বাবাকে দেখতে রংপুর সামরিক হসপিটালে||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। কয়েকদিন থেকে মনটা খুবই খারাপ। বাবা কয়দিন থেকে অসুস্থ। তাই তিন দিন হল হসপিটালে ভর্তি করা হয়েছে। বাবা যেহেতু অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাই বাবাকে সাময়িক হসপিটালে ভর্তি করা হয়েছে। আর আজকে বাবাকে দেখতে গিয়েছিলাম। সেই অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।


বাবাকে দেখতে রংপুর সামরিক হসপিটালে:

IMG_20250124_182256.jpg
Device-OPPO-A15
Location


আসলে বাবা কিংবা মা অসুস্থ হলে মন একদম ভালো থাকে না। কয়েকদিন থেকে মনটা ভীষণ খারাপ যাচ্ছে। বাবা হসপিটালে ভর্তি আছেন। যেহেতু সেখানে মেয়েদের কিংবা মহিলাদের থাকার কোন সুযোগ নেই তাই বাবাকে একাই থাকতে হচ্ছে। আসলে মাঝে মাঝে মনে হয় একটা ভাই থাকলে বোধহয় অনেক ভালো হতো। এই সময় বাবার অনেক খেয়াল রাখতে পারতো। আমরা মেয়েরা অনেক সময় অনেক কিছু করতে অপারগ😭। অনেক সময় চাইলেও অনেক কিছু করতে পারি না। তাই আমরা কেউ বাবার সাথে থাকতে পারছি না। একা একাই আমাকে থাকতে হচ্ছে।


IMG_20250124_182606.jpg
Device-OPPO-A15
Location


এত দিনের বেলায় দেখা করার সুযোগ আছে তাই আমি আম্মু আর বোন চলে গিয়েছিলাম সকাল সকাল বাবার সাথে দেখা করতে অনেকটা সকালে বাসা থেকে বের হয়েছিলাম পৌঁছাতে পৌঁছাতে যদিও কিছুটা দুপুর হয়েছিল এ গিয়ে দেখে আমাদের জন্য অপেক্ষা করছে আসলে পরিবারের মানুষদেরকে দেখা যাক আকাঙ্ক্ষা সেটা হয়তো বলে বোঝানোর মত নয় উনি অসুস্থ শরীর নিয়েও নিচে নেমে এসেছে না আমাদের জন্য অপেক্ষা করছিল এটা দেখে সত্যি কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল।


IMG_20250124_183511.jpg
Device-OPPO-A15
Location


সেখানে গিয়ে অনেকটা সময় আমরা সবাই একসাথে কাটিয়েছি। যেহেতু হসপিটালটা অনেক বড় এড়িয়া জুড়ে তাই রোগীর সাথে একান্তে কথা বলার মত স্পেস রয়েছে। তাই তো কোন অসুবিধা হচ্ছিল না। আশেপাশের সব অঙ্কেলদের খোঁজখবর নিচ্ছিলাম। আশেপাশের আঙ্কেল গুলো অনেক আন্তরিক ছিল। আমাদেরকে রুমে বসতে বলেছিলেন। আসলে সবার অসুস্থতা দেখে এমনিতেই মন খারাপ হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল তারা কতটা অসহায় হয়ে বিছানায় শুয়ে আছে।


IMG_20250124_183545.jpg
Device-OPPO-A15
Location
IMG20250124134558.jpg
Device-OPPO-A15
Location


হসপিটালে গেলে বোঝা যায় মানুষ কত রকমের রোগ নিয়ে সেখানে ভর্তি আছে। যদিও সামরিক হসপিটালের নিয়ম কানুনটা একটু আলাদা। তবে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়মকানুন গুলো বেশ ভালো ছিল। সব কিছু একদম সাজানো-গোছানো ছিল। আমরা অনেকটা সময় সেখানে কাটিয়েছিলাম। তারা কখনো বাঁধা দেয়নি। বাবার সাথে বারবার কথা বলার সুযোগ দিয়েছি। এই বিষয়টি অনেক ভালো লেগেছিল। সবাই অনেক আন্তরিক ছিল।


IMG_20250124_183610.jpg
Device-OPPO-A15
Location


তবে বিদায় বেলায় আমি একেবারে কান্না করে দিয়েছিলাম। বাবা পাঁচতলার করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কে দেখছিল। মনে হচ্ছিল উনার অনেকটা কষ্ট হচ্ছিল। আমি তো বাবার দিকে তাকিয়ে থাকতেই পারছিলাম না। বাবা দূর থেকে আমাদেরকে দেখেছিলেন 😭😭। সত্যি কথা বলতে আমি আর সেখানে থাকতে পারছিলাম না। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। বিদায়ের মুহূর্তটা অনেক কষ্টের ছিল। সন্ধ্যা হয়েছিল তাই আমাদেরকে চলে আসতে হয়েছিল।


সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

IMG_20250124_192000.jpg

IMG_20250124_192033.jpg

IMG_20250124_192048.jpg

IMG_20250124_192015.jpg

 last year 

আপু আপনার বাবা অসুস্থ শুনে আমার বাবার কথা মনে পরে গেলো। মা-বাবা অসুস্থ হলে ভীষন কষ্টে সময় কাটে।এটা ঠিক বলেছেন বাবা অসুস্থ তাই ভাই একজন থাকলে তিনি খেয়াল রাখতে পারতেন।আমার বাবার জন্য আমরা মেয়েরা যতটা করেছি আমার ভাইয়া ও ঠিক ততোটাই করেছিল আপু।তাই আমাদের আফসোসের জায়গাটা নেই।আর আমার বাবা না ফেরার দেশে চলে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সবার উপর সন্তুষ্ট ছিলেন।বাবার দিকে খেয়াল রাখবেন আপু।বাবা হারিয়ে গেলে আর বাবাকে পাওয়া যায় না। আপনার বাবার দীর্ঘায়ু কামনা করছি।

 last year 

মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে না আপু। বিশেষ করে মেয়েদের জীবন বিয়ের পর আরো পাল্টে যায়। তবুও চেষ্টা করবো বাবার খেয়াল রাখার।

 last year 

আপু আপনার বাবা অসুস্থ শুনে আমার খুব খারাপ লাগলো। আপনি ঠিকই বলেছেন আসলে বাবা কিংবা মা অসুস্থ হলে মন একদম ভালো থাকে না। বিদায়ের মূহুর্ত অনেক বেদনা দায়ক।আমি সহ আমরা সবাই আপনার বাবার জন্য দোয়া করছি।উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আগের মতো ফিরে আসতে পারেন এ কামনা করছি।

 last year 

পরিবারের কেউ অসুস্থ হলে সত্যি অনেক খারাপ লাগে। আমিও অনেক কষ্ট পেয়েছি ভাইয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

গতকাল জেনে ছিলাম যে আঙ্কেল হাসপাতালে ভর্তি। আপন জনের কিছু হলে যে কেমন লাগে সেটা তো আমি বুঝি। যাই হোক দোয়া রইল আঙ্কেলের জন্য। আশা করি আঙ্কেল বেশ তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠবেন। ভালো থাকবেন আপু।

 last year 

যখন আমরা বিপদে পরি তখন মনে হয় সবদিক থেকে বিপদে পড়তে হয়। বাবার অসুস্থতায় সত্যি অনেক খারাপ লেগেছে।

 last year 

বাবা পাঁচতলার করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কে দেখছিল।

এই মুহূর্তটায় একজন সন্তানের জন্য মনের অনুভূতি কি হতে পারে আমি নিজেও অনুভব করতে পারলাম। আপনার বাবার জন্য সুস্থতা কামনা করছি আপু। পৃথিবীর সকল মা-বাবাকে স্রষ্টা তার রহমতের চাদরে জড়িয়ে রাখুক অনন্তকাল সন্তানের মাথার উপরের ছায়া হিসেবে। সম্ভব হলে দুই এক দিন পর আবার আপনার বাবার সাথে দেখা করে আসবেন ওনার বেশ ভালো লাগবে। পরিবারকে কাছে পেলে কিছু সময়ের জন্য হলেও উনার মন মানসিকতা ঠিক হয়ে যাবে।

 last year 

বিদায়ের সেই মুহূর্তের কথা মনে হলে আমার খুবই কান্না পায়। এখনো কান্না পাচ্ছে। খুব কষ্টের ছিল বিদায়ের মুহূর্তটা।

 last year 

আপনার বাবা সামরিক বাহিনীর সদস্য মনে হচ্ছে, যাইহোক উনার অসুস্থতার কথা জেনে খারাপ লাগলো।তাই দ্রুত সুস্থতা কামনা করছি, আসলেই আপনজনগুলি এই সময়ে কাছে থাকতে না পারলে আরো-ই কষ্টের।ধন্যবাদ আপু।

 last year 

জি আপু আমার বাবা সামরিক বাহিনীর সদস্য। বাবার জন্য দোয়া করবেন আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 62335.22
ETH 1687.96
USDT 1.00
SBD 0.40