লাইফস্টাইল-ঘাড়ের ব্যথার যন্ত্রণায় অবশেষে বেল্ট কিনতে হলো||

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। নিজের ভালোলাগা কিংবা খারাপ লাগার সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করি। তাই আজকে আমি নতুন একটি পোস্ট শেয়ার করবো।


ঘাড়ের ব্যথার যন্ত্রণায় অবশেষে বেল্ট কিনতে হলো:

IMG_20250924_175656.jpg
Device-OPPO-A15
Location


কয়েকদিন থেকে প্রচন্ড ঘাড়ের ব্যথা হচ্ছিল। মেডিসিন খাওয়ার পরেও কমছিলনা। কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। ঘাড় ঘোরাতেও পারছিলাম না। আর কোন কাজ করতেও পারছিলাম না। প্রায় ১৩ দিন থেকে এই অবস্থা চলছে। এই দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট ভোগ করছি। তাই অবশেষে বাধ্য হয়ে একটি বেল্ট অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে ঘাড়ের ব্যথা খুবই কষ্টকর।


IMG_20250924_175629.jpg
Device-OPPO-A15
Location


এই সমস্যা হঠাৎ করেই তৈরি হয়েছিল। তখন থেকে আর ভালোই হচ্ছে না। দুই পাশের ঘাড়ের রগ যেন একেবারে টেনে ধরে আছে। নিচের দিকেও তাকানো যাচ্ছে না। আর কোন কিছু করতেও পারছি না। কোন কাজ করতে গেলে অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন ঘাড়ের ভ্যান গুলো একদম ছিড়ে যাবে। বারবার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এর মাঝে ঘুমেরও প্রবলেম হচ্ছে।


IMG_20250924_175723.jpg
Device-OPPO-A15
Location


ঘাড় ঘোরাতে না পারলে কোন কাজ করাটা সত্যিই অনেক মুশকিল। নিজের প্রয়োজনীয় কাজগুলো করতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে। আর মোবাইল ফোনেও কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। কয়েকদিন থেকে তেমন কিছুই করতে পারছি না। আসলে হঠাৎ করে এরকম হওয়ার কারণে খুবই কষ্ট ভোগ করতে হচ্ছে। তাই অনলাইন থেকে একটি গলার বেল্ট অর্ডার করেছিলাম।


IMG_20250924_175748.jpg
Device-OPPO-A15
Location


অবশেষে তিনদিন পর সেই কাঙ্খিত জিনিসটি পেয়ে গিয়েছি। আসলে অনেক সময় প্রয়োজনীয় জিনিসগুলো অনলাইন থেকে কিনলে খুবই সহজেই পাওয়া যায়। আর বাহিরে গিয়ে খোঁজাখুঁজি করা মুশকিল। তাই মাঝে মাঝে প্রয়োজনীয় জিনিসগুলো অনলাইন থেকেই কেনার চেষ্টা করি। এই বেল্ট পেয়ে অনেক ভালো লেগেছে। এখন অন্তত একটু হলেও আরাম পাওয়া যাবে।


IMG_20250924_175808.jpg
Device-OPPO-A15
Location


জানিনা এই কষ্ট কতদিন সহ্য করতে হবে। তবে আশা করছি ধীরে ধীরে কমে যাবে। আর আমিও স্বাভাবিকভাবে সব কাজ করতে পারবো এবং এই কষ্ট থেকে মুক্তি পাবো। সত্যি কথা বলতে ঘাড়ের ব্যথা অনেক বেশি কষ্ট দেয়। ঘুমানোর সমস্যা অনেক বেশি হচ্ছে। ঘুম যেমন আসছে না তেমনি ঘুমাতে গেলেও খুবই কষ্ট পেতে হচ্ছে। এটা সত্যিই অনেক মারাত্মক। আশা করছি এবার ভালো লাগবে আর এই বেল্ট ব্যবহার করলে একটু আরাম পাব।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60184.04
ETH 1615.08
USDT 1.00
SBD 0.42