ফটোগ্রাফি-হলুদ রঙের বিভিন্ন ফুলের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তাই আজকে আমি একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। আশা করছি সবাই ভালো লাগবে।
হলুদ রঙের বিভিন্ন ফুলের ফটোগ্রাফি:
Location
হলুদ রঙের ফুলের সৌন্দর্য মানে অন্য রকমের সৌন্দর্য। হলুদ রঙের জবা ফুলের সৌন্দর্য দেখে আমার খুবই ভালো লেগেছিল। এই সুন্দর ফুলের কালারটি যেমন আকর্ষণীয় ছিল তেমনি ছিল ফুলের পাপড়ির সৌন্দর্য। বিদেশী প্রজাতির এই জবা ফুলটি খুবই সুন্দর ছিল দেখতে। আমি অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করেছিলাম। আর সেখান থেকেই একটি ফটোগ্রাফি আজকে তুলে ধরেছি।
Location
করোলা ফুল দেখতে অনেক ভালো লাগে। করোলা সবজি হিসেবে আমাদের কাছে অতি পরিচিত। তবে করোলার ফুলের সৌন্দর্য যারা কাছ থেকে দেখেছে তারাই শুধু বুঝতে পারবে এই ফুল দেখতে কতটা সুন্দর। করোলা ফুল এতটাই সুন্দর এবং আকর্ষণীয় যে দেখেই চোখ ফেরানো মুশকিল। অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখতে এই ফুল। আমার কাছেও বেশ ভালো লাগে।
Location
নাম না জানা এই হলুদ রঙের সুন্দর ফুলটি আমাদের কলেজ ক্যাম্পাসে একদিন দেখেছিলাম। তখন থেকেই আমার ভালো লেগেছিল। যখন এই গাছে ফুল ফুটেছিল তখন আমি কাছে গিয়ে ছবি তুলে রেখেছিলাম। ফুলের নামটি আমার জানা নেই। এখনও এই ফুলের নাম জানতে পারিনি। তবে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই এই ফুলের নাম আমাকে জানাবেন।
Location
অলকানন্দা ফুল গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। হলুদ রঙের এই ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এই ফুলের গঠন। সবকিছু মিলিয়ে এই ফুলটি যেন অন্যরকম সৌন্দর্য ধারণ করে। আর এই ফুলের সৌন্দর্য দেখতেও আমার বেশি ভালো লাগে। আমি তো অবাক নয়নে তাকিয়ে ছিলাম। আর ফুলের সৌন্দর্য উপভোগ করেছিলাম। আমার কাছে এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লেগেছিল।
Location
ঝিঙে সবজি হিসেবে সবার কাছে পরিচিত হলেও ঝিঙে ফুলের সৌন্দর্য কোন অংশে কম নয়। অন্যান্য ফুলের সৌন্দর্যের তুলনায় এই ফুলের সৌন্দর্য কোন অংশে কম নয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। তাই তো এই সুন্দর ঝিঙে ফুলের ছবি তুলে রেখেছিলাম। সুন্দর এই ফুল দেখেই আমার ভালো লেগেছিল। আর সুন্দরভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে রেখেছিলাম।
হলুদ রঙের বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো সবার মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লেগেছে। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1958921236484170164?t=X82y38uQ2ZtlUTJwLVkSRg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1958944623138939382?t=cjncJ5_CDLhtOs8MODpJzQ&s=19
https://x.com/Monira93732137/status/1958945156859937223?t=ebet4tsCmVxRi1hQPFlJ9w&s=19
https://x.com/Monira93732137/status/1958945405556990348?t=OkMappkB2DQD5vSbjEBGFA&s=19
হলুদ রংটি খুবই আকর্ষণীয় এবং সুন্দর হয়ে থাকে। আপনার তোলা আজকের হলুদ রঙের ফুলের ফটোগ্রাফি গুলি চমৎকার সুন্দর হয়েছে। হলুদ রঙের ফুল দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনি সবসময় কিন্তু অনেক চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। ঠিক তেমনি ভাবে আজকেও অসাধারণ দেখতে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি এক কথায় মনোমুগ্ধকর ছিল। এরকম সুন্দর ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ফুল সৌন্দর্যের প্রতীক। চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। হলুদ রঙের ফুল গুলো দেখতে আকর্ষণীয় লাগছে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
চমৎকার লাগলো আপনার হলুদ রঙের এই ফুলের ফটোগ্রাফি গুলি। হলুদ রঙের এই ফুলগুলি যেন অন্যরকম এক আকর্ষণ সৃষ্টি করে নিজের প্রতি। হলুদ রঙের এই ফুলগুলো ভীষণ সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন। এমন চমৎকার ফুল এবং ফুলের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ যেভাবে এখানে একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ এখানে যেভাবে একের পর শুধুমাত্র হলুদ রঙের ফুল গুলো দেখছিলাম তখন মনে হচ্ছে যেন এখানেই হারিয়ে যাই ৷
হলুদ রঙের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আপু। বিশেষ করে হলুদ রঙের জবা ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।