লাইফস্টাইল-শীতের সন্ধ্যায় পিঠা তৈরির কিছু মুহূর্ত||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। নিজের ভালোলাগার মুহূর্তগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি সন্ধ্যায় পিঠা তৈরির কিছু মুহূর্ত আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


শীতের সন্ধ্যায় পিঠা তৈরির কিছু মুহূর্ত:

IMG_20250116_150657.jpg
Device-OPPO-A15
Location


শীতের সময় মজার মজার পিঠা খেতে অনেক ভালো লাগে। কয়েকদিন থেকে ভাবছিলাম একটু ঝাল ঝাল পিঠা তৈরি করবো। তাই হঠাৎ করেই মনে হলো চাপটি পিঠা তৈরি করি। এই পিঠা অবশ্য আমাদের বাসায় ঝাল পিঠা নামে পরিচিত। এর অন্য কারো নাম থাকতে পারে। আমার সঠিক জানা নেই। তবে এই পিঠা তৈরি করে সবাই মিলে একসাথে খেতে দারুন লেগেছিল। আসলে সবার সাথে সুন্দর মুহূর্তগুলো কাটাতে অনেক ভালো লাগে।


IMG20250115180715.jpg
Device-OPPO-A15
Location


যখন সন্ধ্যা বেলা সবাই বলছিল কি খাওয়া যায় তখন হঠাৎ করেই আমি বলে ফেললাম ঝাল ঝাল পিঠা তৈরি করলে মন্দ হবে না। তাই পিঠা তৈরি করার সব উপকরণগুলো প্রস্তুত করে ফেললাম। যেহেতু অল্প উপকরণ দিয়ে পিঠাগুলো তৈরি করা যায় তাই খুব দ্রুতই প্রয়োজনীয় উপকরণগুলো প্রস্তুত করে নিয়েছিলাম। আসলে হাতের কাছে থাকা সব উপকরণগুলো ব্যবহার করে পিঠা তৈরি করার চেষ্টা করেছিলাম।


IMG20250115180931.jpg
Device-OPPO-A15
Location


সন্ধ্যাবেলায় সবার সাথে পিঠা খেতে যেমন ভালো লাগে তেমনি গল্প করতে আরও বেশি ভালো লাগে। পিঠা তৈরি করছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। আসলে এই মুহূর্তগুলো সব সময় স্মরণীয় হয়ে থাকবে। গরম গরম পিঠা ভাজা হচ্ছিল আর সবাইকে দেওয়ার চেষ্টা করছিলাম। তবে এই পিঠা খুব সহজে তৈরি করা যায় বলে যে কেউ তৈরি করতে পারে। আমি অবশ্য খুব ভালো পিঠা তৈরি করতে পারি না। কিন্তু এই পিঠা মাঝে মাঝেই তৈরি করা হয়।


IMG20250115180724.jpg
Device-OPPO-A15
Location


গরম গরম পিঠা তৈরি করা হয়ে গেলে কয়েকটি পিঠা একসাথে করে নিয়েছিলাম। যাতে করে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা যায়। আসলে সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবনে খুব কম আসে। তাই আমি পিঠা খাওয়ার মুহূর্তটা আরো বেশি স্মরণীয় করে রাখার জন্যই ছোট্ট একটি আয়োজন করেছিলাম। গরম গরম পিঠা আর সাথে গরম গরম চা একেবারে জমে গিয়েছিল।


IMG20250115181739.jpg
Device-OPPO-A15
Location


সন্ধ্যা বেলার সুন্দর মুহূর্তটা আরো বেশি রঙিন করে তুলতেই আমার এই ছোট্ট আয়োজন ছিল। সবাই মিলে একসাথে পিঠা খেতে আর গল্প করতে সত্যি অনেক ভালো লেগেছে। সন্ধ্যা বেলার মুহূর্তটা আরো বেশি রাঙিয়ে তোলার জন্যই আমি এই মজার পিঠা তৈরি করেছিলাম। আসলে পিঠা তৈরি করার পর একা একা খেতে একদম ভালো লাগে না। আর সবাই মিলে যখন একসাথে গল্প করতে করতে পিঠা খাওয়া হয় তখন অন্য রকমের ভালো লাগা কাজ করে। সময়টা দারুন কাটিয়েছি আর সেই সুন্দর মুহূর্তগুলোই শেয়ার করলাম।


আশা করছি আমার এই লাইফস্টাইল পোস্ট আপনাদের সবার কাছে ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

