ফটোগ্রাফি-কয়েকটি খাবারের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই যখনই সুযোগ পাই ফটোগ্রাফি করি। মজার মজার খাবারের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। আজকে আমি কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
কয়েকটি খাবারের ফটোগ্রাফি:
Location
কচু শাক খেতে অনেক ভালো লাগে। আর কচু শাক মাঝে মাঝেই রান্না করা হয়। তাই মাঝে মাঝে রেসিপিও উপস্থাপন করা হয়। বেশ কিছুদিন আগে উপস্থাপন করেছিলাম। আর আজকে হঠাৎ করে যখন ফোনের গ্যালারি দেখছিলাম তখন এই ফটোগ্রাফি সামনে চলে এলো। কচু শাকের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি এই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে। সত্যি কথা বলতে খাবারের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে।
Location
চিংড়ি মাছ দিয়ে যে কোন খাবার রান্না করলে খেতে অনেক ভালো লাগে। মোচা চিংড়ি খেতে দারুন হয়েছিল। কিছুদিন আগে একটি রেসিপি পোস্ট শেয়ার করেছিলাম। আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছিল। আর এই দারুন খাবারের ফটোগ্রাফিটি আপনাদের মাঝে উপস্থাপন করতেও অনেক বেশি ভালো লেগেছে। মোচা চিংড়ি দেখতে যেমন দারুন লাগছে খেতেও অসাধারণ ছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে।
Location
এই রেসিপি অনেকদিন আগে করেছিলাম। চিংড়ি মাছ দিয়ে যেকোনো সবজি কিংবা শাক রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে চিংড়ি মাছগুলো সাজিয়ে উপস্থাপন করতে অনেক বেশি ভালো লেগেছে। আর সুন্দর এই খাবারের ছবিটি তুলতেও ভালো লেগেছে। তাই তো বেশ কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। আর আজকে যখন খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছিলাম তখন এই ছবিটি সামনে চলে এলো। তাই আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম।
Location
কাঁচা আম খেতে আমরা সবাই পছন্দ করি। আর যদি ঝাল ঝাল কাঁচা আম মাখা হয় তাহলে তো কথাই নেই। টক ঝাল মিষ্টি কাঁচা মাখা খেতে দারুন লেগেছিল। কলা পাতায় কাঁচা আম মাখা পরিবেশন করতে অনেক বেশি ভালো লেগেছিল। সত্যি কথা বলতে এই খাবারগুলো সবাই মিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি সুন্দরভাবে ফটোগ্রাফি করেছিলাম আর বেশ কিছু ফটোগ্রাফির মাঝে এই সুন্দর ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
Location
কাঁচা কাঁঠাল ভুনা কে কে খেয়েছেন জানিনা। তবে আমি যখন এই কাঁঠাল ভুনা খাচ্ছিলাম তখন আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। গরম গরম কচি কাঁঠাল ভুনা খেতে অনেক ভালো লেগেছে। বিভিন্ন প্রকারের মসলার সমন্বয়ে যখন এই কাঁঠাল ভুনা করা হয়েছে তখন যেমন দারুন ঘ্রাণ তৈরি হয়েছিল তেমনি দেখতে অনেক লোভনীয় লাগছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তাই তো ফটোগ্রাফি করেছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম।
লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করতে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1929222964685217853?t=XWKKBq3vs5S6L07kIlJJbg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
লোভনীয় কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। মোচা চিংড়ি রেসিপিটি আমি দেখেছিলাম। খুব সুন্দর ভাবে তৈরি করেছিলেন। আসলেই চিংড়ি মাছ যে কোন কিছু দিয়ে রান্না করলে খেতে দারুন লাগে। অনেকদিন হলো কচু শাক খায় না। দেখেই খেতে ইচ্ছে করছে। সুন্দর চমৎকার কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো আপু।
এই রেসিপিগুলো নিজে নিজে তৈরি করেছিলাম আর বিভিন্ন সময়ে আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। সেখান থেকেই দারুন সব ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছি আপু।
https://x.com/Monira93732137/status/1929000301152850219?t=up5HlCgCBsllhUs3RVSbMw&s=19
আপু, অসাধারণ এক পোস্ট শেয়ার করেছেন আপনি। প্রতিটি খাবারের ফটোগ্রাফিই এত যত্ন আর ভালোবাসা নিয়ে তোলা যে চোখ ও মন দুটোই তৃপ্ত হলো। বিশেষ করে মোচা চিংড়ি আর কাঁচা কাঁঠাল ভুনার ছবি দেখে জিভে জল চলে এলো। আপনার ফটোগ্রাফিতে একধরনের ঘরোয়া উষ্ণতা আর মমতার ছোঁয়া আছে, যা আমাদেরকে কাছে টানছে। আপনি যেভাবে প্রতিটি খাবারের পেছনের অনুভূতি তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।ধন্যবাদ আপু।
প্রত্যেকটা খাবার খেতে অনেক ভালো ছিল। তাই তো ফটোগ্রাফি গুলো করেছিলাম। আর আপনাদের মাঝে উপস্থাপন করেছি আপু।
আজকে আপনি মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। খাবারের ফটোগ্রাফি দেখলে খেতে মন চায়। তবে আপনার সবগুলো খাবারের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো । তবে বিশেষ করে কাঁচা কাঁঠাল ভুনার ফটোগ্রাফিটি বেশি ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু আমি চেষ্টা করেছি দারুন দারুন সব খাবারের ছবিগুলো উপস্থাপন করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
এমন মজার মজার খাবার দেখলে নিজের লোভ সামলানো খুবই মুশকিল হয়ে যায়। এত সুন্দর ভাবে ফটো গুলো উপস্থাপন করেছেন দেখেই খেতে ইচ্ছে করছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মজার মজার সব খাবারের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চেষ্টা করেছি সুন্দর সব খাবার গুলো উপস্থাপন করার।
মোচা চিংড়ি তো বাঙালির ঐতিহ্যবাহী এক রেসিপি। দেখে বেশ লোভনীয় লাগছে। এর আগে কাঁঠাল ভুনা আমি কখনও খাইনি। এই রেসিপি টা দেখে বেশ লাগছে। দারুণ করেছেন আপু খাবারের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া মোচা চিংড়ি খেতে সবাই পছন্দ করে। আর কাঁঠাল ভুনা আমিও আগে খাইনি প্রথম বার খেয়েছি। অনেক ভালো লেগেছে।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি লোভনীয় খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি খাবার ছিল খুবই লোভনীয়। বিশেষ করে আপনার শেয়ার করা চিংড়ি মাছ ভুনা রেসিপি টি একটু বেশি ভালো লেগেছে।
মজার মজার সব খাবারের ফটোগ্রাফি উপস্থাপন করতে আমার ভীষণ ভালো লাগে। তাই তো এই রেসিপিগুলো তুলে ধরেছি ভাইয়া।