গভীর ও সত্য শুনে ভালো লাগলো। চেষ্টা করেছি বাস্তবিক বিষয়গুলোকেই উপস্থাপন করার জন্য।

 last year 

ভাইয়া যাত্রা সাথে কষ্টের কথা বলা যায় না। কারণ অনেক মানুষ আছে আমাদের কষ্টগুলো নিয়ে মজা করে। তবে এটি ঠিক বলেছেন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে আমাদের দুর্বলতা খোজার চেষ্টা করে। আর এসব মানুষগুলোকে মনের কষ্টগুলো বলা যায় না। এবং মিষ্টি কথা বলে কষ্টের কথা শুনে পরে শুধু বুঝে ক্ষতি করার চেষ্টা করে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 last year 

হ্যাঁ সব মানুষকে নিজের মনের কষ্টের কথাগুলো বলা যায় না।

 last year 

আপনার অনুভূতি আমি বুঝতে পারছি। কষ্টের সময় সঠিক মানুষকে বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।কষ্টের কথা শেয়ার করার আগে সত্যিই ভেবে দেখুন যে ব্যক্তি আপনার অনুভূতি বুঝতে পারবে কিনা। বিশ্বস্ত এবং সহানুভূতিশীল মানুষই এই ধরনের কথাবার্তার জন্য সবচেয়ে উপযুক্ত।কষ্টের সময় সঠিক মানুষকে বেছে নিলে তা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে।

 last year 

আমরা যদি সঠিক মানুষটাকে কষ্টের কথা বলি তাহলেই উপকার হবে। এমনিতে যে কাউকে বলে দিলে তারা কখনোই বুঝবে না।

 last year 

আমরা যাকে আপন মনে করি তারাও আমাদের আপন মনে করে কীনা এটা জানা অনেক জরুরি। আমরা যাদের কাছে কথা শেয়ার করে তারা কী আমাদের কথা শুনতে চাই কীনা এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এটা চিন্তা করি খুবই কম। বেশ দারুণ লাগল। খুবই সুন্দর লিখেছেন ভাই।

 last year 

হ্যাঁ ভাই ঠিক বলেছেন। যাই হোক আমার পোস্টটা আপনার দারুন লাগলো শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62294.13
ETH 1679.15
USDT 1.00
SBD 0.41