লাইফস্টাইল-বিজয়ের উল্লাসে সেজেছে চারপাশ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নিজের ভালোলাগার মুহূর্তগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। কয়েকদিন আগেই আমরা মহান বিজয় দিবস উদযাপন করেছি। আর বিজয় দিবসের আনন্দে পুরো দেশ নতুনভাবে সেজে উঠেছিল। সেই সুন্দর মুহূর্ত গুলোই আপনাদের মাঝে শেয়ার করবো।
বিজয়ের উল্লাসে সেজেছে চারপাশ:
Location
বিজয় দিবস মানে আমাদের সকলের খুবই আনন্দের একটি দিন। আর এই বিশেষ দিনটিকে ঘিরে বিভিন্ন রকমের আয়োজন করা হয়। বিজয় দিবসের বিশেষ দিনটিকে ঘিরে চারপাশের আলোকসজ্জা থেকে শুরু করে ডেকোরেশন সবকিছু দেখতে ভালো লাগে। আমি বিজয় দিবসের আগের দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর সন্ধ্যাবেলায় একটু হাঁটতে বের হয়েছিলাম। তখন হঠাৎ করেই নজরে পড়লো সবকিছুই নতুন ভাবে সাজানো হয়েছে। দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লেগেছিল।
Location
সত্যি কথা বলতে সন্ধ্যাবেলায় একটু হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে হাঁটতে বের হই। হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম তখন চারপাশের সৌন্দর্য দেখে এতটা ভালো লাগছিল যে বলে বোঝানোর মত নয়। প্রত্যেকদিন আমরা হয়তো সাদামাটা ভাবেই চারপাশের দৃশ্যগুলো দেখি। কিন্তু যখন বিশেষ দিন উপলক্ষে চারপাশ সুন্দর করে সাজানো হয় তখন সেই দৃশ্য গুলো দেখতে অনেক ভালো লাগে। আমি তো সুন্দরভাবে যেসব দৃশ্যগুলো দেখছিলাম আর উপভোগ করছিলাম।
Location
বিজয় দিবস মানেই উৎসবমুখর পরিবেশ। আর বিজয়ের আনন্দ আরও বেশি বাড়িয়ে তুলতেই যেন সবার যত আয়োজন। বিজয়ের আনন্দ আরও বেশি বাড়িয়ে তুলতে সবাই যে যার মতো করে সবকিছু সাজিয়েছে। যেহেতু রাতের বেলা ছিল তাই ছবিগুলো ভালোভাবে তোলা সম্ভব হয়নি। তবে বাস্তবে ডেকোরেশন গুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল আরো কিছুটা সময় সেখানে কাটাই। আসলে সন্ধ্যায় হাঁটাহাঁটি করতে যেমন ভালো লেগেছে তেমনি সবকিছু উপভোগ করতে ভালো লেগেছিল।
Location
বিজয়ের আনন্দ যেন আরো বেড়ে গিয়েছিল। বিজয় দিবসের এই বিশেষ দিনটি আমাদের জন্য অনেক বেশি আনন্দের। তাইতো কয়েকদিন আগে থেকেই তারা সবকিছু সাজাতে শুরু করেছিল। বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে পার্ক সবকিছুই নতুন ভাবে সেজে উঠেছিল। বিজয়ের আনন্দে মেতে উঠেছিল পুরো দেশ। আর মেতে উঠেছিল পুরো শহর। বিজয়ের আনন্দ, আলোকসজ্জা সব মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন পুরো শহর নতুন ভাবে সেজে উঠেছে।
Location
বিজয়ের আনন্দ আরো বেশি বাড়িয়ে তুলতেই সবার যত আয়োজন। আর সেই সুন্দর মুহূর্ত গুলো আমিও নিজের মতো করে উপভোগ করেছি। আসলে সন্ধ্যা বেলায় বাহিরে না গেলে হয়তো এই সৌন্দর্য উপভোগ করতেই পারতাম না। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কিংবা আলোকশয্যা সবকিছু মিলে বিজয়ের আনন্দ যেন আরো অনেক গুণ বেড়ে গিয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আমি সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর সময় গুলো উপভোগ করছিলাম।
মাঝে মাঝে লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে ভালো লাগে। আশা করছি আমার আজকের পোস্ট সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
বিজয় দিবসের আগের দিন সন্ধ্যাবেলায় হাঁটাহাটি করতে গিয়ে বেশ ভালোই করেছেন। খুব সুন্দর ভাবে কয়েকটা ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বিজয়ের উল্লাসে আমাদের গ্রামেও অনেক সুন্দর ভাবে সবার মন সাজিয়ে পিকনিক করলো। খুবই ভালো লাগলো আপু আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে।
