ফটোগ্রাফি-কয়েকটি রেনডম ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাই বিভিন্ন সময়ের কিছু ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি:
Location
ঘোড়ার গাড়ি দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে মালবাহী ঘোড়ার গাড়ি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। গ্রামের দিকে আগে এই গাড়িগুলো মাঝে মাঝেই দেখা যেত। এখন শহরের রাস্তাতেও এই মালবাহী গাড়িগুলো দেখা যায়। ব্যস্ত শহরের রাস্তার মাঝ দিয়ে যখন এই গাড়িগুলো যায় তখন দেখতে অনেক ভালো লাগে। তাইতো আমি এই সুন্দর দৃশ্যটি দেখে ক্যামেরাবন্দি করেছিলাম আর আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
Location
ঝিঙে ফুলের উপর যখন সুন্দর একটি প্রজাপতি বসেছিল তখন দেখতে অনেক ভালো লাগছিল। এই সুন্দর দৃশ্যগুলো সচরাচর গ্রামে গেলেই দেখা যায়। আর সুন্দর এই ফুলের দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তাই আমি দ্রুতই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম। যদিও ফটোগ্রাফিটি অনেক আগের ফটোগ্রাফি। যেহেতু আমার খুবই ভালো লেগেছে ফটোগ্রাফিটি করতে তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি এই ফটোগ্রাফি আপনাদের কাছেও ভালো লেগেছে।
Location
সাদা রঙের এই ঘোড়াটি দেখতে অনেক সুন্দর লাগছিল। ঘোড়ার গাড়ি গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগে বাসার গেটের সামনে যখন এই সুন্দর ঘোড়ার গাড়িটি দেখেছিলাম তখন আমার খুবই ভালো লেগেছিল। তাইতো আমি সুন্দর করে এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে ঘোড়ার গাড়ি দেখতে আমার বেশ ভালো লাগে। তাই যখনই কোথাও ঘোড়ার গাড়ি দেখি তখনই ফটোগ্রাফি করার চেষ্টা করি।
Location
কুয়াশা ভেজা প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আর কুয়াশা ভেজা ঘাসের উপর যখন শিশির বিন্দু দেখা যায় তখন অনেক বেশি ভালো লাগে। এরকম দৃশ্যগুলো দেখতে সবাই পছন্দ করে। শীতের সময় এই দৃশ্য গুলো অনেক বেশি দেখা যায়। তাইতো আমি শীতের প্রকৃতি আর এই সুন্দর দৃশ্যটি ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। যদিও এই ফটোগ্রাফিটি অনেকদিন আগের। তবুও এখনো আমার ফোনের গ্যালারিতে রয়ে গিয়েছিল। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
Location
সুন্দর কোন দৃশ্য কিংবা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর এরকম দৃশ্যগুলো সচরাচর গ্রামে গেলেই দেখা যায় এবং এই সৌন্দর্য উপভোগ করা যায়। খেজুর গাছের সারি আর সুন্দর প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। সুন্দর এই দৃশ্যটি দেখে ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। আর আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি সবার ভালো লাগবে।
দারুন সব ফটোগ্রাফি গুলো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1916789021897900312?t=Vvab48EDIy_WXgdz9Pslxw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1916791602699284952?t=jiRw_wlFmT1km-I2UTkH9g&s=19
https://x.com/Monira93732137/status/1916792361444594017?t=qvNcil8Qt0pAPin6xcT37w&s=19
https://x.com/Monira93732137/status/1916793047536341015?t=b5WQo4JuFhIKSoliQ0_QMg&s=19
https://x.com/Monira93732137/status/1916793669404729793?t=vyFBYzGoNNI8HJNLFNOG6Q&s=19
এই আধুনিক প্রযুক্তির যুগে প্রানী দিয়ে বোঝা বহন করা সমীচীন নয়। এখন সময় বদলেছে, সব কিছু সহজ লভ্য হয়েছে। যায়হোক আমাদের দিকে এটা তেমন দেখি না। ধন্যবাদ।
এটা একদম ঠিক বলেছেন প্রাণীদের দিয়ে বোঝা টানানো সত্যি ভালো লাগে না। তবে এখনো মানুষ এই কাজটি অনেক করছে।
সত্যি আপু গ্রামের সৌন্দর্য সব সময় মানুষের মন কেড়ে নেয়। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন।সত্যি শিশির ভেজা ধান গুলো দেখে সব চেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গ্রামীণ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। তাই তো সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করি। অনেক অনেক ধন্যবাদ আপু।
আজকে আপনি আমাদের মাঝে কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন দেখতে অসাধারন লাগছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্ৰাফি অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে দ্বিতীয় ফটোগ্ৰাফিটি বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
আমার শেয়ার করো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
আমার নিজের কাছেও এ ধরনের ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কারণ ফটোগ্রাফি করতে গেলে ধৈর্য ধরে করতে হয়। কারণ ফটোগ্রাফি যত বেশি ধৈর্য ধরে করা হয় ততই সেই ফটোগ্রাফি গুলো দেখতেও ভালো লাগে। আপনার প্রথম ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগলো। বরাবরের মতো ফটোগ্রাফির বর্ণনাও খুব সুন্দর করে শেয়ার করলেন। ভালো লাগলো প্রত্যেকটি ফটোগ্রাফি।
এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে ফটোগ্রাফি করার চেষ্টা করি আর আপনাদের মাঝে উপস্থাপন করি।
আমাদের এদিকে ঘোড়ার গাড়ি একদমই দেখা যায় না। আপনার ফটোগ্রাফিতে প্রায় সময় ঘোড়ার গাড়ির ফটোগ্রাফি দেখি। বেশ ভালো লাগলো আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। খুব সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। শিশির ভেজা ধান গাছের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমাদের এদিকেউ আগে ঘোড়ার গাড়ি খুব একটা দেখা যেত না। এখন দেখি মাঝে মাঝেই ঘোড়ার গাড়ি যাচ্ছে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফির মধ্যে দিয়ে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন। যেভাবে আপনি আজকের অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ আপনি সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দরভাবেই শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতা যেভাবে ফুটে উঠেছে তেমনি এখানে আপনি ঝিঙে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি বেশ চমৎকার দেখা যাচ্ছে৷ এর উপরে যখন প্রজাপতি বসে তখন এটিকে আরো অনেক বেশি সুন্দর দেখা যায়৷