রেসিপি-সর্দি জ্বরে উপকারী কালোজিরা রসুনের ভর্তা|

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমাদের বাসায় যদি কেউ জ্বর সর্দিতে আক্রান্ত হয় তাহলে এই খাবারটি মাঝে মাঝেই তৈরি করা হয়। এই সময় আবহাওয়া পরিবর্তন জনিত কারণে ঘরে ঘরে সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়ছে। আর এই সময়টাতে এই মজার খাবারটি খেতে যেমন ভালো লাগে তেমনি ভীষণ উপকারী। তাই আজকে আমি কালোজিরা রসুনের মজার একটি ভর্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


সর্দি জ্বরে উপকারী কালোজিরা রসুনের ভর্তা:

IMG_20250424_184920.jpg
Device-OPPO-A15
IMG_20250420_212111.jpg
Device-OPPO-A15


মজার মজার খাবার খেতে আমরা সবাই পছন্দ করি। কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমনি বিভিন্ন রোগের ঔষধ হিসেবে কাজ করে। কথায় আছে কালোজিরা এবং রসুন সর্ব রোগের মহা ঔষধ। বিশেষ করে সর্দি জ্বরে কালোজিরা এবং রসুন খাওয়া অনেক বেশি উপকারী। যখন সর্দি একদমই ভালো হতে চায় না তখন খাবার খাওয়ার প্রতি আগ্রহ অনেক কমে যায়। আর এই সময় যদি কালোজিরা রসুনের মজার কোন ভর্তা দিয়ে খাবার খাওয়া হয় তাহলে খাবারের টেস্ট যেমন ভালো লাগবে তেমনি সর্দিতে ভীষণ উপকার হবে। আর এই মজার ভর্তাটি খুব সহজেই তৈরি করা যায়। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই ভর্তা তৈরি করেছি ও কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
কালোজিরা৫০ গ্রাম
রসুন৩ টি
শুকনা মরিচপরিমান মত
পেঁয়াজ৪ টি
লবণপরিমাণমতো
সরিষার তেল৩ চামচ

IMG_20250420_211718.jpg

IMG20250420201646.jpg


রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20250420201424.jpg

IMG20250420201435.jpg


এই ভর্তা তৈরি করার জন্য প্রথমে একটি শুকনো কড়াই নিয়েছি। এরপর কালোজিরা গুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20250420201517.jpg

IMG20250420202254.jpg


খুব সাবধানতার সাথে কালোজিরা গুলো হালকা ভাবে ভেজে নিয়েছি। এরপর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি।


ধাপ-৩

IMG20250420201730.jpg

IMG20250420202137.jpg


এবার এই ভর্তার অন্যতম উপকরণ রসুন এবং শুকনো মরিচ সুন্দর করে প্রস্তুত করে নিয়েছি। এরপর পেঁয়াজ কেটে নিয়েছি।


ধাপ-৪

IMG20250420202207.jpg

IMG20250420202357.jpg


সবকিছু প্রস্তুত হয়ে গেলে এবার শুকনো মরিচ এবং পেঁয়াজ করার মধ্যে দিয়েছি।


ধাপ-৫

IMG20250420202407.jpg

IMG20250420202425.jpg


এরপর সুন্দর করে রসুনগুলো দিয়েছি আর সবকিছু ভেজে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20250420202506.jpg

IMG20250420202733.jpg


কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে সুন্দর করে সবকিছু ভেজে নিয়েছি আর ভর্তা তৈরি করার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৭

IMG20250420202810.jpg

IMG20250420202845.jpg


কিছুক্ষণ পর যখন সবকিছু প্রস্তুত হয়েছে তখন বেটে নেওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি।


ধাপ-৮

IMG20250420202918.jpg

IMG20250420203024.jpg


লবণ দিয়ে সুন্দর করে কালোজিরা গুলো ভালোভাবে পেস্ট করে নেওয়ার চেষ্টা করেছি। এরপর অন্যান্য উপকরণগুলো দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20250420203045.jpg

