নিজেকে নিয়ে ভাবুন||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লিখতে অনেক ভালো লাগে। তাই সময় পেলে কোন বিষয় নিয়ে লিখতে ইচ্ছে করে। আসলে কয়েকদিন থেকে মন মানসিকতা খুব একটা ভালো নেই। তাই এলোমেলো সব কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি আমার এই লেখাগুলো পড়ে সবার ভালো লাগবে।


নিজেকে নিয়ে ভাবুন:

dark-1869803_1280.jpg

Source


আমরা আমাদের এই বাস্তব জীবনে নানান রকমের কাজে ব্যস্ত থাকি। এই ব্যস্ততার ভিড়ে কখন যে আমরা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি বুঝতেই পারি না। হয়তো হতাশা আমাদেরকে গ্রাস করে নেয়। কিংবা হতাশার চাদরে নিজেকে মুড়িয়ে নেই আমরা। আসলে জীবনের বাস্তবতায় আমরা অনেক সময় নিজের অস্তিত্বটুকু বিলীন করে ফেলি। মনে হয় যেন বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। জীবনের বাস্তবতা আর বেঁচে থাকার সমীকরণ সবকিছু মিলে কোন একটা সময় গিয়ে জীবন অসহায় হয়ে পড়ে।


মাঝে মাঝে আমরা জীবনের সমীকরণ মেলাতে গিয়ে জীবনের অর্থ খুঁজে পাই না। বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাই না। কিংবা বেঁচে থাকার কোন মানে খুঁজে পাই না। আসলে জীবনের হিসাবটা বড্ড বেশি কঠিন। আর জীবনের এই বাস্তবতা গুলো যখন সময়ের সাথে সাথে আরও বেশি কঠিন হয়ে যায় তখন নিজেকে মানিয়ে নেওয়া কিংবা বেঁচে থাকাটা দুষ্কর হয়ে পড়ে। বারবার নানা রকম দুশ্চিন্তা এসে হৃদয়ে বাসা বাঁধে। তখন আমরা হারিয়ে যাই কোন গভীর চেতনায় কিংবা হতাশায়।


মাঝে মাঝে আমরা নিজেকে নিয়ে ভাবতে ভুলে যাই। নিজের ভালো লাগার কিংবা খারাপ লাগার দিকগুলো নিয়ে কখনো ভেবে দেখি না। সমাজের বাস্তবতায় কখন যে নিজেকে হারিয়ে ফেলি কিংবা নিজেকে বিলীন করে ফেলি বুঝতে পারি না। আসলে নিজেকে নিয়ে ভাবা উচিত। সবার কথা আমরা তো সব সময় ভাবি। মাঝে মাঝে যদি নিজের কথা ভাবি তাহলে নিজের অস্তিত্বটুকু খুঁজে পাবো। তখন হয়তো কোন একটা সময় নিজেকে উপলব্ধি করতে পারব। তা না হলে বেঁচে থাকাটা বড্ড বেশি ইচ্ছে হীন হয়ে যাবে।


জীবনের এই ভালো থাকার লড়াই আসলে নিজের জন্য ভালো থাকাটা অনেক বেশি দরকারি। আমরা হয়তো সবাইকে ভালো রাখার লড়াই করি। কখনো নিজে ভালো থাকার লড়াই করি না। সবার কথা ভেবে হয়তো প্রত্যেকটা পদক্ষেপ নেই। কিন্তু নিজের ভালোটা কখনো ভেবে দেখি না। হয়তো নিজেকে নিয়ে ভাবনা আমাদের মনে কখনোই আসে না। তাই তো কোন একটা সময় গিয়ে নিজের অস্তিত্বটুকু হারিয়ে যায়। কিন্তু বেঁচে থাকার জন্য নিজের অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।


আমার মনে হয় এই হতাশাগ্রস্থ জীবনে নিজেকে নিয়ে ভাবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব হতাশা, দুঃখ, কষ্ট সবকিছুকে পেছনে ফেলে নিজের জন্য বাঁচা উচিত। নিজেকে সময় দেওয়া উচিত। নিজের মতো করে বাঁচা উচিত। কিংবা নিজের ভালো থাকা টুকু খুঁজে নেওয়া উচিত। হয়তো এভাবে আমরা ভালো থাকতে পারবো। কিংবা ভালো থাকার চেষ্টা করতে পারবো। সবশেষে একটি কথাই বলবো নিজেকে সময় দিতে হবে এবং ভালো থাকতে হবে। ভালো থাকার চেষ্টা করতে হবে। নিজেকে নিয়ে ভাবতে হবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

