আর্ট-পাতাবিহীন একটি গাছের পেইন্টিং||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তবে কয়েকদিন থেকে পেইন্টিং করার সময় করে উঠতে পারছিলাম না। আজকে কি পোস্ট করবো ভেবে পাচ্ছিলাম না। তাই ছোট্ট করে একটি পেইন্টিং করে ফেললাম। আশা করছি সবার ভালো লাগবে।
পাতাবিহীন একটি গাছের পেইন্টিং
পেইন্টিং করার জন্য যেমন সবকিছু গুছিয়ে এরপর বসতে হয় তেমনি মানসিক প্রস্তুতিও অনেক বেশি দরকারি। কয়েকদিন থেকে পেইন্টিং করার মত সুযোগ হচ্ছিল না। আর কি পোস্ট করবো সেটাও খুঁজে পাচ্ছিলাম না। এরপর হঠাৎ করে মনে হল যেহেতু অনেক দিন থেকে পেইন্টিং করা হয় না তাই ছোট্ট করে একটি পেইন্টিং করি। আর রং তুলি দিয়ে পেইন্টিং করতে আমার ভালোই লাগে। পাতাবিহীন একটি গাছের পেইন্টিং করার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং গুলো করতে আমার বেশি ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।
ধাপ সমূহ:
ধাপ-১
এই পেইন্টিং করার জন্য প্রথমে হলুদ রঙের ব্যবহার করেছি।
ধাপ-২
সুন্দর করে সম্পূর্ণ কাগজে হলুদ রং দিয়েছি আর সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি। এরপর কিছুটা সময় অপেক্ষা করেছি রং শুকিয়ে যাওয়ার জন্য।
ধাপ-৩
এবার চেষ্টা করেছি সুন্দর একটি সূর্য অংকন করার। সুযোগটি লাল টকটকে করার জন্য লাল রং এবং কমলা রঙের মিশ্রণ ব্যবহার করেছি।
ধাপ-৪
এবার সুন্দর করে হালকা কমলা রঙের ব্যবহার করেছি আর চারপাশের পরিবেশ সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৫
এবার সুন্দর ভাবে কালো রং দিয়ে একটি গাছ অঙ্কন করার চেষ্টা করেছি।
ধাপ-৬
গাছ অঙ্কন করা হয়ে গেলে এবার গাছের ডালপালা অঙ্কন করেছি। আর সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
ধাপ-৭
সুন্দর করে গাছের ডালগুলো অঙ্কন করেছি আর গাছের সৌন্দর্য বাড়িয়ে তুলেছি।
শেষ ধাপ
এভাবে পেইন্টিং এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিচের অংশে সুন্দর করে ডিজাইন করেছি আর ঘাস অঙ্কন করেছি।
উপস্থাপনা:
পাতাবিহীন এই গাছের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কিছু উড়ন্ত পাখি অঙ্কন করেছি আর সুন্দর করে এই দৃশ্যটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে অনেক দিন পর পেইন্টিং করতে ভালোই লেগেছে। এই ধরনের পেইন্টিং গুলো করতে সময় খুবই কম লাগে। আর খুব কম সময়েই দারুন একটি পেইন্টিং করে ফেলা যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
বর্তমানে এরকম পাতাবিহীন গাছ লক্ষ্য করা যায়।এখন প্রতিটি গাছের প্রায় পাতা ঝড়ে পড়েছে। আপনি চমৎকার সুন্দর করে পাতাবিহীন একটি গাছের পেইন্টিং করেছেন। চমৎকার সুন্দর হয়েছে আপনার পেইন্টিং টি।ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু বর্তমানে এরকম দৃশ্য অনেক দেখা যাচ্ছে। তাই এই ধরনের আর্ট করতে ভালো লেগেছে আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পেইন্টিং করতে মানসিক এবং বিভিন্ন প্রস্তুতি সবকিছু দরকার হয়ে থাকে। আসলে প্রস্তুতি না থাকলে কোন কাজ সুন্দরভাবে করা হয়ে ওঠে না। তবুও আপনি পোস্ট করার জন্য সুন্দর একটা পেইন্টিং তৈরি করেছেন আপু। দেখেই ভীষণ ভালো লাগছে। দারুন হয়েছে পেইন্টিংটা পাতাবিহীন গাছগুলো এমনিতেই অনেক সুন্দর লাগে।
একদম ঠিক বলেছেন আপু পেইন্টিং করতে মানসিক প্রস্তুতি অনেক বেশি দরকারি। চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং করার।
মনে হচ্ছে শীতে ঝরে পরা পাতাবিহীন একটি গাছে পেইন্টিং। বেশ ভালো লাগছে দেখতে। আসলে যে কোন কাজ করার জন্য মানসিক প্রস্তুতি বেশি জ্রুরি। মন ভালো না থকলে কোন কাজই সুন্দরভাবে করা যায় না। তবুও আপনি বেশ সুন্দরভাবে পোস্টটি শেয়ার করেছেন।
পতাবিহীন গাছের দৃশ্য ফুটিয়ে তুলতে ভালো লেগেছে। তাই সুন্দর একটি আর্ট করেছি আর সবার মাঝে উপস্থাপন করেছি।
আপনার হাতে আর্ট করা যে কোন ধরনের পেইন্টিং গুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আপনার পেইন্টিং গুলো দেখলেই বোঝা যায় আপনি পেইন্টিং করতে বেশ পারদর্শী। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পাতাবিহীন একটি গাছের পেইন্টিং করেছেন। এতো সুন্দর একটি পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
অনেক সুন্দর করে আপনি একটা পাতা বিহীন গাছের পেইন্টিং করেছেন। আপনার করা পুরো পেইন্টিংটা ছিল অসম্ভব সুন্দর। এরকম পেইন্টিং গুলো করলে দেখতে খুব ভালো লাগে। কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আশা করছি এরকম সুন্দর পেইন্টিং গুলো আপনি সবসময় আমাদের মাঝে শেয়ার করবেন।
আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। কালার কম্বিনেশন সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।
বাহ, পাতা নেই তবু গাছটা দেখতে দারুণ লাগছে। গাছের পিছনের অংশটা দেখতে বেশ ভালো লাগলো। খুব সুন্দরভাবে পাতাবিহীন গাছের পেইন্টিং করেছে নব।। আর্ট এর প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
গাছের অংশ দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। প্রতিটি ধাপ উপস্থাপন করার চেষ্টা করেছি।
অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার পেইন্টিংগুলো দেখি। আসলে পেইন্টিং করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। এত চমৎকার দেখতে একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া পেইন্টিং করতে দক্ষতার প্রয়োজন হয়। আমি নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করেছি সুন্দর একটি আর্ট করার।
https://x.com/Monira93732137/status/1899451948631261268?t=lOWr8z8hs4D-b2CG-vZwFw&s=19