ভ্রমণঃ বড়া খাবার উদ্দেশ্যে ভ্রমণ
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও আপনাকে হাজির হয়ে গেলাম। নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার কাছে খুবই ভালো লাগে আর এজন্যই আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন পোস্ট শেয়ার করে থাকি। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এজন্যই আমি মাঝে মাঝে বন্ধু বান্ধবী অথবা বড় ভাইদেরকে নিয়ে কথাও ঘুরতে চলে যায়। আমরা অনেকদিন থেকেই জানতে পেরেছিলাম আমাদের উপজেলা যে খুবই সুন্দর একটা বড়ার দোকান রয়েছে আর এটা খেতেও নাকি অনেক বেশি সুস্বাদু। এই কথা শোনার পরেই আমাদের ইচ্ছা বৃদ্ধি পেয়ে গেল আমরা সকলেই সেখানে যাবার জন্য ইচ্ছা পোষণ করলাম। আর সেই ইফতার ভিত্তিতেই আমরা একটা দিন নির্ধারণ করলাম আর সেখানে ঘুরতে চলে গেলাম।
বড়া খাওয়ার উদ্দেশ্যে আমরা সেখানে অনেক বোন ভ্রমণ করেছিলাম সেটা আপনারা উপরের ফটোগ্রাফি দুইটা দেখলেই আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন আমরা কতজন এখানে গিয়েছিলাম। যেহেতু আমাদের সকলের মোটরসাইকেল রয়েছে তাই যে কোন জায়গায় ঘুরতে যাওয়াটা আমাদের জন্য অনেকটাই সহজ বিষয়। আমরা চাইলেই যেকোনো সময় যে কোন জায়গায় খুব বেশি পরিশ্রম না করেই ভ্রমণ করতে যেতে পারি। আর এজন্যই আমাদের ভ্রমণের পরিমাণটা অনেক বেশি হয় অন্যান্য মানুষের তুলনায়।
আমরা সেখানে যাবার পরে লক্ষ্য করে দেখলাম বড়া খাবার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। ভিড় দেখেই বুঝতে পারলাম আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে তারপরও আমরা অপেক্ষা করলাম কেননা আমরা অনেক দূর থেকে সেখানে গিয়েছিলাম। অনেক অপেক্ষা করার পরে অবশেষে আমাদের কাঙ্খিত খাবার আমাদের সামনে চলে আসলো আর আমরা সকলেই একত্রিত হয়ে খেতে শুরু করলাম। আসলেই এটা খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। কত কথা বলতে এটা খেয়ে আমরা অনেক বেশি পরিমাণে মজা পেয়েছি।
| শ্রেণী | বড়া খাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল |
| পোস্ট তৈরি | @mostafezur001 |
| লোকেশন | গাংনী উপজেলা |
| W3W | https://w3w.co/terraced.precollege.wiggly |
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/6) Get profit votes with @tipU :)
https://x.com/mostafezurr001/status/1917614453635297658?t=y-c2tY3fBjx4ARY58ZzzWA&s=19