গল্প-হয়তো আজও ভালোবাসা ছিল||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। গল্প লিখতে আমার অনেক ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে গল্প লিখার প্লট খুঁজে পাই না। আর হঠাৎ করে যখন মনে কিছু চলে আসে তখনই লিখতে বসে যাই। আজকেও একটি চমৎকার গল্প শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


হয়তো আজও ভালোবাসা ছিল:

people-2565169_1280.jpg

Source


আজ দীর্ঘ সময় পর তুমি আমি মুখোমুখি। মুখে কোন কথা নেই। মনে হয় যেন ভাষা হারিয়ে গেছে। অনিন্দিতা অভ্রকে বড্ড বেশি ভালোবেসেছিলে। মাঝে মাঝে ভালোবাসার মানুষগুলো হারিয়ে যায়। হয়তো পরিস্থিতির কারণে দুটি মানুষ আলাদা হয়ে যেতে বাধ্য হয়। অনিন্দিতা আর অভ্র ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসতো। তাদের ভালোবাসা ছিল একেবারে নিষ্পাপ। কোন চাওয়া পাওয়া ছিল না তাদের ভালোবাসার মাঝে। তবুও তারা ভালোবেসে ছিল।


অনিন্দিতা আর অভ্র বড় হওয়ার সাথে সাথে তাদের ভালোবাসার বিষয়টি প্রকাশ পেতে শুরু করে দুই পরিবারের মাঝে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অনিন্দিতাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। অনিন্দিত এখন দুই সন্তানের জননী। সংসার জীবনে কেটে গেছে প্রায় ৮ টি বছর। অনিন্দিতা আজও অভ্রকে ভুলতে পারেনি। তার প্রিয় মানুষটির কথা মনে করে এখনো সে কাঁদে। হয়তো দু চোখের জল লুকাতে লুকাতে তার ভেতরটা শেষ হয়ে যায়।


অভ্রও বিয়ে করেছে বছর দুয়েক আগে। তার ঘরেও ফুটফুটে এক কন্যা সন্তান হয়েছে। অনেকদিন অভ্র কে দেখে না অনিন্দিতা। তাই পুরনো সেই চিরচেনা ফোন নম্বরে ফোন করে হ্যালো বলতেই ওপাশ থেকে অভ্র বলে উঠল এতদিন পর আমাকে মনে পড়ল? অনিন্দিতার মুখে আর কোন কথা নেই। শুধু বলল একটিবার তোমাকে দেখতে চাই। বহু বছর তোমায় দেখি না। অভ্র আর কথা বাড়ালো না। সেও দেখা করতে রাজি হয়ে গেল।


অনিন্দিতা কিংবা অভ্র কেউ কাউকে ভুলতে পারেনি। মনের মাঝে দুজন দুজনার প্রতি ভালোবাসা থেকে গিয়েছিল। কিন্তু কখনো প্রকাশ করতে পারেনি। অভ্র আর অনিন্দিতা বহু বছর পর একে অপরকে দেখবে। তাই যেন সময় কাটছে না। দেখতে দেখতে সেই কাঙ্খিত দিন চলে আসে। অনিন্দিতা পছন্দের নীল রঙের শাড়িটা পড়েছে। যদিও শাড়িটা তার স্বামীর দেওয়া। কিন্তু কোথাও যেন মনটা সেই অভ্রর কাছেই আটকে ছিল। তার জন্য নীল শাড়ি পড়ে সাজতে ভীষণ ভালো লেগেছিল।


অভ্র অনেক আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল। অনিন্দিতা রিকশা থেকে নেমে যেন আর এগোতে পারছিল না। বহু বছর পর দুজন দুজনের মুখোমুখি। দুজনে একসাথে বসে আছে। মুখোমুখি বসে থেকেও নিশ্চুপ হয়েছে দুটি হৃদয়। মুখে তার কথা নেই। কথা বলার ভাষাও যেন হারিয়ে ফেলেছে তারা। শুধু অনিন্দিতা বলেছিল ভালো আছো তুমি? অভ্র কোন উত্তর দেয়নি। নিঃশব্দে মাথা নিচু করে তাকিয়ে ছিল। অনিন্দিতার আর বুঝতে বাকি নেই অভ্রও তার মত ভালো নেই। এরপর কিছুক্ষণ নীরবতা ভেঙে দুজন দুজনার গন্তব্যে চলে যায়। হয়তো আজও তাদের মনে ভালোবাসা রয়ে গেছে। কিন্তু দুজন আজ ভিন্ন গন্তব্যের মানুষ।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

1755265687073.png

 10 months ago 

বরাবরই ভালো লিখে থাকেন। আজও কিন্তু বেশ ‍সুন্দর করে গল্পটি উপস্থাপন করেছেন। এমন দারুন গল্প পড়তে আমার বেশ ভালো লাগে আপু। বেশ আবেগ ছিল গল্পটিতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59715.35
ETH 1564.61
USDT 1.00
SBD 0.42