সত্যিই আপু সন্ধ্যা বেলায় বাহিরে গিয়ে দারুন সময় কাটিয়েছি। আর সুন্দর দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লেগেছে। সবাই তো মনের আনন্দে পিকনিকে মেতে উঠেছে আপু।
https://x.com/Monira93732137/status/1869626019864519164?t=ClUZ1r6dzyyZqf9GuSeu0Q&s=19
বিজয় দিবসের মাহাত্ম্য এতোখানি, তাই বিজয় দিবস জাতীয় উৎসব হিসেবে সবার রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে। আমাদের পারিবারিক উৎসবগুলোর থেকেও যেন এই উৎসবগুলোতে আমাদের আনন্দ অনেক বেশি থাকে। আসলে দেশের উৎসব মানেই সবার উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দ উল্লাস। আর সে কারণেই মনে হয় বিজয় দিবসের এই আলোক উজ্জ্বল দিকগুলো অনেক বেশি ঝলমল করে।
ঠিক বলেছেন আপু বিজয় দিবস মানেই অন্য রকমের উৎসব মুখর পরিবেশ। আর এই উৎসবমুখর পরিবেশে প্রত্যেকটা জায়গা সুন্দর করে সাজানো হয়েছিল।
১৬ই ডিসেম্বর উপলক্ষে সব জায়গায় কমবেশি এভাবে সাজানো হয়। আপনাদের শহরটাও খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। রাতের বেলা এই ধরনের লাইটিংগুলো ভালোই লাগে দেখতে। বেশিরভাগ জায়গায় শুধুমাত্র লাল সবুজ লাইট দিয়ে ডেকোরেশন করা হয় যার কারণে আরো বেশি ভালো লাগে দেখতে। আপনার কাটানো মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
শহরাঞ্চলগুলোতে এই দৃশ্যগুলো বেশি দেখা যায়। রাতের বেলায় লাইটিং গুলো দেখতে সত্যি অনেক ভালো লেগেছিল আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতিবছর এই বিজয়ের দিন টা চারিদিকে আলোকসজ্জায় ভরে যায়। প্রতিটি শহর এভাবে সাজানো হয়ে থাকে। এবার বিজয়ের দিনটা আমার উদযাপন করা হয়নি। তবে ছবিতে দেখেছিলাম আমাদের ক্যাম্পাসটাও এভাবে অনেক সুন্দর লাইটের সাহায্যে সাজানো হয়েছে। দেখতে ভীষণ সুন্দর লাগছিলো।বিজয়ের উল্লাস মানেই অন্যরকম ব্যাপার। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো আপু।
বিজয় দিবস মানে অন্যরকমের আয়োজন। আর বিজয়ের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সব কিছুই সুন্দর করে সাজানো হয়েছিল।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর শহরে আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠে।রাতের বেলায় লাইটিংগুলো দেখতে অনেক ভালোলাগে। খুব সুন্দরভাবে কয়েকটা ফটোগ্রাফি ধারণ করে শেয়ার করেছেন আমাদের মাঝে। খুবই ভালো লাগলো আপু আপনার পোস্টটি পড়ে।
ঠিক বলেছেন আপু বিজয় দিবস উপলক্ষে প্রত্যেকটা শহরে এরকম সুন্দর করে সাজানো হয়েছে। আর লাইটিং গুলো দেখতে অনেক ভালো লেগেছে।
বিজয় দিবস হিসেবে সাজানো রাস্তাঘাট দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু রাতে তুলেছেন বলে সব ছবিগুলি একটু অস্পষ্ট উঠেছে। হয়তো স্পষ্ট করে চোখের সামনে দেখতে পেলে আরো ভালো লাগতো। এমন সুন্দর আলোকসজ্জা দেখতে বড় ভালো লাগে। আর তার মধ্যে বিজয় দিবসের আনন্দ এবং উৎসবের আবহ তো ছিলই। সব মিলিয়ে দারুণ সুন্দর একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করলেন।
বিজয় দিবস উপলক্ষে চারপাশে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। যেহেতু রাত ছিল তাই একটু অন্ধকার অন্ধকার ছিল ভাইয়া। এজন্য অস্পষ্ট হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে পুরো শহরটা অনেক সুন্দর করে সাজানো হয় এবং এই দিনে রিক্সা করে ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে। যদিও এ বছর গ্রামে তাই খুব একটা ঘোরাঘুরি করা হয়নি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো আপু। দেরিতে হলেও বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইলো।