কথাগুলো আমাদের||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখতে অনেক ভালো লাগে। আসলে নিজের অনুভূতি মানে অন্য রকমের ভালোলাগা কিংবা কষ্টের কিছু স্মৃতি। জানিনা আমার এই পোস্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবে আশা করছি কথাগুলো ভালো লাগবে কিংবা নিজের সাথে মিলে যাবে।
কথাগুলো আমাদের:
Source
জীবনের বাস্তবতায় নারী জীবন বড়ই অদ্ভুত। যখন আমরা ছোট ছিলাম তখন কতই না আদর যত্নে বড় হয়েছি। পুতুল খেলার ছলে সংসার সাজিয়েছি। হয়তো ছোট থেকেই সংসার সাজানোর তীব্র বাসনা মনে তৈরি হয়েছিল। এই কথাগুলো হয়তো আমাদের সবার। ছোট্ট বেলার পুতুল কিংবা রান্না বাটি খেলার মাঝেই যেন নিজের ভবিষ্যৎ লুকিয়ে ছিল। ধীরে ধীরে বেড়ে ওঠা আর বুঝতে শেখা সবকিছুই সময়ের সাথে পাল্টে গিয়েছে। পুতুল খেলার বয়স ছেড়ে যখন কৈশরে পদার্পণ করা হয় তখন যেন জীবনের আরেক ধাপ সামনে চলে আসে।
কৈশোর মানে মেয়েদের কিছুটা শাসন, কিছুটা বারণ কিংবা কিছুটা চোখে চোখে রাখা। সমাজের কিছু নরপিচাশেরর হাত থেকে আগলে রাখার চেষ্টা। কিশোরী মেয়েটিকে বাবা-মা সব সময় চোখে চোখে রাখে। যাতে কোন ক্ষতি না হয়ে যায়। শৈশব পেরিয়ে যায় কৈশোর পেরিয়ে যায় ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়ে যায়। সমাজ তাকে ধীরে ধীরে বুঝতে শেখায় তার অনেক কিছু না পাওয়াই থাক। অপূর্ণ ইচ্ছে গুলো অপূর্ণই থাক। কারণ সে যে নারী। নারী হয়ে জন্মেছে বলে চার দেয়ালের মাঝে কিংবা সমাজের এক গন্ডির মাঝেই তাকে বাঁচতে হবে, স্বপ্ন দেখতে হবে, কিংবা স্বপ্ন ভাঙার কষ্টে দুমড়ে মুচড়ে যেতে হবে।
এরপর ধীরে ধীরে যখন কৈশোর পার হয়ে যৌবনে পদার্পণ করে তখন নারী জীবনের সবকিছু যেন ধীরে ধীরে কঠিন হতে থাকে। কিছুটা সময় পেরিয়ে গেলে তার ভেতরের পরিবর্তনটা আরো বেশি লক্ষ্য করা যায়। সময়ের সাথে সাথে ফেলে আসা সময়গুলোকে বড্ড বেশি খুঁজে বেড়ায়। ধীরে ধীরে জীবনের আনন্দ বিলীন হতে শুরু করে। এরপর যখন অন্যের ঘরে প্রবেশ করে তখন শুরু হয়ে যায় জীবনের নতুন এক অধ্যায়। যেই মেয়েটিকে সবাই আদর স্নেহে আগলে রাখত সে হয়ে যায় সবার অবহেলার কিংবা অসম্মানের। কোন কিছুতেই তার যেন আর কোন অভিযোগ থাকে না।
সংসার সামলাতে সামলাতে কখন যে ক্লান্ত শরীরে স্বপ্নগুলো হারিয়ে যায় বুঝতেই পারে না। হাজার স্বপ্ন চোখে ছিল তার। কিন্তু সময় সবকিছু ভুলিয়ে দিয়েছে। সংসারের যাতাকলে সব স্বপ্ন বিলীন হয়েছে। আর সবার মনের মত হয়ে ওঠাটা মোটেও সহজ নয়। হয়তো অনেক চেষ্টা করেও কারো মনের মত হয়ে ওঠা যায় না। মানুষ যে বড্ড বিচিত্র। যেই মেয়েটি নিজের ঘর ছেড়েছে, আপন মানুষদেরকে ছেড়েছে, নতুন স্বপ্ন দেখেছে, নতুন বাড়িতে এসে সংসার পেতেছে সেই নতুন মানুষগুলো যে তাকে আপন করতে পারেনি। হাজার লোকের ভিড়েও যে সে অসহায় হয়ে পড়েছে।
সংসারের গ্লানি টানতে টানতে কোন এক সময় তার ভেতরটা নিস্তেজ হয়ে যায়। স্বপ্ন দেখতে ভুলে যায়, হাসতে ভুলে যায়, এমনকি কাঁদতেও ভুলে যায়। তার ভেতরের চাপা কষ্টগুলো হয়ত কোন একটা সময় গিয়ে আর তাকে কাঁদায় না। কারণ সে যে কাঁদতে ভুলে গেছে। অনুভূতিগুলো অনুভূতিহীন হয়ে গেছে। এভাবেই চলতে চলতে, মানিয়ে নিতে নিতে, কিংবা মেনে নিতে নিতে জীবনের শেষ দিন চলে আসে। আর বিলীন হয়ে যায় একটি নারী জীবন। এই কথাগুলো হয়তো আমাদের সবার কথা। এই কথাগুলো হয়তো হাজারো নারীর আত্মকথা।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1907781115017920937?t=1NecSvxgfejTvVZkiuCDLQ&s=19
https://x.com/Monira93732137/status/1907781878855155832?t=U0L8B5Zi8AOJnX3KdWaNpw&s=19
https://x.com/Monira93732137/status/1907782238378332467?t=wqhuNt-IIZR_JI2N4oAvKw&s=19
https://x.com/Monira93732137/status/1907783034876613061?t=Xp5gNEeumVnLDbI5wu2qpg&s=19