লাইফস্টাইল-পহেলা বৈশাখে পিকনিক||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। পহেলা বৈশাখ মানে আমাদের সবারই খুবই আনন্দের একটি দিন। বিশেষ করে বাঙ্গালীদের কাছে এই দিনটি অনেক বেশি আনন্দের। তাই আমরা এই বিশেষ দিনটিকে নিজেদের মতো করে পালন করার চেষ্টা করি। আজকে আমি পহেলা বৈশাখের পিকনিকের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
পহেলা বৈশাখে পিকনিক:
Location
Location
পহেলা বৈশাখ মানেই চারপাশে উৎসবমুখর পরিবেশ। তাই হঠাৎ করেই আমরা সবাই প্লান করলাম ছোটখাটো একটি পিকনিকের আয়োজন করবো। পিকনিকের আয়োজন থাকবে দুই বেলার। দুপুরের দিকে থাকবে স্পেশাল আইটেমগুলো আর রাতের দিকে শুধু খিচুড়ি। এরপর হঠাৎ করেই যেহেতু সিদ্ধান্ত নেয়া হয়েছে তাই ঝটপট বাজার করা হয়ে গিয়েছিল। সদস্য সংখ্যা খুব একটা বেশি ছিল না। মাত্র ১৭ জন ছিল। তাই খুব সহজে সবকিছু এরেঞ্জ করা গিয়েছিল। ওপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝাল চিকেন রোস্ট। খেতে দারুন ছিল।
Location
Location
পহেলা বৈশাখে ভর্তা থাকবে না তা কি করে হয়। সকালবেলায় যে যার মত করে ভর্তা ও পান্তা ভাত খেলেও যেহেতু পিকনিক খাচ্ছিলাম তাই সবাই বলল ঝাল ঝাল শুটকি ভর্তা হলে মন্দ হবে না। আর শুটকি ভর্তা খেতে সবাই কমবেশি পছন্দ করে। আমার তো বেশ ভালো লাগে। তাই সিদ্ধান্ত অনুযায়ী শুটকি ভর্তাও রাখা হয়েছিল পিকনিকের আইটেমগুলোর মধ্যে। শুটকি ভর্তা খেতে অসাধারণ হয়েছিল। ঝাল একটু বেশি হয়েছিল। তবে খেতে দারুণ লেগেছিল।
Location
যেহেতু ছোট বাচ্চারা ছিল তাই তাদের জন্য ডিম রাখা হয়েছিল। কোন প্রোগ্রামে ডিম ছাড়া যেন চলে না। সত্যি কথা বলতে আমি মাছ মাংসের চেয়ে ডিম খেতে বেশি পছন্দ করি। তাই যেকোন প্রোগ্রামে ডিম হলে আমার আর কিছুই লাগে না। ডিমগুলো সেদ্ধ করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছিল। খেতে বেশ ভালো লেগেছিল। ডিম সিদ্ধ করার পর লাল লাল করে ভেজে নিলে অন্যরকমের টেস্ট হয়। আর অনেক বেশি লোভনীয় লাগছিল।
Location
যেহেতু সবাই ব্যস্ত সময় পার করছিল তাই সবাই কাজে লেগে পড়েছিল। একদিকে মাছ ভাজা হচ্ছিল অন্যদিকে অন্য আয়োজন চলছিল। গরম গরম মাছ ভাজা খেতে সবাই পছন্দ করে। বিভিন্ন প্রকারের ভর্তার সাথে যদি মাছ ভাজা থাকে তাহলে একেবারে জমে যায়। আর মাছ ভাজা গুলো যদি একটু মচমচে হয় তাহলে খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই মাছ ভাজা গুলো একটু মচমচে করে ভাজা হয়েছিল। যাতে খেতে ভালো লাগে।
Location
মাছ ভাজা যখন হয়ে এসেছে তখন একজন বলল সাথে যদি কিছু পেঁয়াজ কাঁচামরিচ ভাজা দেওয়া হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। এরপর তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছিল। এবার মাছ ভাজার মধ্যে দেওয়া হয়েছিল। মাছ ভাজাটি খেতে সত্যিই অসাধারণ লেগেছিল। সেই টেস্ট এখনো মুখে লেগে রয়েছে।
বিশেষ দিনগুলোতে বিশেষভাবে কোন আয়োজন করলে সত্যি অনেক ভালো লাগে। যদিও খাবারের তালিকায় আরো অনেক কিছুই ছিল। কিন্তু সেভাবে ছবি তোলা হয়নি। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1912782360329978340?t=QqhwFYdhF6L-AfrXTbcRRw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1912679227637527005?t=uYsdzFZatVhsqR2O79h7ig&s=19
https://x.com/Monira93732137/status/1912785275748593764?t=rKh1s3GKS2o1INo5tpXiAw&s=19
https://x.com/Monira93732137/status/1912885145729962391?t=wNOXtLMGog1yYWA-AiGZ7Q&s=19
https://x.com/Monira93732137/status/1912885780768608425?t=t_NXjtewwzbbCI9i-X7HXw&s=19
https://x.com/Monira93732137/status/1912886441472131285?t=fDL2Ot4c9WeXd5hIfUC_Vg&s=19
https://x.com/Monira93732137/status/1912886906356113815?t=CRWhL8PqVoZckSUE9WqTig&s=19
https://x.com/Monira93732137/status/1912886906356113815?t=TeTaU93tKFVpwD5CSGNqhw&s=19
https://x.com/Monira93732137/status/1912888393270435856?t=RMQtX-gWCLV4mXfnPkOHhQ&s=19
https://x.com/Monira93732137/status/1912888776675958865?t=fkNS6FjTEeUnUVwbgcpXjA&s=19
https://x.com/Monira93732137/status/1912889637661716528?t=DFjMrgsGBcJqyL_Xa0Xi1w&s=19
আপু আপনার বৈশাখের পিকনিক দেখে অনেক ভালো লেগেছে। আসলে ছোট বাচ্চারা ডিম খেতে একটু বেশি পছন্দ করে।আপনারা নিশ্চয় অনেক আনন্দ করেছেন।ধন্যবাদ আপু সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বৈশাখীতে তো বেশ ভালোই পিকনিক করলেন আপনারা। আমার নিজের কাছেও এভাবে পিকনিক করতে বেশ ভালো লাগে। কিন্তু এবারের বৈশাখে আমরা তেমন কিছু করতে পারিনি। মেয়ে এবং আমি দুজনেই অসুস্থ ছিলাম। যাই হোক আপনাদের সুন্দর এই মুহূর্তটা জেনে আমারও বেশ ভালো লাগলো।
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন৷ পহেলা বৈশাখে পিকনিক নিয়ে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে৷ এখানে যেভাবে আপনি পহেলা বৈশাখে এত সুস্বাদু এবং ভিন্ন ভিন্ন কিছু খাবার উপভোগ করেছিলেন এবং আমাদের মাঝে সবকিছু একেবারে সুন্দরভাবে শেয়ার করেছেন৷ যা দেখে খুব ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