লাইফস্টাইল-সবাই মিলে আইসক্রিম খাওয়ার সুন্দর একটি মুহূর্ত||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমাদের জীবনের সুন্দর মুহূর্ত গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। কয়েকদিন আগে @maria47 আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল আর সেই সুন্দর মুহূর্ত টাই আপনাদের মাঝে শেয়ার করবো।


সবাই মিলে আইসক্রিম খাওয়ার সুন্দর একটি মুহূর্ত:

IMG_20250605_092211.jpg
Device-OPPO-A15
Location


এই গরমে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। তাই সবাই যখন একসাথে হয়েছি তখন ভাবলাম আইসক্রিম খেলে মন্দ হবে না। আর যদি সেই আইসক্রিম কারো পক্ষ থেকে ট্রিট হয় তাহলে তো কথাই নেই। সত্যি কথা বলতে সবাই মিলে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে। আর গরমের সময় আইসক্রিম খেলে ভেতরটা একদম ঠান্ডা হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লেগেছে। সবার পছন্দ অনুযায়ী আইসক্রিম আনা হয়েছিল। আর সবাই মিলে খাওয়ার চেষ্টা করেছি।


IMG_20250605_092242.jpg
Device-OPPO-A15
Location


বাসায় সবাই যখন একসাথে হয় তখন অনেক আনন্দ করা হয়। আসলে সবার সাথে একসাথে হওয়াটা এখন খুব একটা হয়ে ওঠে না। কিন্তু সবাই মিলে যখন একসাথে হই তখন গল্পটা, আড্ডা সবকিছুতে সময়টা একদম কেটে যায়। আর দারুন ভাবে সময় কাটানো যায়। সবাই মিলে যখন গল্প করছিলাম তখন সত্যি অনেক ভালো লেগেছে। আসলে ছোটবেলায় সবাই একসাথে বড় হয়েছি কিন্তু এরপর যে যার মতো ব্যস্ততায় সময় কাটায়। কেউ কারো সাথে সেভাবে গল্প করার সময় পায়না। কিংবা একসাথে আড্ডা দেয়া হয়ে ওঠা হয় না।


IMG_20250605_092122.jpg
Device-OPPO-A15
Location


অনেকদিন পর পর যখন সবার একসাথে হওয়ার সুযোগ হয় তখন সত্যি অনেক ভালো লাগে। সবার সাথে একসাথে সময় কাটাতে, গল্প করতে, আড্ডা দিতে সবারই অনেক ভালো লাগে। আসলে যে যার মত আলাদা আলাদা থাকা হয়। তাই একসাথে আড্ডা দেওয়ার মতো সময় হয়ে ওঠে না। যখন অনেকদিন পর পর একসাথে হই তখন আমরা কোন না কোন প্ল্যান করে ফেলি। তাই সেদিন হঠাৎ করে মনে হল আইসক্রিম খেলে ভালো হবে। আর সবাই রাজি ছিল।


IMG_20250605_092226.jpg
Device-OPPO-A15
Location


আইসক্রিম খেতে সবাই পছন্দ করে। সবার পছন্দের কথা মাথায় রেখে আইসক্রিম আনা হয়েছিল। বিভিন্ন রকমের আইসক্রিম কেনা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হল কিছু কিছু আইসক্রিম একদম গলে গিয়েছিল। কারণ সারাদিন লোডশেডিং এর কারণে আইসক্রিমের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তবে কি আর করার খেতে যখন ইচ্ছা করেছে তখন খেতে তো হবেই। তবুও আমরা কষ্ট করে হলেও আইসক্রিমগুলো অনেক মজা করে খেয়েছিলাম।


IMG_20250605_092050.jpg
Device-OPPO-A15
Location


আইসক্রিম খেতে যেমন ভালো লেগেছে তেমনি সবার সাথে দারুন একটি মুহূর্ত কাটিয়েছি। আসলে এরকম মুহূর্ত গুলো খুব কম আসে। আর অনেকদিন পর যখন সবাই মিলে সুন্দর সময় কাটিয়েছি তখন ভাবলাম সেই সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করে রাখি। আসলে সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে সারা জীবন থেকে যায়। আর যখন ছবিগুলো দেখবো তখন সেই দিনের কথা বারবার মনে পড়ে যাবে।


আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে চেষ্টা করেছি সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে উপস্থাপন করার।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1749110402561.png

 last year 

এভাবে সকলে মিলে একসাথে যখন একত্রিত হই তখন খুবই ভালো লাগে। বিশেষ করে এই মুহূর্তটা খুবই সুন্দর ছিল। খুবই আনন্দ করে আমরা সকলে আইসক্রিম খেয়েছিলাম। খুব সুন্দর সময় কেটেছিল আমাদের সেদিন। চিরস্মরণীয় হয়ে থাকুক এই সুন্দর মুহূর্তটি।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 63976.20
ETH 1675.62
USDT 1.00
SBD 0.41