সকলে মিলে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার মূহুর্ত

in Incredible India8 months ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি সকলেরই ভালো লাগবে।

IMG20251017202428.jpg

গতকাল ছিল শুক্রবার। গতকালকে নিমন্ত্রণ বাড়িতে কাটানো সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নেব। গতকালকে ছিল জন্মদিনের নিমন্ত্রণ । জন্মদিন যার সেই বাচ্চাটি সম্পর্কে আমাদের নাতি হয়। আমার শ্বশুরবাড়ি সকলেই আমার থেকে অনেকটাই বড়। যে দাদার (ভাসুর) এর বাড়ি নিমন্ত্রণে গিয়েছিলাম সেই দাদা আমার শ্বশুর মশাইয়ের থেকেও অনেকটাই বয়সে বড়। এছাড়া শ্বশুরবাড়িতে আমার যত জা,ননদ, ভাসুর রয়েছে বেশিরভাগ লোকই আমার মা -বাবার সম বয়সী হবে কিংবা তাদের থেকে ও কেউ কেউ বড়ো হবে।তাই সকলের সাথে মানিয়ে নিতে একটু অসুবিধা হয় ।কারণ সমবয়সী যে কারোর সাথে খুব সহজেই মানিয়ে নেওয়া সম্ভব। কিন্তু বয়সে বড় হলে তাদের সাথে যেকোনো ধরনের কথা বলতে একটু ইতস্তত বোধ হয়। গতকালকে নেমন্তন্ন খেতে আমার যাবার একদম ইচ্ছে ছিল না । বেশি দূরে নিমন্ত্রণ খেতে যেতে আমার ইচ্ছে করে না।বর আর শাশুড়ি খুব জোরাজুরি করছিল তাই রাজি হয়ে গিয়েছিলাম ।আমাদের কৃষ্ণনগর থেকে যাওয়ার জন্য গাড়ি ঠিক করা হয়েছিল। কারণ রাতের বেলায় ফিরবার সময় কোনো গাড়ি পাওয়া যাবেনা। অনেকটাই রাত হয়ে যাবে। তাই বাসে যাওয়ার রিস্ক নেওয়া হয়নি।

IMG_20251018_122901.jpg

বিকেল থেকেই সকলে মিলে তৈরি হয়ে নিয়েছিলাম যাব বলে । নিমন্তন্ন বাড়ি বলে কথা, একটু সাজুগুজু না করলেও হয় না।এদিকে আমাদের গাড়ি বিকেল সাড়ে চারটের সময় এসে হাজির ।আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে ছিলাম প্রায় সন্ধ্যা সাড়ে ছটার পর। বাড়ি থেকে অনেকটাই রাস্তা আমার শ্বশুর বাড়ি ছাড়িয়ে অনেকটাই যেতে হয় ।শ্বশুরবাড়ি থেকেও সকলে গিয়েছিল ।যাওয়া মাত্রই সবাই আমাকে দেখে অবাক ।কারণ অনেকদিন পর আবারো শ্বশুরবাড়ির সকলের সাথে দেখা সাক্ষাৎ হলো। শশুর বাড়িতে যে কোন অনুষ্ঠানে আমাদের মধ্যে সকলের সাথে দেখা-সাক্ষাৎ করার সুযোগ হয়ে ওঠে ।আমি যাওয়া মাত্রই কেউ বলছে কাকিমা আমি তোমাকে তিন যুগ পরে দেখলাম ।আবার অনেকে বলছে তুমি তো শ্বশুরবাড়ি কে ভুলে গেছো। অনেকের অনেক প্রশ্ন। সকলের প্রশ্নের উত্তর দিতে দিতে অনেকটা সময় কেটে গিয়েছিল। যাইহোক কালকে সকলের সাথে দেখা হয়ে কথাবার্তা বলে ভীষণ ভালো লেগেছিল। আমরা যখন পৌছালাম তখনও কেক কাটার অনুষ্ঠানে শুরু হয়নি।

IMG_20251018_123005.jpg

বাচ্চাগুলো সকলেই হুটোপাটি করে বেড়াচ্ছে। কিন্তু যার জন্মদিন কিন্তু সে খুব শান্তশিষ্ট। সেই বাচ্চাটি একমাত্র চুপচাপ বসে রয়েছে। আমরা যাবার অনেকক্ষণ পর কেক কাটা শুরু হলো ।এরপর সকলে মিলে খুব আনন্দ করে কেক কাটার অনুষ্ঠান সম্পন্ন হলো। এদিকে বাইরে বিভিন্ন খাবারের স্টল দেওয়া হয়েছে, যাওয়া মাত্রই আমার এক ভাসুর আমাকে দেখে এক প্লেট পকোরা এনে হাতে ধরিয়ে দিল ।সেগুলো খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর ইচ্ছে করল একটু কফি খেতে সেটাও খেয়ে নিয়েছিলাম। কিন্তু কফি খাওয়ার পর আমার এক বরের বন্ধুর সাথে পরিচয় হলো। সে ওখানে ফুচকার স্টল দিয়েছে। বরের বন্ধু বলে কথা তাই বর জোর করে নিয়ে গেল ফুচকা খাওয়াতে । ওখান থেকে আমি আর বেশ কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছিলাম।

IMG_20251018_214629.jpg

এরপর মোটামুটি সকলের রাতের খাওয়া হয়ে গিয়েছিল বাড়ি ফিরবে বলে। কিন্তু আমার বর কিছুতেই খেতে চাইছে না। সে নাকি আরো দেরি করে বাড়ি যাবে। আমাদের গ্রামের বাড়ি থেকে যারা এসেছিল তারা প্রত্যেকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল ।আমরা দুজনে অনেকটা দেরি করে খেতে বসেছিলাম। খেতে বসে এত মেনু দেখে অবাক হয়ে গিয়েছিলাম ।কোনটা ছেড়ে কোনটা খাব বুঝে উঠতে পারছিলাম না। আমি এমনিতেই খুব অল্প খাই। তাই পছন্দমত কিছু খাবার খেয়ে নিয়েছিলাম ।এরপর সকলের সাথে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে পড়েছিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। শ্বশুর বাড়ির সামনে দিয়ে যেখানেই যায় না কেন একবার হলেও শ্বশুর বাড়িতে ঢোকা হয়। শশুর বাড়িতে ঢুকে ঠাকুমার সাথে দেখা করা হলো । ঠাকুমার তো ভীষণ আনন্দ পেয়েছিল।

IMG_20251018_214647.jpg

ঠাকুমার সাথে দেখা করে আবারো বেরিয়ে পড়েছিলাম সোজা বাড়িতে।বাড়ি থেকে যাওয়ার পথে আমাদের সাথে সেজো কাকীমা আর কাকিমার ছেলে গিয়েছিল। আমরা তাদেরকে বাড়ি পৌঁছে নিজেরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম ।আমাদের বাড়ি ফিরতে প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল। গতকাল কে জন্মদিনের সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।


সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ।আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আগামীকাল।

Sort:  
Loading...
 8 months ago 

Thank you 🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 62672.39
ETH 1651.10
USDT 1.00
SBD 0.42