জেনারেল রাইটিং-দুর্ঘটনা যেন এক মৃত্যুর ফাঁদ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। মাঝে মাঝে কিছু বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। বিষয়গুলো সব সময় মনের মাঝে চলে আসে। আর সেই বিষয়গুলোই উপস্থাপন করার চেষ্টা করি। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
দুর্ঘটনা যেন এক মৃত্যুর ফাঁদ:
Source
দুর্ঘটনা যেন দিনে দিনে বেড়েই চলেছে। আর দুর্ঘটনায় আমরা আমাদের আপন মানুষদের হারাচ্ছি। কিংবা কষ্ট পাচ্ছি। দুর্ঘটনা দিনে দিনে যেন মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যখনই কোথাও যাই তখনই হঠাৎ করে শুনতে পাই কিছুক্ষণ আগে দুর্ঘটনা ঘটেছে এবং দু একজন মারা গেছে। রাস্তায় যখন আমরা এসব খবর শুনি তখন খুবই খারাপ লাগে। মনে হয় যেন পুরো রাস্তাটাই আমাদের জন্য এক প্রকারের মৃত্যুর ফাঁদ।
কিছুদিন আগেও আমার বাবা এক্সিডেন্ট করেছেন এবং তিনি এখনো অনেকটা অসুস্থ। আসলে রাস্তাঘাটে চলাচল করাটাও এখন অনেক রিস্কি হয়ে গেছে। রাস্তার মোড় গুলো অনেক বেশি বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। আর বেপরোয়া গাড়ি চালানো তো আছেই। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা গাড়ি চালাতে না জানলেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আবার এমন ভাবে গাড়ি চালায় যে পেছন থেকে গিয়ে ধাক্কা মেরে পথচারীকে ফেলে দেয়। কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটায়। আসলে তাদের প্রোপার ট্রেনিং নেই।
এমন অনেক গাড়িচালক আছে যারা খুব একটা দক্ষ নয়। তাদের কিছু ভুল কিংবা তাদের বেপরোয়া গাড়ি চালানোর জন্য হাজারো পথচারী মৃত্যুর ঝুঁকিতে থাকে। আর এক একটা রাস্তা যেন এক একটা মৃত্যুর ফাঁদে পরিণত হয়। এরকম সচরাচর সব জায়গাতেই হচ্ছে। গাড়ি চালকদের দোষে অনেক পথচারী মৃত্যুবরণ করছে। আবার অনেক পথচারী গাড়ির নিচে চাপা পড়ছে। হয়তো তার তেমন কোন দোষ থাকে না। কিন্তু চালকদের অবহেলায় এরকম দুর্ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে।
চালকরা যদি সব নিয়মকানুন জেনে এরপর গাড়ি চালাত তাহলে হয়তো দুর্ঘটনাগুলোর হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পেত। আবার এমনও অনেক পথচারী আছে তারাও অনেক সময় অসচেতন ভাবে রাস্তা পারাপারের সময় বিপদ ঘটিয়ে ফেলে। আর তাদেরকেও অবশ্যই সচেতন হওয়া উচিত। এখন বর্তমানে রাস্তাটাই যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। আমরা প্রতিনিয়তই ভয়ে থাকি কখন না জানি কি হয়ে যায়।
দুর্ঘটনা কখনোই কাম্য নয়। কারণ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার সারা জীবন সেই ক্ষতি বয়ে বেড়ায়। সারা জীবন ভোগান্তিতে কাটে। আর যারা আপন মানুষগুলোকে হারিয়ে ফেলে তাদের কষ্টের সীমা থাকে না। এই দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়া উচিত। আমাদের নিজেদের যেমন সচেতন হওয়া উচিত তেমনি যারা গাড়ি চালায় তাদেরকেও সচেতন হওয়া উচিত। তাহলেই অন্তত দুর্ঘটনা কিছুটা হলেও কমবে এবং আমরা এই মৃত্যুর ফাঁদের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবো।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1941142216422076764?t=zpE0YHES6HcfSB_rkEDtXA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক প্রুভ:
https://x.com/Monira93732137/status/1940973453940871672?t=Y18q8JD0zgWQxYFUxU3yXA&s=19
https://x.com/Monira93732137/status/1940973839309328449?t=60aTX8qaGo6TUkwAEQ7L9g&s=19
https://x.com/Monira93732137/status/1940974436494332172?t=okKDRV1bgN6_pAKVf_90iQ&s=19
https://x.com/Monira93732137/status/1940974827072114769?t=Pevg_KzyXkylI8hh9_VSTA&s=19