জীবনের কোন একটা সময়ে মানুষ চুপ হয়ে যায়||

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে লিখলে অনেক ভালো লাগে। বিশেষ করে মন খারাপের সময় গুলোতে নিজের অনুভূতি তুলে ধরতে বেশি ভালো লাগে। তাই আজকে আমি একটি পোস্ট শেয়ার করবো। আশা করছি লেখাগুলো সবার ভালো লাগবে।


জীবনের কোন একটা সময়ে মানুষ চুপ হয়ে যায়:

people-2565169_1280.jpg

Source


কথায় আছে সময় মানুষকে বদলে দেয়। কিন্তু আমার কাছে মনে হয় সময় মানুষকে শিক্ষা দেয়। সময়ের সাথে সাথে আমরা মানুষ চিনতে শিখি এবং নিজের গুরুত্ব বুঝতে শিখি। হয়তো সময়ের বেড়াজালে আমরা আমাদের আপন মানুষগুলো কেউ চিনতে শিখি। যারা কোনো একটি সময় আমাদের আঁকড়ে ধরে ভালো থাকার চেষ্টা করতো সময়ের সাথে সাথে তারাই কোন একটা সময়ে গিয়ে বদলে যায়।


হয়তো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোর মাঝে পরিবর্তন চলে আসে। আর তাদের অবহেলার শিকার হতে হয়। আমাদের জন্য অবহেলা গুলো মেনে নেওয়া তখন বড্ড বেশি কষ্টের হয়ে যায়। তবে একটা সময় সবকিছুতে আমরা অভ্যস্ত হয়ে পড়ি। সময়ের সাথে সাথে আমরা প্রতি উত্তর করতে ভুলে যাই। কিংবা নিজের অধিকারের কথা বলতে ভুলে যাই। হয়তো সময় আমাদের চুপ করিয়ে দেয়।


সময়ের সাথে সাথে মাঝে মাঝে প্রতিবাদের ভাষা হারিয়ে যায়। মাঝে মাঝে নিজের অস্তিত্ব হারিয়ে যায়। আর তখন নিশ্চুপ থাকাটাই যেন সবচেয়ে বেশি সঠিক মনে হয়। আসলে নীরবতার মাঝেও যে অনেক বেশি কষ্ট লুকিয়ে থাকে। সেটা কখনো কাউকে বোঝানো যায় না। নীরবতা হচ্ছে কষ্টের আরেক রূপ। হয়তো সেই রূপ কখনো প্রকাশ করা যায় না। কিংবা কাউকে উপলব্ধি করানো যায় না।


কোন একটা সময়ের পর মানুষ নিজে থেকেই চুপচাপ হয়ে যায়। ভেতরের চাপা কষ্টগুলো তার গলা চেপে ধরে। আর মুখের কথাগুলো কেড়ে নেয়। নীরবতাতেই যেন শান্তি খুঁজে পায়। আসলে নীরবতা যে কতটা কঠিন সেটা বলে বোঝানোর মত নয়। কিছু কিছু পরিস্থিতি জীবনে আসে যে পরিস্থিতি গুলো থেকে বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসা যায় না। সব পরিস্থিতি মানিয়ে নিয়ে ভালো থাকা যায় না।


ক্ষুদ্র এই জীবনে ভালো থাকার চেষ্টায় কখন আমরা ভালো থাকি কখনো বা নিজে থেকেই একদম নিশ্চুপ হয়ে যাই। হয়তো নীরবতাই মেনে নেই। কিংবা নীরবতার মাঝে নিজের আর্তনাদ লুকিয়ে রাখি। যে আর্তনাদ কাউকে বোঝানো যাবে না। জীবনের কোন একটা সময়ে গিয়ে মানুষ কষ্ট পেতে পেতে একেবারে চুপ হয়ে যায়। নিশ্চুপ মানুষটির ভেতরে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে সেটা কেউ কখনো বুঝতে পারে না।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

1753449446610.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42