পর্যাপ্ত পানি পান করুন||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখতে অনেক ভালো লাগে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লিখার চেষ্টা করি এবং সবার মাঝে সচেতনতা তৈরি করার চেষ্টা করি। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখব। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


পর্যাপ্ত পানি পান করুন:

water-3853492_1280.jpg

Source


ছোটবেলা থেকেই আমরা একটি কথা শুনে আসছি পানির অপর নাম হলো জীবন। আসলে এই কথাটির প্রকৃত অর্থ হয়তো আমরা সেভাবে বুঝতে পারি না। কিন্তু যদি আমরা কথাটির অর্থ গভীরভাবে বোঝার চেষ্টা করি তাহলেই হয়তো প্রকৃত অর্থটি বুঝতে পারবো। পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। একটি মানুষ দৈনন্দিন বিভিন্ন রকমের কাজের সাথে যুক্ত থাকে। আর একটি মানুষের সুস্থ থাকার জন্য বিভিন্ন রকমের খাওয়া-দাওয়ার পাশাপাশি পানি পান করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিক নিয়মে পর্যাপ্ত পানি পান না করি তাহলে কোন এক সময় গিয়ে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়ে যাই।


পানির অপর নাম যেমন জীবন তেমনি পানি আমাদের দেহের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমরা পর্যাপ্ত পানি পান করি না। আবার অনেক সময় দেখা যায় পর্যাপ্ত পানি পান না করার কারণে আমাদের শরীরে নানান রকমের জটিল রোগ বাসা বাঁধে। আর আমরা নানান রকমের জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করি। পানি আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে। পানির ঘাটতি হলে শরীর অসুস্থ হয়ে পড়ে। আর সেই সাথে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অকেজ হয়ে পড়ে। আর শরীরে নানান রকমের সমস্যা বাসা বাঁধে।


একটি মানুষকে সুস্থ থাকতে হলে এবং ভালো থাকতে হলে নির্দিষ্ট পরিমাণ পানি পান করা উচিত। মেডিকেলের ভাষায় বলতে গেলে দৈনন্দিন আমরা যদি পর্যাপ্ত পানি পান না করি তাহলে কোন এক সময় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিবে। এমনকি শরীরের বিভিন্ন অংশে নানা রকমের জটিলতার দেখা দিবে। আর সেই জটিলতা কাটিয়া উড়তে গেলে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে। আর অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে।


প্রত্যেকটা মানুষের উচিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। নিজের সুস্থতার জন্য হলেও নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলা উচিত এবং নির্দিষ্ট পরিমাণ পানি পান করা উচিত। সুস্থ থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আসলে সুস্থ থাকার মূল্যটা বুঝতে পারি। আমরা যদি আগে থেকে সচেতন হই এবং নিজের শরীরের প্রতি যত্নশীল হই তাহলে হয়তো এরকম সমস্যা কখনোই দেখা দিবে না। তাই এখন থেকে সবাইকে সচেতন হতে হবে এবং নিজের শরীরের প্রতি যত্নশীল হতে হবে।


সবশেষে একটি কথাই বলবো সুস্থ থাকার জন্য এবং ভালো থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করার গুরুত্ব অপরিসীম। আমাদের সুস্থ থাকার অন্যতম উপাদান হলো পানি। আর নির্দিষ্ট পরিমাণে পানি পান করা শরীরের জন্য ভীষণভাবে উপকারী। সুস্থ থাকতে হলে সেই নিয়ম কানুন মেনে চলতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তাহলেই আমরা ভালো থাকতে পারবো এবং সুস্থ থাকতে পারবো।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

আসলে আমাদের শরীরের সবথেকে বেশি জলের প্রয়োজন। আর আমরা যদি প্রতিনিয়ত শরীরের চাহিদা অনুযায়ী জল পান না করি তাহলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাসা বাঁধতে পারে। আজ আপনি দারুন দারুন কতগুলো উপকারী কথা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

Screenshot_2025-01-27-19-27-48-82_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-01-27-19-24-09-00.jpg

Screenshot_2025-01-27-19-25-03-41.jpg

Screenshot_2025-01-27-19-20-25-10_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 last year 

পানের অপর নাম জীবন। আমি জীবন রক্ষা করতে পারে আবার জীবন নিতেও পারে। পানির অভাবে আমাদের বিভিন্ন রোগ দেখা দেয়। অনেক সময় ইউরিন ইনফেকশন হয়। কিডনির প্রবলেম হয়। ডিহাইড্রেশন হয়। আমাদের সুস্থ থাকতে হলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।

 last year 

আমরা যত বেশি বেশি পানি পান করবো তত বেশি সুস্থ থাকার সুযোগ তৈরি করে নিতে পারব। আমাদের প্রত্যেকদিন প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন। অতিরিক্ত পানি পান করলে আমাদের কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ থাকবে। সুন্দর এই টপিকস নিয়ে আলোচনা করেছেন দেখে খুশি হলাম।

 last year 

আমি কেন জানি বেশি পানি পান করি না,আর শীতকালে তো আরো তেমন একটা পানি পান করা হয় না। আসলে আমাদের প্রত্যেকের উচিত প্রচুর পরিমাণে পানি পান করা। পানি পান করলে আমাদের শরীর সুস্থ থাকে আর কিডনি সব অনেক কিছুই সুস্থ থাকবে। আপনি অনেক উপকারী একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

প্রত্যেকটি মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। শরীরের প্রতি যত্ন নিতে হলে প্রতিদিন সঠিক পরিমাণ জল পান অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। আপনি সেই বিষয়ে আলোকপাত করে দারুন সুন্দর একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করলেন। এই ধরনের পোস্ট প্রত্যেক মানুষের পড়া উচিত যাতে শরীরের প্রতি যত্ন নেওয়ার প্রত্যেকটি পদক্ষেপ ঠিকমতো পালন করতে পারে।

 last year 

খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। সব সময় আমাদের পানি পান করা প্রয়োজন। যত বেশি বেশি পানি পান করা যাবে তত বেশি নিজেকে ভালো রাখা যাবে। তাই আমি সব সময় নিজের কাছে পানির বোতল আর পানি রেখে দেই। এই অবস্থা আমাদের সবাইকে গড়ে তুলতে হবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আজকে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। পানি আমাদের শরীরের জন্য অপরিহার্য, আর সঠিক পরিমাণে পানি পান না করলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। সুস্থ থাকার জন্য পানি পান করার গুরুত্ব সত্যিই অপরিসীম, আর আমরা যদি সচেতন হই তাহলে এই সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।

 last year 

সত্যিই ,পানির অপর নাম জীবন। বিশুদ্ধ পানি পান করা সম্পর্কে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদেরকে প্রতিদিন অবশ্যই পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করতে হবে যাতে আমরা পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এতে কোন সন্দেহ নেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60803.79
ETH 1617.36
USDT 1.00
SBD 0.42