ভ্রমণ-নার্সারিতে ভ্রমণ (পর্ব ২)||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। তাই কাছে কিংবা দূরে যে কোন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। কয়েকদিন আগে নার্সারিতে ভ্রমণ করার সুযোগ হয়েছিল। আর সেই সুন্দর মুহূর্তগুলোই আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


নার্সারিতে ভ্রমণ (পর্ব ২):

IMG_20250225_195333.jpg
Device-OPPO-A15
Location


আসলে যারা গাছ প্রেমী মানুষ তাদের কাছে গাছের রাজ্যে ঘোরাঘুরি করার আনন্দটা অনেক বেশি। গাছ লাগাতে আমি অনেক পছন্দ করি। ছোটবেলা থেকেই বাগান করা আমার ভীষণ শখের। ছোটবেলায় যদি কোথাও গাছ কিনতে যেতাম তখন সবসময় নিজের পছন্দের গাছগুলো কেনার চেষ্টা করতাম। আসলে ছোট থেকেই গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে। স্কুল জীবন থেকেই গাছ লাগানোর প্রতি আমি অনেকটা আসক্ত।


IMG_20250225_195401.jpg
Device-OPPO-A15
Location


বড় হওয়ার সাথে সাথে সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে। আসলে ভালো লাগার কাজগুলো যখন অভ্যাস হয়ে যায় তখন সেই কাজগুলো না করতে পারলে একদম ভালো লাগে না। তাই মাঝে মাঝেই সুযোগ হলে নার্সারিতে ভ্রমণ করার চেষ্টা করি। সত্যি কথা বলতে নার্সারিতে গিয়ে সময় কাটাতে অনেক ভালো লাগে। আর পছন্দের গাছগুলো দেখতে ও কিনতে ভালো লাগে। তাই মাঝে মাঝেই যাওয়া হয়। আমার শহরের খুবই কাছে এই নার্সারি অবস্থিত।


IMG_20250225_195612.jpg
Device-OPPO-A15
Location


আমার বাসা থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে এই নার্সারি অবস্থিত। তাই রিক্সায় করে যেতে খুব একটা সময় লাগেনি। দ্রুতই সেখানে পৌঁছে গিয়েছিলাম। যেহেতু আমরা অনেকেই সেখানে গিয়েছিলাম তাই সময়টা ভালোভাবেই কেটেছে। আর সবাই নিজেদের পছন্দের গাছ গুলো ঘুরে ঘুরে দেখছিল এবং কেনার চেষ্টা করছিল। তবে সময়ের সাথে সাথে সব কিছুর দাম যেমন বেড়ে গেছে তেমনি গাছের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে।


IMG_20250225_195248.jpg
Device-OPPO-A15
Location


আগে যেই গাছগুলো ২০ টাকা থেকে ৩০ টাকায় বিক্রি হতো সেই গাছগুলো এখন ৫০ টাকার উপরে দামে বিক্রি হয়। আর যেই গাছগুলো ১০০ টাকায় বিক্রি হতো সেই গাছগুলোর দাম চাচ্ছিল ৩০০ টাকা করে। সত্যি কথা বলতে প্রথমে তো আমি দাম শুনে বেশ হতাশ হয়েছিলাম। আসলে যারা গাছ প্রেমী মানুষ তারা সব সময় নিজের পছন্দের গাছগুলোই কেনার চেষ্টা করে। তবে দামের দিক থেকে চিন্তা করতে গেলে অনেক সময় পছন্দের গাছগুলো আর কেনা হয়ে ওঠে না।


IMG_20250225_204409.jpg
Device-OPPO-A15
Location


তবে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর নিজের সামর্থ্য অনুযায়ী গাছ কেনার চেষ্টা করেছিলাম। আরো অনেক গাছ পছন্দ হয়েছিল কিন্তু দাম আমার সামর্থের বাহিরে ছিল। তাই আমার সামর্থ্য অনুযায়ী ছোট ছোট কিছু গাছ কেনার চেষ্টা করেছিলাম। তবে এটা ঠিক নার্সারিতে গেলে মন ভালো হয়ে যায়। গাছের রাজ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে। আর আমিও গাছের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। সব মিলিয়ে সময়টা অসাধারণ কেটেছিল।


জানিনা আমার এই ভ্রমণ পোস্ট আপনাদের কেমন লেগেছে। আশা করছি ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-02-25-21-09-54-98_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-25-21-13-35-35.jpg

Screenshot_2025-02-25-21-14-47-53.jpg

Screenshot_2025-02-25-21-07-54-67_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 last year 

আপনার মতই আমিও একজন ভীষণরকম প্রকৃতি প্রেমী মানুষ। ছোটবেলা থেকেই আমারও বাগান করার একটি ঝোক রয়েছে। বাসা থেকে মাত্র ২০ মিটারের দূরত্বে বাগানে সবাই মিলে দারুন সময় উপভোগ করেছেন। আসলেই সময়ের সাথে সাথে গাছের দামও অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। যার ফলে নার্সারির গাছগুলোর দামও বেড়ে গেছে।

 last year 

মাঝেমধ্যে নার্সারিতে গিয়ে সময় কাটালে কিন্তু বেশ ভালোই হয়। তাহলে বিভিন্ন রকম গাছ এবং ফুলের মাঝে ভালো সময় কাটানো যায়। আপনি আজকে নার্সারিতে ভ্রমণ করার দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন অনেক সুন্দর করে। এই পর্বটা আমার অনেক ভালো লাগলো। বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে আরো ভালো লেগেছে।

 last year 

নার্সারিতে সময় কাটানো সত্যিই মজাদার একটা অভিজ্ঞতা। ফুল এবং গাছের মাঝে ঘুরে বেড়ানো এক ধরনের শান্তি এনে দেয়। আপনার শেয়ার করা নার্সারি পর্বটা খুবই ভালো লাগলো, বিশেষ করে ফুলের ছবিগুলো সত্যিই অসাধারণ। সবুজ পরিবেশে সময় কাটানো, প্রকৃতির কাছাকাছি থাকা, সব মিলিয়ে খুব সুন্দর।

 last year 

আপু আপনার মত গাছ লাগানো আমারও পছন্দ। আপনি দেখছি নার্সারি বাগানে ঘুরতে গেলেন। আপনার বাসা থেকে বিশ মিনিটের রাস্তা হলে তো খুব কাছে। তবে আপু আমাদের এদিকেও যে গাছগুলো ২০ থেকে ৩০ টাকা সেই গাছগুলো এখন ৫০ টাকার উপরে। তবে আপনি এটি ঠিক বলেছেন গাছের দাম শুনলে কথা বলতে ভয় লাগে এখন। নার্সারি বাগান থেকে চমৎকার কিছু ফটোগ্রাফিও করেছেন। যাইহোক নার্সারি বাগানে ভ্রমণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

নার্সারিতে ভ্রমন করার মধ্য দিয়ে একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ আজকে আপনি সেখানে ভ্রমণ করে এর দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন দেখে খুব ভালোই লাগলো৷ এখানে আপনি ফটোগ্রাফি গুলো যেভাবে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন তেমনি এখানে আপনি একের পর এক সবকিছু খুব সুন্দর ভাবে সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

 last year 

আগে মাঝে মাঝে নার্সারিতে যাওয়া হতো। কিন্তু এখন খুব একটা যাওয়া হয় না। নার্সারি থেকে ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন আপু। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60762.96
ETH 1565.09
USDT 1.00
SBD 0.47