লাইফস্টাইল-ঈদের দিন বিকেল বেলার কিছু সুন্দর মুহূর্ত||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ঈদ কেটে গেছে অনেক আগেই কিন্তু ঈদের দিন কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে। আর সেই সুন্দর মুহূর্ত গুলো আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
ঈদের দিন বিকেল বেলার কিছু সুন্দর মুহূর্ত:
Location
ঈদের দিন মানে অন্যরকমের অনুভূতি। ঈদের দিনের আনন্দটাই অন্য রকমের। ঈদের দিনের সকালটা যেমন দারুন ভাবে কেটেছে বিকেলটা অনেক চমৎকার ভাবে কাটিয়েছি। ঈদের দিনের বিকেলটাতে সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। আসলে ঈদের দিন মানে অন্যরকমের এক আনন্দের অনুভূতি। আর সেই আনন্দের অনুভূতি তখনই বেড়ে যায় যখন আমরা সবার সাথে সময় কাটাই।
Location
ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে যেমন ভালো লাগে তেমনি দারুন সময় কাটাতেও ভালো লাগে। ঈদের দিন বিকেল বেলায় আমরা সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। যখন আমরা সুন্দর কোন সময় কাটাই তখন নিজেদের মধ্যে সম্পর্ক আরো বেশি ভালো হয় এবং অনেক ভালো লাগে। আমরাও সবাই মিলে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি।
Location
নদীর পানি আবারো বেড়ে গেছে। আর নদীতে যখন পানি থাকে তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। নদীর পানি যখন বেড়ে যায় তখন নদীপাড়ের আবহাওয়া বদলে যায়। নদীর পানি যখন চারপাশে থৈ থৈ করছিল তখন শীতল এক হওয়া বইছিল। আর সেই শীতল হাওয়ায় নদীর পাড়ে সময় কাটাতে ভালো লাগছিল। এরকম আবহাওয়া সত্যি অনেক ভালো লাগে।
Location
ঈদের দিনের বিকেলটা যেন অন্য রকমের ছিল। আর সেই সুন্দর মুহূর্তগুলো কাটাতে অনেক বেশি ভালো লেগেছিল। আমরা যেহেতু সবাই মিলে সেখানে ঘুরতে গিয়েছিলাম তাই অনেকটা সময় সেখানে ছিলাম। আর সুন্দরভাবে সময়টা উপভোগ করেছিলাম। সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে যখন শেয়ার করি তখন স্মৃতিগুলো বারবার মনে পড়ে যায়।
Location
ঈদের দিনের বিকেল বেলা সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে ঈদের দিন বিকেল বেলায় অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর নদীর পাড়ে সময় কাটাতে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আমার এই পোস্ট আপনাদের সবার কাছে ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1944782074562670903?t=WQhxK78S3EPnrA3G85-HVg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1944770526599135666?t=DizdMEqE1Fu4ODywZLjlVA&s=19
ঈদের দিন বিকেল বেলায় কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু।আপনার বিকেলটি নিশ্চয়ই পরিবার ও প্রিয়জনের সাথে অনেক সুন্দর ও আনন্দময় হয়েছে। এমন স্মরণীয় মুহূর্তগুলো জীবনে বারবার আসুক এই কামনা করি। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ঈদের দিন বিকেল বেলায় সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। আর সবার সাথে সময় কাটাতে ভালো লেগেছে।
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
কতদিন হয়েছে এভাবে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো হয় না। যদিও প্রতি বছর গ্রামে যাওয়া হয় কিন্তু নদীতে পানি না থাকায় আর এভাবে নদীর ধারে ঘুরতে যাওয়াও হয় না ,আর নৌকায়ও চড়া হয় না। আপনারদের নদীর পাড়ে ঘুরতে যাওয়ার অনুভূতি পড়ে খুব ঘুরতে ইচ্ছে করছে নদীর পাড়ে। সকলে মিলে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
নদীর পাড়ে ঘুরতে গিয়ে সত্যিই অনেক দারুন সময় কাটিয়েছি আপু। সময়টা খুবই ভালো কেটেছিল।