জেনারেল রাইটিং-অবহেলিত নারী||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই যেকোন টপিক নিয়ে লিখতে বসে পরি। আজকে আমি অবহেলিত নারীদের নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে এবং সবার মধ্যে সচেতনতা তৈরি হবে।


অবহেলিত নারী:

people-2565169_1280 (1).jpg

Source


নারী শব্দটির সাথে কেন জানি অবহেলিত শব্দটি অতপ্রতভাবে জড়িয়ে গেছে। আসলে নারীরা বিভিন্ন জায়গায় অবহেলিত হচ্ছে। হয়তো কখনো চোখের সামনে কখনো বা চোখের আড়ালে। নারীরা সব দিক থেকে এগিয়েছে ঠিকই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এখনো অনেকে নারীদেরকে যোগ্য মূল্যায়ন করতে জানে না। এখনো তারা আগের ধ্যান-ধারণা ধরে রেখেছে। এখনো তারা নারীদের কে অসম্মান করে কথা বলতে দ্বিতীয়বার ভেবে দেখে না। সময় বদলে গেছে কিন্তু কিছু কিছু মানুষের মানসিকতা এখনো বদলায়নি। তারা এখনো পুরনো সেই মানুষ গুলোর মতই নারীদের সাথে ব্যবহার করে চলেছে।


কর্মক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এরকম অনেক মানুষ রয়েছে যারা সব সময় নারীদেরকে অবহেলার চোখে দেখে। একজন নারী তার যোগ্যতায় তার কর্মস্থলে পৌঁছেছে। কিন্তু আমাদের সমাজের এমন অনেক পুরুষ আছে যারা তাদের কাজে সব সময় ভুল ধরতে ব্যস্ত থাকে। এমনকি সব সময় ছোট করে কথা বলতে ব্যস্ত থাকে। সেই পুরুষটি ভুলে যায় তার সম যোগ্যতাতেই সেই নারী তার অবস্থান অর্জন করে নিয়েছে। তবুও তাকে অবহেলা করে যাচ্ছে। এটা হয়তো তাদের মানসিকতার সমস্যা। তাদের এই মানসিকতা বদলানো উচিত।


ঘর, সংসার, সমাজ প্রত্যেকটা সেক্টরেই এমন কিছু মানুষ আছে যারা সব সময় নারীদেরকে নিচু চোখে দেখে। সব সময় অপমানের সুরে কথা বলে। এমনকি কটু কথা বলতেই যেন তাদের বেশি আনন্দ। সেসব মানুষগুলোর চোখে নারীরা সবসময় অবহেলিত। হয়তো সবাই একরকমের নয়। তবে কিছু কিছু মানুষ এখনো সমাজে রয়ে গেছে যাদের চোখে নারী মানে অবহেলার পাত্রী। নারী মানে অযোগ্য কিংবা অসম্মানের। তাদের চোখে নারীরা কখনো সম্মান পায় না। তাদের মুখে কখনো নারীর প্রশংসা ভাসমান হয় না।


সংসার জীবনে নারীরা অনেক সময় পদে পদে অপমানিত হয়। তার যোগ্যতা, তার গুন সবকিছুই যেন চাপা পড়ে যায়। কোন একটা সময়ে গিয়ে নারী তার অস্তিত্ব ভুলতে বসে। পরিবাবের কিছু মানুষজন আর কিছু মানুষের মানসিক নির্যাতন তাকে মানসিক রোগী বানিয়ে ফেলে। সংসারের যাঁতাকলে পিষ্ট হয়ে যায়। সে কখন তার অস্তিত্ব হারিয়ে ফেলে বুঝতে পারে না। হয়তো নিজের সত্তা ভুলে যায় সেই নারী। হয়তো তার অস্তিত্বটাই ধীরে ধীরে বিলীন হয়ে যায়। তার পরিচয় হয় শুধুমাত্র একজন গৃহিণী হিসাবে।


যে নারী একটি সংসার সামলাচ্ছে, যে নারী একটি প্রতিষ্ঠান সামলাচ্ছে কিংবা যে নারী একটি পরিবার সামলাচ্ছে সেই নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকটি মানুষের উচিত। নারীরা উৎসাহ পেলে আরো এগিয়ে যাবে। তাদের প্রতি অবহেলা তাদেরকে মানসিকভাবে আঘাত করে। তাদের প্রতি মানসিক নির্যাতন তাদেরকে ভেঙেচুরে শেষ করে দেয়। যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব পজেটিভ হতে হবে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে। তাহলে অবহেলিত নারীরা ঘুরে দাঁড়াতে পারবে এবং নিজের মতো করে বাঁচতে পারবে। সেই সাথে নিজের বিলীন হয়ে যাওয়া অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পারবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66571.33
ETH 1821.97
USDT 1.00
SBD 0.42