পহেলা বৈশাখে ঘোরাঘুরি পর্ব ৩||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। নিজের কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর পহেলা বৈশাখে দারুন মুহূর্ত কাটিয়েছি। সেই সুন্দর মুহূর্ত গুলো পর্ব আকারে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি এবারের পর্ব সবার ভালো লাগবে।
পহেলা বৈশাখে ঘোরাঘুরি পর্ব ৩:
Location
পহেলা বৈশাখ মানে অন্যরকমের আনন্দ। আর পহেলা বৈশাখ ঘিরে নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা যখন ঘুরতে বের হয়েছিলাম তখন জানতাম না সংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমরা ঘুরে ঘুরে সবাই মিলে আনন্দ করছিলাম। এরপর হঠাৎ করে দেখি একটি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেখানে গান বাজনা হচ্ছে। অনেক দর্শক ছিল সেখানে। আমরাও কিছুক্ষণ সময় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম আর উপভোগ করছিলাম।
Location
সবচেয়ে মজার বিষয় হলো আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটি ছিল একটি পুকুরপাড়। পুকুরের চারপাশে বিভিন্ন রকমের গাছপালা আর পার্কের মত ছিল। মাঝখানে ছিল একটি বিশাল পুকুর। যেহেতু পানি শুকিয়ে গেছে তাই অনেকেই পুকুরের ভেতরে নেমে গিয়েছিল। এই বিষয়টা সত্যি অনেক ভালো লেগেছিল। আসলে পানি যখন শুকিয়ে যায় তখন পুকুরের নিচের অংশে যাওয়া যায়। আর সবাই তো ঘুরে ঘুরে সবকিছু দেখছিল এবং আনন্দ করছিল।
Location
ঘোরাঘুরির ফাঁকে ফাঁকে খাওয়া-দাওয়া তো আছেই। ছোট ছোট দোকানগুলোতে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছিল। সবাই যে যার পছন্দ মতো খাবার যাচ্ছিল। ১০ টাকা ২০ টাকা দিয়েই ভালো ভালো খাবার গুলো সবাই কেনার চেষ্টা করছিল। আসলে এই খাবার গুলোর দাম অল্প হলেও সবার বেশ পছন্দের। আর আমরাও বেশ কিছু খাবার খেয়েছিলাম। এগুলোর দাম অল্প। তবে এই খাবারগুলো খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি।
Location
যেহেতু অনেক লোক সেখানে ঘুরতে এসেছিল তাই ভিড়টা অনেক বেশি ছিল। আমরা যে যার মতো করে আনন্দে মেতে উঠেছিলাম। আসলে বিশেষ দিনগুলোতে যখন বাহিরে ঘুরতে যাওয়া হয় তখন সত্যি অনেক ভালো লাগে। বিশেষ করে সবাই যদি একসাথে ঘুরতে যাওয়া হয় তাহলে আরো বেশি ভালো লাগে। আমরা যেহেতু বাসার সবাই ঘুরতে গিয়েছিলাম তাই অনেক আনন্দ করেছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছিল।
Location
হঠাৎ করে দেখি ঘূর্ণির দোকান।।আপনারা একটা চেনেন কিনা জানিনা। বৈশাখী মেলাগুলোতে এই জিনিসগুলো অনেক দেখতে পাওয়া যায়। আমার তো দেখেই বেশ ভালো লেগেছিল। বাতাসের সময় আলতোভাবে ধরলে জোরে জোরে ঘুরতে শুরু করে। সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেখে শৈশবের কথা মনে পড়ে গিয়েছিল আর মুহূর্তটা উপভোগ করেছিলাম।
পহেলা বৈশাখে ঘোরাঘুরির এবারের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে আবারও নতুন কোন পর্ব উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1926633284357816703?t=HlL9TUBVaprqcnRtMGHtdw&s=19
https://x.com/Monira93732137/status/1926498031513268548?t=-HXJhH5I-zlCYk-aYQlaAA&s=19
https://x.com/Monira93732137/status/1926633882893398456?t=oTHnWpX2n-VBJvfrxWF15g&s=19
এই পোষ্টে সাইফক্সকে বেনিফিশিয়ারী দেয়া হয়নি, বেনিশিয়ারীর বিষয়টির প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ রইল। ধন্যবাদ
আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া। তিন বছরেও এরকম ভুল কখনো হয়নি। কিভাবে মিসটেক হয়ে গেল বুঝতে পারিনি।