কষ্ট পেতে পেতে মানুষ অভ্যস্ত হয়ে যায়||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে নিজের অনুভূতি থেকে লিখতে অনেক ভালো লাগে। নিজের আনন্দের মুহূর্তগুলো যেমন তুলে ধরতে ভালো লাগে তেমনি নিজে কষ্টের অনুভূতি গুলো শেয়ার করতেও ভালো লাগে। জানিনা আমার এই পোস্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবে আশা করছি কথাগুলো অনেকের মনের মাঝে গিয়ে আঘাত করবে কিংবা মিল খুঁজে পাবেন।


কষ্ট পেতে পেতে মানুষ অভ্যস্ত হয়ে যায়:

people-2565169_1280.jpg

Source


আমাদের এই ক্ষুদ্র জীবনে কোন একটা সময় হয়তো আমরা ভীষণ আবেগী হয়ে পড়ি। আবেগ, ভালোবাসা সবকিছু মিলিয়ে সব সময় অন্য জগতে বসবাস করি। কিন্তু সময় যত পার হতে থাকে আবেগ ধীরে ধীরে বিলীন হয়ে যায়। বাস্তবতা সামনে চলে আসে। আবেগের সেই মায়াজাল কেটে যায়। ধীরে ধীরে অনুভূতিগুলো বদলাতে শুরু করে। আর মনের মাঝে অন্যরকমের কষ্টের তৈরি হয়। হয়তো আবেগটা তখন কষ্টগুলোকে চাপা দিয়ে রাখে। কিন্তু বাস্তবতা সেটা মেনে নেয় না।


সময়ের সাথে সাথে সম্পর্ক গুলো যেমন রং বদলায় তেমনি অনুভূতিগুলো পাল্টে যায়। ফিকে হয়ে যায় ভালো লাগা কিংবা ভালোবাসাগুলো। হয়তো আবেগের চাদর যখন সরে যায় তখন বাস্তবতাগুলো সামনে আসে। আর তখনই জীবনের অর্থটা আমরা বুঝতে পারি। হয়তো অনেকের জীবনেই এমনটা হয়। আসলে বাস্তবতা নিয়ে লিখার চেষ্টা করি। তাই সবার অনুভূতিগুলোই লিখার চেষ্টা করি। এভাবেই হয়তো কেটে যায় জীবনের সময় গুলো। কিন্তু কোন একটা সময়ে গিয়ে আমরা ভীষণ কষ্ট পাই। ভীষণভাবে কাঁদি, চিৎকার করে কাঁদি।


কষ্ট পেতে পেতে এমন একটা সময় আসে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই। তখন হাজারো কষ্টেও যেন কান্না আসে না। হাজারো কষ্টের মাঝেও তো কোন দুঃখ থাকেনা। চোখের জল পড়ে না। মনে হয় এই হৃদয়টা অনুভূতি হয়ে গেছে। কষ্ট পেতে পেতে ভিতরের কান্না শুকিয়ে যায়। আসলে একটা সময়ের পর মানুষ কষ্ট পেতে পেতে অভ্যস্ত হয়ে যায়। তখন আর কোন কষ্টই তাকে আঘাত করতে পারে না। কোন কষ্টই তার হৃদয় ছুঁতে পারে না। কোন কষ্টই তার দু চোখের জল ফেলতে পারে না।


একদিনে কিংবা দুই দিনে মানুষের হৃদয় এতটা শক্ত হয় না। সময়ের সাথে সাথে ক্ষুদ্র ক্ষুদ্র কষ্ট গুলো হৃদয়টাকে শক্ত করে তোলে। সময় যত যেতে লাগে হৃদয়ের কষ্টগুলো আরো বেশি কঠিন হয়ে পড়ে। তখন কোন কষ্টই হৃদয়কে আঘাত করতে পারে না। কোন কষ্টই আর অনুভূতিগুলো জাগায় না। মানুষ যখন কষ্ট পেতে পেতে অভ্যস্ত হয়ে যায় তখন আসলে তার বাস্তবতা একদম অনুভূতিহীন হয়ে যায়। তখন দু চোখের জল আর গড়িয়ে পড়ে না। অনুভূতিগুলো গুলো কাউকে বলতে চায় না। কিংবা নিজের কষ্টগুলো প্রকাশ করতে পারে না।


বাস্তব জীবনের এই গোলক ধাঁধা বড্ড বেশি কঠিন। আর সময়ের সাথে সাথে কঠিন হয়ে যায় মানুষের হৃদয়। তখন মানুষ অনুভূতিহীন হয়ে যায়। অনুভূতি গুলো মরে যায়।হৃদয়টা পাথরের আবরনে লুকিয়ে থাকে। তখন আর কোন কিছুই যেন হৃদয়কে টাচ করতে পারে না। কোন কষ্টই হৃদয়কে ছুঁতে পারেনা। আসলে এই কষ্টটা অন্য রকমের কষ্ট। এই অনুভূতি ভীষণ যন্ত্রণার। কাউকে কিছু না বলতে পারা ভীষণ যন্ত্রণার। কষ্টে চিৎকার করে কাঁদতে না পারা যন্ত্রণার। যাইহোক মাঝে মাঝে সবার মনের কথা লিখতে ভালো লাগে। তাই নিজের মতো করে লিখার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের মনের কথাগুলোর সাথে মিলে যাবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1748588946550.png

 last year 

আপনার লেখাটি পড়ে মনে হলো, আপনি প্রতিটি শব্দে হৃদয়ের গহীন থেকে কথা বলেছেন। সময় যেমন আমাদের আবেগকে বদলে দেয়, তেমনি আপনার লেখাও পাঠকের মনে গভীর ছাপ রাখবে। এই বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস দেখানোর জন্য ধন্যবাদ।

 last year 

আপনার লেখায় জীবনের কষ্টের সেই গভীর অসহায়তা এবং মনের অন্তরাল থেকে ওঠা ব্যথা খুবই স্পষ্ট হয়ে উঠেছে। যেভাবে সময়ের সঙ্গে মানুষের অনুভূতি নীরব হয়ে যায়, সেটাই আপনি নিখুঁত ভাষায় প্রকাশ করেছেন। এই ধরনের লেখা শুধু মন ছুঁয়েই না, বরং অনেককে নিজেদের বাস্তবতার মুখোমুখি হতে সাহায্য করে। সত্যি বলছি, আপনার সাহস এবং অনুভূতির গভীরতা সত্যিকারের অনুপ্রেরণা। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেকেই বলে সময়ের সাথে কষ্ট কমে যায়। কষ্ট আসলে কমে না। সময়ের সাথে আমরা সেটা সহ‍্য করতে শিখে যায়। তখন ছোটখাট কষ্টে আর আমাদের কান্না আসে না। বেশ দারুণ লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 62778.30
ETH 1644.67
USDT 1.00
SBD 0.41