জেনারেল রাইটিং- বিশ্বাস ভেঙে গেলে আর কখনো জোড়া লাগে না||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করবো। আসলে নিজের অনুভূতিগুলোই সব সময় তুলে ধরার চেষ্টা করি। আজকে আমি আমার অনুভূতি থেকে কিছু কথা উপস্থাপন করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।


বিশ্বাস ভেঙে গেলে আর কখনো জোড়া লাগে না:

woman-4786974_1280.jpg

Source


বিশ্বাস শব্দটি খুবই ছোট। কিন্তু বিশ্বাস শব্দটি ছোট হলেও এর গভীরতা কিংবা বিশালতা অনেক বেশি। আসলে এই ছোট্ট শব্দটির মাঝে অনেক বেশি আস্থা কিংবা নির্ভরশীলতা মিশে থাকে। আমরা আমাদের কাছের মানুষদের অনেক বেশি বিশ্বাস করি। তাদের উপর অনেক বেশি ভরসা করি। আসলে আমরা আপন মানুষগুলোকে যেমন ভালোবাসি তেমনি তাদের উপর ভরসা করি।আসলে ভরসার জায়গা গুলো আমরা সবসময় বিশ্বস্ত রাখার চেষ্টা করি। কিন্তু সময় সবকিছু বদলে দেয়।


আমরা যাদেরকে বেশি ভরসা করি কিংবা যাদেরকে বেশি বিশ্বাস করি তারা কোন একটা সময় আমাদের অনেক বেশি কষ্ট দেয়। আসলে তারা হয়তো নিজেরাও বুঝতে পারে না যাদের বিশ্বাস ভেঙেছে। তারা কতটা কষ্ট পেয়েছে। বাস্তবতা হয়তো এরকমই। আসলে কেউ কারো কষ্ট বুঝতে চায় না। কিংবা কেউ কাউকে কষ্ট দিতেও দ্বিধাবোধ করে না। মনে হয় যেন যে যার মত। দিন পার করতে পারলেই বেঁচে যায়। আসলে বাস্তবতাটা বড়ই কঠিন আর বড়ই অদ্ভুত।


বাস্তবতা অনেক সময় অনেক কিছু শেখায়। সময়ের সাথে সাথে বাস্তবতা গুলো বদলে যায়। আমাদের সম্পর্কগুলো ফিকে হয়ে যায় কখনো বা সম্পর্কের মূল্য হারিয়ে যায়। কখনো বিশ্বাসের জায়গা গুলো ঠুনকো হয়ে যায়। কখনো বা বিশ্বাস-অবিশ্বাসের ছায়ায় ডুবে যায়। আসলে বাস্তবতাটা বড্ড বেশি বিচিত্র। আর বাস্তবতার এই সময়টাতে আমরা কোন একটা সময়ে গিয়ে সব কিছু বুঝতে পারি। কিন্তু জীবনের কোন একটা সময় এগিয়ে যখন মূল্যবান সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় কিংবা বিশ্বাস ভাঙার কারণে সম্পর্ক গুলো খারাপ হয়ে যায় সেগুলো আর কখনো ঠিক করা সম্ভব হয়ে ওঠে না।


বিশ্বাস শব্দটা যেমন ছোট তেমনি যদি একবার কারো উপর বিশ্বাসের ছায়া সরে যায় সেই বিশ্বাসের ছায়া আর কখনো ফেরত আনা যায় না। বিশ্বাসের মর্যাদা হয়তো সবাই দিতে জানে না। কিন্তু অবিশ্বাসের কালো ছায়া যখন কোন একটি সম্পর্কের মাঝে কিংবা কোন একটি পরিবারের মাঝে ঢুকে পড়ে তখন সেই পরিবার কিংবা সেই সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায়। ধীরে ধীরে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আর সেই নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক গুলো কখনোই ঠিক হতে পারে না।


বিশ্বাস শব্দটি একবার মন থেকে উঠে গেলে কিংবা বিশ্বাস যদি কখনো ভেঙে যায় তা কখনোই আর জোড়া লাগানো যাবে না। তাই সম্পর্ক গুলোকে ভালো রাখতে কিংবা পারস্পরিক সমঝোতা বজায় রাখতে একে অন্যের মাঝে যেমন বিশ্বাস থাকা জরুরী তেমনি সেই বিশ্বাস টিকিয়ে রাখার দায়িত্ব সবার। যাতে করে আপন মানুষগুলো কষ্ট না পায়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1750084499719.png

 last year 

আসলে বিশ্বাস এমন একটি জিনিস বিশ্বাস ভেঙে গেলে আর কখনো জোড়া লাগে না। একজন মানুষ সব সময় বিশ্বাসের উপর জীবন পরিচালনা করে থাকে। আসলে এই পৃথিবীতে বিশ্বাসের থেকে বড় কিছু আর নেই। বিশ্বাস বড়ই মূল্যবান সম্পদ।

 last year 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া বিশ্বাস ভেঙে গেলে আর জোড়া লাগানো সম্ভব নয়। সারা জীবন চেষ্টা করলেও কিছু সম্ভব হবে না আর।

 last year 

এটা একেবারেই ঠিক বলেছেন আপু। বিশ্বাস শব্দটি ছোট হলেও এর গভীরতা অনেক। সম্পর্ক তৈরি হয় বিশ্বাসের উপর। তাই একবার যদি সেই বিশ্বাস ভেঙ্গে যায় তা আর জোড়া লাগে না। তাই যে কোন সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস বেশ জ্রুরি।

 last year 

সত্যি আপু বিশ্বাস শব্দটি ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। আর যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে কখনোই জোড়া লাগে না।

 last year 

আপু আপনি সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে আপনি ঠিকই বলেছেন বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না।আর আমরা যাকে সব থেকে বেশি বিশ্বাস করি তারাই একদিন বিশ্বাস ভঙ্গ করে।আর একবার কারো প্রতি বিশ্বাস ভেঙ্গে গেলে দ্বিতীয়বার বিশ্বাস করা অসম্ভব হয়ে উঠে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমাদের কাছের মানুষগুলো সব সময় বিশ্বাস ভঙ্গ করে। আর তাদেরকে দ্বিতীয় বার বিশ্বাস করা খুবই কঠিন হয়ে যায় ভাইয়া।

 last year 

একেবারে বাস্তবিক একটি কথা বলেছেন আপনি। আসলে বিশ্বাস এমন একটা জিনিস এটি একবার ভেঙে গেলে আর কখনো জোড়া দেওয়া সম্ভব না৷ এই বিশ্বাস অর্জন করতে যেরকম অনেক বেশি পরিমাণে কষ্ট করতে হয়, তেমনি এই বিশ্বাস ভেঙে যাওয়ার পরে আর কখনো জোড়া দেওয়ার কোন পরিস্থিতি তৈরি হয় না৷ আর যেভাবে আপনি এখানে আজকে আপনার পোস্ট এর মধ্যে সবকিছু খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তা দেখে খুব ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷

 last year 

বিশ্বাস অর্জন করাটা যেমন কঠিন তেমনি একবার বিশ্বাস ভেঙে গেলে সেই বিশ্বাস ফিরিয়ে আনাটাও কঠিন। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61496.66
ETH 1629.36
USDT 1.00
SBD 0.41