IMG20250420203139.jpg


এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে সুন্দর করে বেটে নিয়েছি।


শেষ ধাপ

IMG20250420205639.jpg


এবার সুন্দর করে সরিষার তেল দিয়ে মিক্স করে নিয়েছি আর মজার এই ভর্তা তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20250420_211554.jpg
Device-OPPO-A15


কালোজিরা রসুনের ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন জ্বর সর্দিতে আক্রান্ত হই তখন এই খাবারটি খেতে বেশি ভালো লাগে। এছাড়া কালোজিরা এবং রসুন জ্বর সর্দিতে ভীষণ উপকারী। আর এই খাবারটি খেলে সর্দি অনেকটাই কমে যায় আর অনেকটা ভালো লাগে। জানিনা আপনাদের বাসাতেও এরকম খাবার তৈরি করা হয় কিনা। তবে যারা সর্দিতে আক্রান্ত হয়েছেন তারা এভাবে একদিন এই খাবারটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

কালোজিরা ভর্তা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের বাসায় ও মাঝেমধ্যে এভাবে কালোজিরার ভর্তা করা হয়। তবে বেশ কয়েকদিন খাওয়া হচ্ছে না। পরিবেশনটা দেখে লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কালোজিরা ভর্তা সত্যি অনেক উপকারী। আর সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করেছি আপু।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

কালোজিরা হলো মহাঔষধ। সব রোগ সারাতে কালো জিরা বেশ কার্যকর। আর এভাবে কালো জিরার ভর্তা গরম ভাতের সাথে খেতে বেশ লাগে। আমি প্রায়ই বানাই। আমার আবার ভাত, ডালের সাথে কালোজিরা ভর্তা খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

গরম ভাতের সাথে এই ভর্তা খেতে সত্যি অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝেই তৈরি করা হয়। আপনিও এভাবে মাঝে মাঝে তৈরি করেন জেনে ভালো লাগলো।

 last year 

IMG_20250424_200016.jpg

IMG_20250424_200029.jpg

IMG_20250424_200041.jpg

 last year 

কালোজিরা এবং রসুন আমাদের শরীরের অনেক ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করে। পেয়াজও কিন্তু আমাদের শরীরের অনেক উপকার করে থাকে। আপনি আজকে যে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটি একটি ঔষধি রেসিপি ও বলা যায়। বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার জন্য এইভাবে কালোজিরা রসুনের ভর্তা খাওয়া হয়। তবে কালোজিরা অনেক বেশি ঝাঁজ হওয়ায় খেতে একটু সমস্যা হয়।

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া কালোজিরা এবং শোন শরীরের জন্য ভীষণ উপকারী। আর অনেক রোগের মহা ঔষধ হিসেবে কাজে লাগে।

 last year 

কালোজিরা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। কালোজিরা এবং রসুন ভর্তার চমৎকার রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। সর্দি জ্বরে এরকম রেসিপি খুবই দরকার। ভালো লাগলে চমৎকার একটি রেসিপি দেখি। পরিবেশনটা চমৎকার হয়েছে আপু। ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

কালোজিরা এবং রসুনের চমৎকার একটি ভর্তা তৈরি করে উপস্থাপন করেছি। পরিবেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কালোজিরা আমাদের জন্য অনেক উপকারী। এটা খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর আপনার ভর্তা দেখে লোভ সামলানো মুশকিল। ধম

 last year 

কালোজিরা খুবই উপকারী। কালোজিরা খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সুন্দর করে মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

কালোজিরা আর রসুনের ভর্তার কথা আগে শুনেছি, অনেকের পাতায় দেখেছি কিন্তু কখনো আমি করে খাইনি। শুধু তাই নয় আমি এটাও বুঝতে পারিনি যে এই ভর্তাটা আসলেই খেতে কেমন হবে। আপনার রান্না দেখে বেশ ভালো লাগলো। বাড়িতে অনেক কালো জিরে রয়েছে কোন একদিন বানিয়ে অবশ্যই খাব।

 last year 

এই ধরনের ভর্তা খেতে সবাই পছন্দ করে। আপনিও চাইলে এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47