পরিশ্রম কখনো বিফলে যায় না||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


পরিশ্রম কখনো বিফলে যায় না:

sunset-2501727_1280.png

Source


কথায় আছে পরিশ্রম সফলতার চাবিকাঠি। আসলে পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না। আমরা সবার সফলতা দেখি কিন্তু সফলতার পেছনের গল্পগুলো কখনো জানতে চাই না কিংবা বুঝতেও চাই না। আসলে একজন মানুষ যখন সফল হয় তখন আমরা সেই সফলতার আনন্দ উদযাপন করি। তাকে বাহবা জানাই। কিন্তু সেই মানুষটি সফলতার জন্য কতটা পরিশ্রম করেছে সেটা যদি একবার ভেবে দেখতাম তাহলে বুঝতে পারতাম সফলতার গল্পের পেছনে কষ্টটা কতটুকু ছিল। বেশ কিছুদিন আগে আমি আমার কাজিনকে নিয়ে একটি পোস্ট করেছিলাম। মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর সে একেবারে ভেঙে পড়েছিল। মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিল।


কিন্তু সে পরিশ্রম করতে ছাড়েনি। আগেও যেমন পরিশ্রম করেছে তেমনি তার পরিশ্রম আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। তাই হয়তো সফলতা আবারও তার কাছে এসে ধরা দিয়েছে। ডাক্তার সে হতে পারেনি। তাতে কি হয়েছে বড় বড় নামকরা কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পেয়েছে সে। হয়তো মেডিকেলে পড়া তার স্বপ্ন ছিল। কিন্তু ভাগ্যে তার ডাক্তার হওয়া হয়তো লেখা ছিল না। সে হাল ছেড়ে দেয়নি। হয়তো প্রথমের দিকে মানসিকভাবে ভেঙে পড়েছিল। নিজের স্বপ্ন ভাঙ্গার কষ্টটা সত্যিই অনেক বেশি। যেই মেয়েটি অক্লান্ত পরিশ্রম করেছে সেই মেয়েটি যখন ব্যর্থ হয়ে যায় তখন মেনে নিতে পারে না।


ব্যর্থতার গল্প থেকে আসলে সফলতার সূচনা হয়। যখন মানুষ ব্যর্থ হয় তখন মানসিকভাবে যেমন ভেঙে পড়ে তেমনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু যারা সেই ব্যর্থতাকে মোকাবিলা করে এবং আবারো ঘুরে দাঁড়ায় তারাই কিন্তু সফল হয়। ব্যর্থতার গল্প থেকেই সব সময় সফলতা গুলোর সূচনা হয়। আমার কাজিন প্রথমবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিল। এরপর থেকেই তার সফলতা এসে ধরা দিয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই সফলতা এমনি এমনি আসেনি। অনেক পরিশ্রম, কষ্ট, ত্যাগ সবকিছুর বিনিময়ে তার জীবনে সফলতা এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটে ৬২ তম হয়েছে।


সফলতার গল্প গুলো সত্যি আলাদা। কাছ থেকে সেই মানুষের কষ্ট কিংবা পরিশ্রম যদি আমরা না দেখি তাহলে হয়তো সেটা বুঝতে পারি না। একজন মানুষ সফল হওয়ার পেছনের গল্পটা আমাদের কাছে অজানা থেকে যায়। কিন্তু সেই মানুষটির পরিবার-পরিজন কিংবা আশেপাশের সবাই বুঝতে পারে সে কতটা পরিশ্রম করেছে। পরিশ্রম ছাড়া আসলে কিছুই পাওয়া যায় না। পরিশ্রম করলে হয়তো সবকিছু সম্ভব। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য আমাদের সহায় হয় না। কিন্তু শুধু ভাগ্যের উপর নির্ভর করলে হবে না পরিশ্রম অবশ্যই করতে হবে।


আমি আমার এই অভিজ্ঞতা থেকে এতোটুকুই বলতে পারি পরিশ্রম কখনো বিফলে যায় না। যারা পরিশ্রমী তারা কোন একটা সময় গিয়ে ঠিক সফলতার দেখা পায়। পরিশ্রম কখনো বৃথা হতে পারে না। পরিশ্রম একসময় না একসময় সফলতা এনে দেয়। আর সেই সফলতার হাসি সারা জীবন থেকে যায়। হয়তো ব্যর্থতা গুলো তখন চাপা পড়ে যায়। আর সফলতার সুখ সমৃদ্ধি সারা জীবন পুরো জীবনটাকে ভরিয়ে রাখে। তাই সবশেষে একটি কথাই বলতে চাই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করার সুযোগ নেই। কিংবা সফলতা চাইলেও কখনো আসবে না। সবকিছুর মূলে হলো পরিশ্রম।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-05-03-19-20-52-68_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-05-03-19-23-15-01.jpg

Screenshot_2025-05-03-19-24-30-77.jpg

 last year 

সত্যি! টমাস এডিসন ১০০০ বার ব্যর্থ হয়েও অবশেষে বাল্ব আবিষ্কার করেছিলেন। পরিশ্রম ও ধৈর্য্য সফলতার চাবিকাঠি। আপনার পোস্টে অনেকেরই অনুপ্রেরণা হবে।আপনার এই পোস্ট পড়ে মনে হলো, আসুন আমরা সবাই আজ থেকে একটি লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করি। কে কতটা অগ্রগতি করতে পারে, তা নিয়ে পরে শেয়ার করবো। ধন্যবাদ আপু আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62909.57
ETH 1668.98
USDT 1.00
SBD 0.42