লাইফস্টাইল-মেহেদি দেয়ার সুন্দর কিছু মুহূর্ত||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মেহেদি দেয়ার সুন্দর কিছু মুহূর্ত আজ শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


মেহেদি দেয়ার সুন্দর কিছু মুহূর্ত:

IMG_20250608_122811.jpg
Device-OPPO-A15
Location
IMG_20250608_123058.jpg
Device-OPPO-A15
Location


ঈদ মানে মেহেদি দেওয়ার নানান রকমের আয়োজন। আসলে ঈদের দিন মেহেদি দিতে অনেক ভালো লাগে। তবে এখন আর সেভাবে মেহেদি দেওয়া হয় না। তাই মাঝে মাঝে যখন কেউ বায়না করে তখন তাদেরকেই মেহেদী দিয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে মেহেদি দিয়ে দেওয়াটাও এখন অনেকটা ঝামেলার মনে হয়। একটা সময় ছিল যখন রাত জেগে সবাইকে হাতে মেহেদি পরিয়ে দিতাম। সেটার মাঝে অন্য রকমের আনন্দ ছিল। সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকতো আর আমি সবাইকে মেহেদি পরিয়ে দিতাম।


IMG_20250608_122904.jpg
Device-OPPO-A15
Location


যখন নিজের কোন কিছু করতে ভালো লাগে তখন সেই কাজগুলোর প্রতি অনেক বেশি আগ্রহ তৈরি হয়। আসলে একটা সময় ছিল যখন হাতে মেহেদি পড়তে অনেক ভালো লাগতো। আর অন্য কেউ যদি হাতে মেহেদি পড়তে চাইতো তাকেও মেহেদি পরিয়ে দিতাম। সত্যি কথা বলতে এখন কেন জানি আর হাতে মেহেদি পড়ার ইচ্ছেটাই নেই। কেন জানি আর অন্য কেউ মেহেদি পরিয়ে দিতে ইচ্ছে করে না। কিন্তু ঈদ যেহেতু এসেছে তাই অনেকেই বায়না করেছে হাতে মেহেদি পড়ার জন্য। আমি যেহেতু একটু ব্যস্ত ছিলাম তাই খুব দ্রুত যেভাবে পেরেছি মেহেদি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


IMG_20250608_122844.jpg
Device-OPPO-A15
Location


যদিও ডিজাইনটি মন মত হয়নি। তবে আমি যেহেতু দীর্ঘ সময় হাতে সেভাবে মেহেদী পড়ি না তাই আজকে হঠাৎ করে হাতে মেহেদি দিতে গিয়ে একটু সময় লেগেছে। আর এলোমেলো হয়ে যাচ্ছিল। কোনরকমে শেষ করার চেষ্টা করেছি। আসলে কেউ যখন আবদার করে তখন সেই আবদার ফেলা যায় না। তাই কয়েকজন যখন একসাথে এসেছিল হাতে মেহেদি পড়তে তখন আমি অল্প সময়ের মধ্যেই কিছুটা ডিজাইন করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে আগে অনেক অনেক ডিজাইন করে মেহেদি দেওয়া হতো। এখন আর সেভাবে পারি না। মনে হয় সব কিছুই ভুলে গেছি।


IMG_20250608_122950.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু ঈদের দিন ছিল তাই কাউকে মানা করা হয়নি। তাই যেভাবে পেরেছি আর যতটুকু পেরেছি হাতে মেহেদি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। তবে ঈদের দিন হাতে মেহেদি পড়লে অন্যরকমের ভালোলাগা কাজ করে। আর সেই ভালোলাগা থেকেই আমরা সব সময় হাতে মেহেদি পড়ি। ছোট থেকে বড় সবাই হাতে মেহেদী পড়তে পছন্দ করে। বিশেষ করে ঈদের সময় গুলোতে সবাই হাতে মেহেদি পরে। আর দেখতে অনেক বেশি ভালো লাগে। উৎসবের দিনগুলোতে হাত যখন মেহেদি রাঙা হয় তখন দেখতে সত্যি অনেক ভালো লাগে।


IMG_20250608_123130.jpg
Device-OPPO-A15
Location


সবার ঈদ কেমন কাটলো জানিনা তবে হাতে মেহেদি পড়ার মাঝে যেন ঈদের অন্য রকমের আনন্দ আছে। আর সবাই কম বেশি হাতে মেহেদি পড়ে। আমি এখন খুব একটা মেহেদী পড়তে পছন্দ করি না। তবে একটা সময় ছিল ঈদের আগে থেকেই হাতে মেহেদি পরার ডিজাইনগুলো সিলেক্ট করে রাখতাম। ঈদের জন্য সেই নির্দিষ্ট ডিজাইনটি হাতে পড়তাম। আসলে সেই সময়গুলো এখন আর নেই। এখন আর সেভাবে কোন কিছুই করা হয় না। কোন রকমে হয়তো হালকা মেহেদি দিয়েই ঈদটা পার হয়ে যায়। কখনো বা সাদা হাতেই ঈদ পার হয়ে যায়। এভাবেই হয়তো সময় গুলো কেটে যায়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64559.21
ETH 1683.31
USDT 1.00
SBD 0.41