IMG_20250116_154823.jpg
IMG_20250116_154853.jpg

IMG_20250116_154903.jpg

IMG_20250116_154838.jpg

 last year 

পিঠার সাথে চা কখনো খাইনি তবে আপনার তৈরি করা পিঠা গুলো বেশ ভালো লাগলো দেখে। আপনি এটাকে চাপটি পিঠা বলেছেন তবে আমাদের এলাকাতে এটার আলাদা নাম আছে। আমাদের এলাকাতে এভাবে বিভিন্ন সবজি দিয়ে বিকেলের নাস্তা তৈরি করা হয়। এটাকে সবজি রুটি বলি। বেশ ভালো লাগলো আপু আপনার বিকেলবেলা গরম চায়ের সাথে এভাবে পিঠা খাওয়ার অনুভূতি জানতে পেরে।

 last year 

এই পিঠাগুলোর সাথে চা খেতে অনেক ভালো লাগে। আমার তো বেশ ভালো লেগেছিল। একদিন খেয়ে দেখবেন আপু। আশা করছি ভালো লাগবে।

 last year 

শীতের দিনে পিঠে পুলি যাই তৈরি করি না কেন সবাই মিলে খেলে একসাথে বড় ভালো লাগে । আপনি একদম ঠিক কথা বলেছেন আপনি। চাপটি পিঠা খেতে তো খুবই দুর্দান্ত হয়। সন্ধে বেলায় সকলে মিলে গরম গরম চায়ের সাথে চাপটি পিঠা আর জমজমাট আড্ডা। কী দারুণ ।

 last year 

একদম ঠিক বলেছেন আপু পিঠা তৈরি করে সবাই মিলে খাওয়ার আনন্দটা অন্যরকমের। আর সন্ধ্যাবেলায় গল্প করতে করতে পিঠা খাওয়ার মজাই আলাদা।

 last year 

আমরাও এই ধরনের পিঠাগুলোকে ঝাল পিঠা বলেই চিনি। তবে ঝাল পিঠে এভাবে খাওয়া হয়নি। দারুন ছিল আপনার আজকের রেসিপি পোষ্ট। এটা খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। সন্ধ্যায় এরকম পিঠা খেতে দারুন লাগবে। ধন্যবাদ আপু পোস্টটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। এই পিঠা রেসিপি টা দেখতে চাই।

 last year 

আমাদের বাসাতেও সবাই এই পিঠাকে ঝাল পিঠাই বলে। খেতে অনেক ভালো লাগে। আর সবাই মিলে খেতে বেশি ভালো লাগে।

 last year 

শীতের দিনে পিঠা খাওয়ার মজাই আলাদা। আর সবাই মিলে পিঠা বানাতে যেমন ভালো লাগে তেমনই খেতেও বেশ ভালো লাগে। আর এই ঝাল ঝাল চাপড়ি পিঠা বেশ ভালো লাগে খেতে চায়ের সাথে বা ভর্তা দিয়ে। আমিও বানাই তবে ডালা ও চাল দিয়ে। শীতের দিনে সকলে মিলে পিঠা খাওয়ার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

একদম ঠিক বলেছেন আপু সবাই মিলে পিঠা খেতে অনেক ভালো লাগে। আর পিঠা তৈরি করতে ভালো লাগে। এই পিঠাগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।

 last year 

ওয়াও আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার পিঠা তৈরির মুহূর্ত শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে শীতকাল আসলেই যেন মিঠা খাওয়ার ধুম পড়ে যায়।এই পিঠা আমি কখনো খাইনি, তবে আপনার তৈরি করা পিঠা দেখে খেতে ইচ্ছে করছে।

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া শীতকালে পিঠা খেতে অনেক ভালো লাগে। আর বানানের ক্ষেত্রে সতর্ক হবেন ভাইয়া।

 last year 

শীতের সন্ধ্যায় পিঠা তৈরির কিছু মুহূর্ত আপনি নিয়ে এসেছেন আমাদের মাঝে। আমি কিন্তু শীতের সন্ধ্যায় নয় শীতের সকালে বেশ পিঠা তৈরি করলাম এবার। একের পর এক আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হব আমার তৈরি করা পিঠাগুলো। যাইহোক অনেকটা ভালো লাগলো আপনার এই অনুভূতি পড়ে।

 last year 

শীতের সন্ধ্যায় পিঠা তৈরি করতে কিংবা সবার সাথে পিঠা খেতে অনেক ভালো লাগে। তাই তো সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেছি আপু।

এই পিঠাকে আমাদের এদিকে বলে ঝাল পিঠা। ঝাল পিঠা আমার অনেক পছন্দের একটা পিঠা ছোট থেকে আমি এই পিঠা অনেক পছন্দ করি। তবে আপনি ভিন্নভাবে করেছেন এই পিঠা। আপনার রন্ধন পদ্ধতিটা আমার কাছে চমৎকার লেগেছে। প্রতিটি ধাপ খুব স্পষ্ট ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আশা করছি খেতে খুব ভালো হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 66534.83
ETH 1775.30
USDT 1.00
SBD 0.42