আপু সারাদিন এত ব্যস্ত থাকি যে নিজেকে নিয়ে ভাবার বা নিজেকে যত্ন নেওয়ার সময় ঠিকভাবে পায় না। আপনি একদম ঠিক বলেছেন আপু জীবনের এই লড়াইয়ে নিজেকে ভালো রাখা ও সুস্থ থাকাটা খুবই জরুরী। আপনার পোস্ট পড়ে আজকে খুবই ভালো লাগলো আপু। এখন থেকে চেষ্টা করব নিজেকে একান্ত সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপু।

 last year 

সত্যিই আপু জীবনের হিসাবটা বড্ড কঠিন। বাস্তবতা কঠিন হয়ে গেলে মানিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। জীবনটা মানেই লড়াই। তাইতো লড়াইয়ের সাথে নিজেকে ভালো রাখাটাও অনেক বেশি প্রয়োজন। সবকিছুই থাকবে তারপরও নিজেকে সময় দিতে হবে নিজেকে ভালো রাখতে হবে আনন্দের মধ্যে।বেশ ভালো লাগলো আপু আপনার পোস্টটি পড়ে ধন্যবাদ।

 last year 

Screenshot_2025-02-06-13-17-51-08_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-06-13-20-17-21.jpg

Screenshot_2025-02-06-13-21-29-12.jpg

Screenshot_2025-02-06-13-22-25-45_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 last year 

"নিজেকে নিয়ে ভাবুন, এই কথা আমাদের নিজেদের চিন্তা ও অনুভূতিকে গুরুত্ব দিতে শেখায়। আমরা যখন নিজের ভেতরের শূন্যতা, চাওয়া এবং অনুভূতি নিয়ে ভাবি, তখন নিজের প্রকৃত প্রয়োজনগুলো উপলব্ধি করতে পারি। নিজের দিকে একটু মনোযোগ দিলে, আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য ও পথ খুঁজে পেতে পারি। এটি আমাদের আত্মবিশ্বাস এবং আত্মউন্নতির দিকে নিয়ে যায়। আপনার শেয়ার করা পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।

 last year 

আমি মনে করি মাঝেমধ্যে নিজেকে সময় দেওয়া নিজেকে নিয়ে ভাবার অনেক প্রয়োজন রয়েছে। এই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে নিজের পরিবর্তন আনা যায় এবং ভালো কিছু আশা করা যায়। অনেক সুন্দর করে আপনি গুছিয়ে লিখেছেন, ভালো লাগলো আপনার লেখা পড়ে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

জীবনে আসলেই মাঝে মাঝে এমন কিছু সময় এসে হাজির হয়, যখন চারদিক থেকে শুধু হতাশাই নজরে আসে! জীবনের হিসাব মিলে না! জীবনের প্রতি, বেঁচে থাকার প্রতি বিতৃষ্ণা চলে আসে। তবে জীবন তো একটাই! সেই একটা অমূল্য জীবনে নিজে নিজের প্রতি কিছুটা যত্নশীল না হলে ভীষণ মুশকিল। আসলেই অন্যের প্রতি নজর তো দেয়া হয়ই, মানুষ নিজের প্রতিই নজর দেয় না। তবে নিজে ভালো না থাকলে বাকি কাজও ভালোভাবে করা ভীষণ মুশকিলের কাজ হয়ে দাঁড়ায় মানুষের জন্য। নিজেকে নিয়ে সকলের ই ভাবা প্রয়োজন, নিজের প্রতি যত্ন নেয়াটা ফাস্ট প্রায়োরিটি হওয়া ভীষণ প্রয়োজন। আপনি বেশ সুন্দর লিখেছেন।

 last year 

এটা ঠিক মাঝে মাঝে আমি নিজেও বেঁচে থাকার অর্থ খুজেঁ একেবারেই পাই না। মাঝে মাঝে আমার নিজেরই মনে হয় সবকিছুই বৃথা। এগুলো থেকে বের হয়ে আসার জন্য নিজেকে সময় দেওয়ার বিকল্প কিছু নেই। দারুণ লাগল আপনার লেখাটা। চমৎকার লিখেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

বেশ দারুন একটি বিষয় নিয়ে আপু লিখেছেন এই পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো এবং অনেকক্ষণ অনুপ্রাণিত হলাম আমি। আসলে সারাদিনের কর্মব্যস্ততায় এবং সাংসারিক কাজকর্মের মধ্যে আমরা নিজেদের কে নিয়ে ভাবনা-চিন্তা একদমই বাদ দিয়ে দিয়েছে বলতে গেলে। নিজের মধ্যে যে একটা আমি রয়েছে সেটাই হারিয়ে ফেলেছি। কিন্তু সবকিছু শেষে আমাদের নিজেদের প্রতি একটু বেশি সময় দেওয়াটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। কারণ নিজে ভাল থাকলে সবাইকে ভালো রাখা যায় সবকিছুই ভালো হয়। কিন্তু সেটা আর হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার কারণে। বলতে গেলে আমি তো সবকিছুর মাঝে নিজেকে একেবারে হারিয়ে ফেলেছি। আর আজকে আপনার এই পোস্টটি করে বেশ ভালো লাগলো আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61299.24
ETH 1623.99
USDT 1.00
SBD 0.41