আর্ট-ঘাস ফুলের চিত্র আর্ট||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আর্ট করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে আর্ট করতে গিয়েও যেন এলোমেলো হয়ে যায়। আসলে যখন কোন কিছুতে মনোযোগ না থাকে তখন কোন কিছুই আর করা হয়ে ওঠে না। কয়েকদিন আগে সুন্দর একটি ঘাসফুলের আর্ট করার চেষ্টা করেছিলাম। জানিনা কতটুকু করতে পেরেছি। আশা করছি সবার ভালো লাগবে।


ঘাস ফুলের চিত্র আর্ট:

IMG_20250813_145026.jpg
Device-OPPO-A15


ঘাসফুলের অপরূপ সৌন্দর্য যত দেখি ততই ভালো লাগে। বৃষ্টি ভেজা দিনে গাছপালা যেমন সতেজ হয় তেমনি ঘাসফুল গুলো দেখতে আরো বেশি ভালো লাগে। ঘাসফুলের অপরূপ সৌন্দর্য তখনই পূর্ণতা পায় যখন ফুলে ফুলে গাছ ভরে ওঠে। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা সুন্দর ফুলগুলোর সৌন্দর্য দেখতেও ভালো লাগে। তাই আমি এই সুন্দর চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। তবে চেষ্টা করেছি ঘাসফুলের সৌন্দর্য তুলে ধরার। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই আর্ট করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. রং।
৩. তুলি।

IMG20250812130024.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20250812130216.jpg
Device-OPPO-A15
IMG_20250813_145536.jpg
Device-OPPO-A15


এই সুন্দর আর্ট করার জন্য প্রথমে আকাশের অংশে হালকা আকাশী কালার ব্যবহার করেছি।


ধাপ-২

IMG_20250813_145546.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে হালকা কমলা কালার ব্যবহার করেছি। আর হলুদ কালার ব্যবহারের চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG_20250813_145554.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে সুন্দর করে সম্পূর্ণ অংশে রং এর ব্যবহার করেছি।


ধাপ-৪

IMG_20250813_145602.jpg
Device-OPPO-A15


এবার কিছু ঘাসফুল আর্ট করার জন্য প্রথমে ঘাসগুলো আর্ট করে নিয়েছি।


ধাপ-৫

IMG_20250813_145611.jpg
Device-OPPO-A15


এবার ঘাসগুলো সুন্দর করার জন্য সবুজ অংশের উপরে হালকাভাবে হলুদ রঙের ব্যবহার করেছি।


ধাপ-৬

IMG_20250813_145317.jpg
Device-OPPO-A15
IMG_20250813_143140.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে ছোট ছোট ফুল আর্ট করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে।


উপস্থাপনা:

IMG_20250813_145124.jpg
Device-OPPO-A15


ঘাসফুলের অপরূপ সৌন্দর্য রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ঘাসফুল দেখতে অনেক বেশি ভালো লাগে। আর সুন্দর এই ঘাসফুলের আর্ট করতে আবার খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে ফুলের চিত্র আর্ট করতে আমার অনেক ভালো লাগে। তবে যখন রং তুলি দিয়ে কোন কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করি তখন অনেক বেশি ভালো লাগে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 10 months ago 

ঘাসফুলের চমৎকার একটি চিত্রাংকন আপনি তৈরি করেছেন। ঘাসফুল আমার ভীষণ ভালো লাগে আপনি বেশ সুন্দর করে এই ঘাস ফুলের চিত্র অঙ্কন করেছেন। সুন্দরভাবে রঙের ব্যবহার করেছেন যার ফলে দেখতে চমৎকার হয়েছে। ধন্যবাদ।

 10 months ago 

1755047329869.png

 10 months ago 

এটা ঠিক মনোযোগ না থাকলে আর্ট ভালো হয়না। মাঝেমধ্যে আমাদের ও এ রকম
আর্ট করতে যাব তখন সব এলোমেলো হয়ে যায়। ঘাস ফুলের চমৎকার আর্ট করেছেন আপনি। দেখে আমার কাছে বেশ ভালই লেগেছে। কালার কম্বিনেশনের খুব সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

যে কোন কাজ এর ক্ষেত্রে মনোযোগ একটা বড় বিষয়। মনোযোগের অভাবে জানা কাজও অসুন্দর হয়ে যেতে পারে। তবে আপনার আর্টটি দেখতে ভালোই লাগছে। কালার কম্বিনেশনটা বেশ সুন্দর হয়েছে।

 10 months ago 

রং তুলির সাহায্যে অসাধারণ একটা পেইন্টিং করেছেন আপু। আমার কাছে আপনার করা এই পেইন্টিংটা দেখতে অসাধারণ লেগেছে। কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এরকম পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে করতে এবং দেখতে। এভাবে চেষ্টা করলে পরবর্তীতে আরো ভালো পেইন্টিং করতে পারবেন আপনি।

 10 months ago 

আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন দেখছি। এরকম পেইন্টিং গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর পেইনটিং করতে পারছেন। আপনার আজকের করা এই পেইন্টিংটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো পেইন্টিং টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।

 10 months ago 

আর্ট হচ্ছে একটি নিখুঁত শিল্প যেখানে মনোযোগ থাকা অত্যাবশ্যকীয়। তবে আপনার আর্ট দেখে মনে হচ্ছে আপনি আর্ট এর বিষয়ে বেশ দক্ষ। দৃষ্টিনন্দন একটি ঘাসফুলের আর্ট তৈরি করেছেন আপু। যা দেখে পুলকের আবেশে বিমোহিত হয়ে গেলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59255.87
ETH 1557.10
USDT 1.00
SBD 0.42