জেনারেল রাইটিং- মানসিক চাপ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে মাঝে মাঝে নিজের অনুভূতি আপনাদের মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। তাই আজকে আমি মানসিক চাপ নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


মানসিক চাপ:

people-2565169_1280 (2).jpg

Source


মানসিক চাপ অনেক বেশি মারাত্মক। আমরা আমাদের এই বাস্তব জীবনে হয়তো অনেক সময় মানসিক চাপের মধ্যে সময় পার করি। সংসার, পরিবার কিংবা জীবনের বাস্তবতা অনেক সময় আমাদেরকে ভীষণভাবে মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। আমরা হয়তো বারবার সেই মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে চাই কিন্তু পারিনা। এমন কিছু পরিস্থিতি আমাদের জীবনে আসে যেই পরিস্থিতি ভীষণভাবে মানসিক চাপের সৃষ্টি করে। আর আমাদের ভালো থাকাগুলো একেবারে কেড়ে নেয়।


মানসিক চাপ অনেকটা নীরব ঘাতকের মত। কখন যে এই নীরব ঘাতক আমাদেরকে শেষ করে দেয় আমরা নিজেরাও বুঝতে পারি না। তিলে তিলে ভেতরের সবকিছুই যেন শেষ করে দেয়। মানসিক চাপের কারণে শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। বিশেষ করে ঘুমের সমস্যা দেখা দেয়। যখন মানসিক চাপ অনেক বেড়ে যায় তখন আমরা ভালো থাকতে পারিনা। এমনকি ঘুম হয় না। আর ঘুম না হলে শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। কিংবা শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়।


মানসিক চাপ আমাদের সব সময় এক প্রকারের অস্থিরতার মধ্যে রাখে। আর সেই অস্থিরতায় সময়টা কেটে যায়। সেই অস্থিরতা থেকে বেরিয়ে আসাও কঠিন হয়ে যায়। মানসিক চাপের সময় গুলোতে হয়তো আমরা নিজের শরীরের প্রতি যত্ন নিতে পারিনা। কিংবা মানসিকভাবে একেবারে অসুস্থ হয়ে পড়ি। আর ধীরে ধীরে সেই মানসিক অসুস্থতা ভয়ঙ্কর রূপ নেয়। আর সেই অসুস্থতা ধীরে ধীরে ডিপ্রেশনের সৃষ্টি করে। কখন যে একজন মানুষ ডিপ্রেশনের মাঝে হারিয়ে যায় বুঝতেই পারেনা।


মানসিক চাপ ধীরে ধীরে আমাদেরকে অন্যদিকে প্রভাবিত করে। মানসিক চাপের কারণে আমরা যেমন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই এমনি মানসিক চাপের কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। সুস্থ থাকা কিংবা ভালো থাকাটা তখন অনেক বেশি কঠিন হয়ে যায় আর সেই সময়টাতে যদি আমরা নিজেকে কন্ট্রোল করতে না পারি তাহলে কোন একটা পর্যায়ে গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে যায়। যেই ক্ষতি আর কখনো পোষানো সম্ভব হয় না।


মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হলে নিজের জন্য বাঁচতে হবে। নিজেকে সময় দিতে হবে। নিজের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে। আমরা যদি মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে না পারি তাহলে কখনোই ভালো থাকতে পারবো না। এমনকি হঠাৎ করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাই। আর এই মানসিক চাপ আমাদের পুরো জীবনকে প্রভাবিত করবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার দায়িত্ব একান্তই আমাদের নিজের। তাই নিজ দায়িত্বে নিজেকে ভালো রাখতে হবে আর মানসিক চাপ থেকে নিজেকে রেহাই দিতে হবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42